আসে এবং অবশেষে আল্লাহর দিকেই সব কিছু ফিরে যায়, এমন কি যে পানি সে পান করে তাও আসে মহান আল্লাহর কাছ থেকেই শুধু তাই নয়, জীবন ধারণের জন্যে অন্য যতো পানির প্রয়োজন সবই আল্লাহ তায়ালাই সরবরাহ করে থাকেন। বরং এ আয়াতের ব্যাখ্যায় একথাও আসে যে, প্রাকৃতিক যে পরিবেশের মধ্যে মানুষ বাস করে তার সাথে খাপ খাইয়ে চলার জন্যে যা কিছু প্রয়োজন তা সবই তিনি সরবরাহ করে থাকেন। আর মানুষের হৃদয়ের স্পন্দন থেকে নিয়ে তার গ প্রত্যংগ সঞ্চালন সব কিছু তার মালিকের ইচ্ছা ও ইশারায় সংঘটিত হয়, এমন কি পান করার জন্যে তার মুখের সঞ্চালন ও অন্যান্য অংগ প্রত্যংগের গতিও একমাত্র তারই ইচ্ছায় নিয়ন্ত্রিত হয়ে থাকে । এ পাঠের প্রথম ভাগে মিথ্যাবাদী ও মিথ্যা আরোপকারীদের প্রতি আল্লাহর ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে। এই দ্বিতীয় অধ্যায়ে জানানো হয়েছে আকাশমন্ডলী ও পৃথিবীর বিভিন্ন অংশের রীতিনীতি সম্পর্কেও । আরো জানানো হয়েছে যে, বাতাস এবং পানি পান করানো সংক্রান্ত সকল ব্যাপারের জন্যে আল্লাহর বিশেষ এক রীতি রয়েছে যার কোনো ব্যতিক্রম হয়না । এগুলো সবই সেই অমোঘ পদ্ধতি অনুযায়ী এগিয়ে চলেছে যার অধীনে আকাশমন্ডলী, পৃথিবী, মানবজাতি ও গোটা বস্তুজগত একইভাবে চলছে। পরবর্তী তিনটি আয়াতে জীবন ও মৃত্যু, জীব ও জড় এবং মৃত্যুর পরবর্তী জীবন সহ যাবতীয় জিনিসের ওপর আল্লাহর সর্বময় কর্তৃত্বের কথা ঘোষণা করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই এবং (সবশেষে) আমিই হবো সবকিছুর নিরংকুশ মালিক। আর আমি অবশ্যই পুর্ববর্তীদেরকে এবং পরবর্তীদেরকে? তোমার প্রভুই তাদেরকে একত্রিত করবেন। নিশ্চয়ই তিনি মহাবিজ্ঞানী মহাজ্ঞানী ।' (আয়াত ২২, ২৩, ২৪) এখানে সূরার প্রথম পর্বের সাথে দ্বিতীয় পর্বের বক্তব্যের মিল লক্ষ্য করা যায়। প্রথম পর্বে আল্লাহ তায়ালা বলেছেন, “আমি যখনই কোনো জনপদকে ধ্বংস করতাম, তখন তার জন্যে একটা ভাগ্যলিপি নির্ধারিত থাকতো । কোন জাতি তার নির্দিষ্ট সময়ের আগেও ধ্বংস হয় না, পরেও ধ্বংস হয় না।' আর এখানে ঘোষণা করছেন যে, জীবন ও মৃত্যু আল্লাহর হাতে নিবদ্ধ এবং জীবন শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তায়ালাই উত্তরাধিকারী হন । তিনিই জানেন যে, কার মৃত্যু প্রথমে ও কার মৃত্যু পরে নির্ধারিত রয়েছে এবং সেই অনুসারেই প্রত্যেকে মৃত্যু বরণ করে থাকে । আর তিনিই সকলকে কেয়ামতের ময়দানে সমবেত করবেন এবং তার কাছেই সকলকে ফিরতে হবে । “তিনি মহাবিজ্ঞানী ও মহাজ্ঞানী” ৷ নিজের বিজ্ঞতা ও বিচক্ষণতা দ্বারা তিনি প্রত্যেক জাতির আয়ুঙ্কাল নির্ধারণ করে থাকেন। নিজের নির্ভুল জ্ঞান দ্বারা তিনি জানেন, কখন কোন্ জাতি মরবে, কেয়ামতের ময়দানে কখন একত্রিত হবে, এর মধ্যবর্তা সময়ে কী কী ঘটবে। সূরার এই অধ্যায়টি এবং এর পূর্ববর্তী অধ্যায়টিতে দৃশ্যের স্থানান্তর, কেতাব নাযিল করণ, ফেরেশতাদেরকে প্রেরণ, শয়তানদেরকে আঘাত করার হাতিয়ার প্রেরণ এবং আকাশ থেকে পানি প্রেরণে একটা সমৰয় দেখতে পাই । সমৰয় দেখতে পাই অসংখ্য ঘটনা তত্তের সমাহার এই বিশাল প্রাকৃতিক জগতেও । প্রাকৃতিক জগতের অন্তর্ভুক্ত আকাশ, গ্রহ নক্ষত্র, বজ্র, পৃথিবী, পর্বতমালা, বৃক্ষরাজি, বাতাস ও বৃষ্টি-এ সব জিনিসেও দেখতে পাই চমৎকার সমন্বয় ও সাযুজ্য।.... অতপর আল্লাহ তায়ালা যখন নিজের শ্রেষ্ঠত্ব উদাহরণ দিলেন, তখন পৃথিবী থেকে আকাশের দিকে উত্থানকে তার আলোচ্য বিষয়ে পরিণত করলেন । এ উত্থান ঘটে আকাশের একটা খোলা দরজা দিয়ে বস্তুত এ হচ্ছে এই বিস্ময়কর গ্রন্থের দৃশ্য অংকনের এক চমকপ্রদ পদ্ধতি | ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।