Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

মালবজাতিক্ন সৃষ্টি ও উত্থাল পতলেন্ ইতিবৃত্ত এরপর এসেছে মানবজাতির আদি সৃষ্টির ঘটনা, তার বিপথগামিতা, হেদায়াত লাভ ও উভয়ের আসল কারণ সম্পর্কে আলোচনা । আদম (আ.)-এর সৃষ্টি, সৃষ্টির উৎস এবং সৃষ্টির সমকালীন ও পরবর্তাঁ ঘটনাবলী নিয়ে যে আলোচনা করা হয়েছে, এবার আমরা সেই প্রসংগের অবতারণা করবো । ইতিপূর্বে আমরা এই কাহিনীর সম্মুখীন হয়েছি দু'বার, একবার সূরা বাকারায়, আর একবার সূরা আ'রাফে। কিন্তু ওই দুবারের প্রতিবার এক একটা বিশেষ উদ্দেশ্যে এ কাহিনীর অবতারণা করা হয়েছে । অবতারণা করা হয়েছে বিশেষ পটভূমিতে ও বিশেষ উদ্দেশ্যে । এজন্যে প্রত্যেক ক্ষেত্রে এ কাহিনীর অধ্যায় বর্ণনাভংগী, শিক্ষা ও এর মর্মবাণী আলাদা আলাদা ছিলো । তবে ভূমিকায় বলা কিছু কিছু কথা ও উপসংহারে বলা কিছু কিছু মন্তব্যে ঠিক ততোটুকু সাদৃশ্য ছিলো, যতোটুকু উদ্দেশ্যের সাদৃশ্যের আনুপাতিকহারে থাকা প্রয়োজন । এই ঘটনার পটভূমিকা তিনটি সূরাতেই যেভাবে আলোচিত হয়েছে তাতে অনেকটা পারস্পারিক সাদৃশ্য রয়েছে। সূরা বাকারায় এ ঘটনার অব্যবহিত পূর্বের আয়াতটা হলো, “তিনিই সেই সত্ত্বা, যিনি তোমাদের জন্যে পৃথিবীর যাবতীয় জিনিস সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিয়েছেন। বস্তুত তিনিই তৈরী করেছেন সাত আকাশ, আর তিনি সর্ব বিষয়ে অবগত ।' সূরা আরাফে ঘটনার অব্যবহিত পূর্বে আল্লাহ তায়ালা বলেন, “আমি তোমাদেরকে পৃথিবীতে বসবাস করতে দিয়েছি এবং তোমাদের জীবিকার ব্যবস্থাও করেছি। কিন্তু তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো ।" আর এখানে ঘটনার আগে বলা হয়েছে, “পৃথিবীকে আমি বিস্তৃত করেছি, তাতে পর্বতসমূহ স্থাপন করেছি, তাতে প্রত্যেকটি জিনিস ভারসাম্যপূর্ণভাবে উদগত করেছি এবং তাতে তোমাদের জন্যেও জীবিকার ব্যবস্থা করেছি, আর যাদের জীবিকার ব্যবস্থা তোমরা করতে পারো না, তাদের জন্যেও করেছি।” তবে প্রত্যেক সূরার যে অংশটিতে ঘটনাটা বর্ণিত হয়েছে, তার উদ্দেশ্যও বিভিন্ন, বর্ণনার ভংগীও বিভিন্ন। সূরা বাকারায় কেন্দ্রীয় বক্তব্য ছিলো এই যে, আদম (আ.)-কে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি করে পাঠানো হয়েছে, আল্লাহ তায়ালা সম মানবজাতির উপকারার্থে সৃষ্টি করেছেন। “যখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাবো ।" এ জন্যে এই ঘটনা থেকে বিশেষভাবে এই প্রতিনিধি পাঠানোর সেই গোপন রহস্যটা তুলে ধরা হয়েছে, যার জন্যে তারা আল্লাহর এই সিদ্ধান্তে অবাক হয়েছেন। কেননা তাদের কাছে এই রহস্য ছিলো অজানা । “আল্লাহ তায়ালা আদমকে যাবতীয় নাম শিখিয়ে দিলেন, তারপর সেগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। তিনি বললেন, “তোমরা সত্যবাদী হয়ে থাকলে এ জিনিসগুলোর নাম বলতো দেখি ।' তারা বললো, সোবহানাল্লাহ, আমাদেরকে আপনি যা কিছু শিখিয়েছেন, তাছাড়া আমরা আর কিছুই জানি না। আল্লাহ তায়ালা বললেন, হে আদম ওদেরকে এ জিনিসগুলোর নাম জানিয়ে দাও । আদম যখন তাদেরকে নামগুলো বলে দিলো, তখন আল্লাহ তায়ালা বললেন, “আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আকাশ ও পৃথিবীর যাবতীয় গুপ্ত তথ্য জানি এবং তোমরা যা কিছু প্রকাশ করো ও গোপন করো, তাও জানি?" এরপর | ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।