Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ফেরেশতাদের সেজদা করা ও ইবলীসের সেজদা করতে সদন্তে অস্বীকৃতি, আদম ও তার স্ত্রীর বেহেশতে অবস্থান, শয়তান কর্তৃক তাদের উভয়ের পদশ্থলন ঘটানো ও বেহেশত থেকে বহিষ্কার করানো, অতপর তার এই মর্মান্তিক অভিজ্ঞতা অর্জন, ক্ষমা প্রার্থনা ও আল্লাহ তায়ালা কর্তৃক ক্ষমা করার পর তীর প্রতিনিধিত্ব করার জন্যে পৃথিবীতে নেমে আসার বিশদ ঘটনা বর্ণনা করা হয়। আর এই ঘটনার ওপর মন্তব্য করতে গিয়ে বনী ইসরাঈলকে আহ্বান জানানো হয়েছে তাদের ওপর কৃত অনুগহের কথা স্মরণ করা ও তাদের অংগীকার পালন করার জন্যে । তাদের আদি পিতাকে পৃথিবীতে প্রতিনিধি হিসাবে প্রেরণ, তার সাথে করা অংগীকার এবং তার অর্জিত মর্মত্্দ অভিজ্ঞতার বিবরণ দেয়ার অব্যবহিত পরই বনী ইসরাঈলের প্রতি এ আহ্বান উচ্চারিত হয়েছে। _ পক্ষান্তরে সূরা “আরাফে' মৃখ্য আলোচ্য বিষয় ছিলো বেহেশতের দিকে আদমের দীর্ঘ অভিযাত্রা ও সেখান থেকে বেরিয়ে আসা এবং এই অভিযাত্রার শুরু থেকে শেষ অবধি মানুষের সাথে ইবলিসের শক্রতা, যতোক্ষণ না মানুষ তার প্রথম আত্মপ্রকাশের স্থানে ফিরে না যায়। তাদের একাংশ যাবে জান্নাতে । কেননা তারা শয়তানের বিরুদ্ধাচরণ করেছে। অপরাংশ যাবে জাহান্নামে, কেননা তারা তাদের আজন্ম শক্র শয়তানের অনুসরণ করেছে। এ জন্যেই আয়াতে ফেরেশতাদের সেজদা করা ও ইবলিস কর্তৃক তা সদঞ্জে অস্বীকার করার বিষয়টা তুলে ধরেছে। তুলে ধরেছে আল্লাহর কাছে তার এই আবেদনও যে, তাকে কেয়ামত পর্যন্ত সময় দেয়া হোক, যাতে সে আদমের বংশধরকে বিপথগামী করার সুযোগ পায়। কেননা ওই আদমের কারণেই সে বিতাড়িত ও ধিকৃত হয়েছে। তারপর বর্ণনা করা হয়েছে আদম ও তীর স্ত্রীর জান্নাতে বসবাস করা এবং সেখানকার একটা গাছ ছাড়া আর সকল গাছের ফলমূল খাওয়ার স্বাধীনতা দানের বিষয়টা । এই নিষিদ্ধ গাছটা হলো সেই সব নিষিদ্ধ বস্তুর প্রতীক, যা দ্বারা ইচ্ছার স্বাধীনতা ও আনুগত্যের পরীক্ষা হয়ে থাকে । এরপর বিশদ ও বিস্তৃত বিবরণ দেয়া হয়েছে শয়তান কর্তৃক তাদের উভয়কে কৃপ্ররোচনা দান, প্ররোচণার প্রভাবে উভয়ের ওই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ, উভয়ের গুপ্তাংগ উভয়ের সামনে প্রকাশিত হওয়া, আল্লাহর পক্ষ হতে আদম ও তার স্ত্রীকে ভ€সনা এবং তাদের সকলকে বৃহত্তর সংথামের ময়দান পৃথিবীতে নামিয়ে দেয়ার ঘটনাবলীর। “আল্লাহ তায়ালা বললেন, তোমরা সবাই পরস্পরের শক্র হয়ে পৃথিবীতে নেমে যাও । .... ' (আয়াত ২৪ ও ২৫) তারপর মানুষের পৃথিবীতে আগমন, অবস্থান ও আখেরাতের জীবনে প্রত্যাবর্তনের বর্ণনা দেয়া হয়েছে এবং তাদের কেয়ামতের ময়দানে একত্রিত হওয়ার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। তারপর এক দলের বেহেশতে ও অপর দলের দোযখে ঠাই পাওয়ার উল্লেখ করা হয়েছে। দোযখবাসীরা বেহেশতবাসীদের কাছে মিনতি জানাবে যে, আল্লাহ তায়ালা তোমাদেরকে যে পানি ও অন্যান্য সামগ্রী দিয়েছেন, তা থেকে আমাদেরকে কিছু দাও । তখন বেহেশতবাস বলবে, এ সব জিনিস আল্লাহ তায়ালা কাফেরদের জন্যে নিষিদ্ধ করেছেন। অতপর এ দৃশ্যের যবনিকা পতন হয়েছে। আর এ সূরার প্রধান আলোচ্য বিষয় হলো আদম সৃষ্টির রহস্য, হেদায়াত ও গোমরাহীর রহস্য এবং মানব সত্ত্বার অভ্যন্তরে হেদায়াত ও গোমরাহীর আসল কার্যকারণ বা মৌলিক উপাদানের উপস্থিতি । এ জন্যে এ কাহিনীর শুরুতেই উল্লেখ করা হয়েছে যে, আল্লাহ তায়ালা আদমকে পচা কীদা থেকে তৈরী শুকনো মাটি দ্বারা সৃষ্টি করেছেন, তার ভেতরে তার উজ্জ্বল মহিমাব্িত আত্মা ফুঁকে দিয়েছেন, আর এর আগে শয়তানকে সৃষ্টি করেছেন অত্যুষ্ণ আগুন থেকে । এরপর বলা হয়েছে যে, আদমকে ফেরেশতারা সেজদা করলো । কিন্তু ইবলীস সেজদা করলো না। কেননা সে মাটির তৈরী মানুষকে সেজদা করাকে মনে করলো অপমানজনক । ফলে সে অভিশপ্ত ও বিতাড়িত ৯৫, সুল্া আলা ০হাল___ 6৩৭০ _ ____ পানা ৯৪. মলাশিত্প ৩ ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।