Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

যতোটুকু দিতে চান-সেইভাবে সে ততোটুকু পেয়ে থাকে এবং যতোদিনের জন্যে তিনি বরাদ্দ করেন ততোদিনই তারা পেয়ে থাকে এ নিয়মের কোনো ব্যতিক্রম. হবার নয়৷ তাই এরশাদ হচ্ছে, “আর যা কিছু (পৃথিবীর বুকে ও উর্ধলোকে) আছে সব কিছুর ভান্ডার ও চাবিকাঠি আমার কাছেই রয়েছে । আর সব কিছুকেই আমি সুনির্দিষ্ট একটি নিয়ম ছাড়া সরবরাহ করিনা । কোনো সৃষ্টির পক্ষে নিজ শক্তি ক্ষমতা দ্বারা কোনো কিছু করার যোগ্য হওয়া অথবা কোনো কিছুর মালিক হওয়া সম্ভব নয় । সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ তায়ালা । তিনিই এসব কিছুর সৃষ্টিকর্তা এবং তার কাছেই এসব কিছু ফিরে যাবে তার মধ্যেই বিলীন হয়ে যাবে সব কিছু, তার সৃষ্ট জগতসমূহে যতোপ্রকার সৃষ্টি আছে তাদের জন্যে খাদ্য-খাবার ও অন্যান্য জীবন সামগ্রী পূর্ব নির্দিষ্ট পরিমাণে নির্ধারণ করা রয়েছে৷ এলোমেলোভাবে এবং হঠাৎ করে কিছু নাঘিল হয়ে যায় না এবং কোনো নিয়ম ছাড়া হঠাৎ করে কিছু শেষও হয়ে যায় না। মিতিরাছির তির ইরা ভাতের নির্ারিত এছিগরিরাযো তি হয়। তাই এরশাদ হচ্ছে, “আর আমি পাঠিয়েছি, পানি-চরতি বাবুকে, ত তারপর বর্ষণ করেছি আকাশ থেকে বৃষ্টির পানি, অতপর তার থেকে তোমাদেরকে পান করিয়েছি .... তোমাদের নিজেদের তো এমন কোনো ভান্ডার নেই যে, সেখান থেকে এগুলো আসছে এই যে কথাটা “আমি পাঠিয়েছি পানি বোঝাই বায়ু() তেমনি করে যেমন করে ধারণ করে উটনী তার পেটের মধ্যে ভ্রনকে', অতপর সেই পানি বহনকারী বায়ুর সাহায্যে আকাশ থেকে বৃষ্টি ধারা, বর্ণনা করেছি যার দ্বারা তোমাদেরকে পান করিয়েছি । অতপর তোমরা জীবন ধারণ করতে পেরেছো, কিন্তু তোমরা সে পানি মজুদ করে রেখেছিলো না অথবা এ কথাটার অর্থ দাড়ায় “তোমরা এই পানি ভান্ডারের অধিকারী নও ।" অর্থাৎ, তোমাদের নিজেদের কোনো ভান্ডার থেকে এ পানি আসেনি । এসব নেয়ামত একমাত্র আল্লাহর কাছে রক্ষিত ভান্ডার থেকে এসেছে এবং সুনির্দিষ্ট ও পূর্ব নির্ধারিত পন্থায় তা নেমে এসেছে । আবার একবার খেয়াল করে দেখুন আসমানী ইচ্ছা ও মহাশূন্যতার নিয়ম পদ্ধতিতেই বায়ু প্রবাহ সৃষ্টি হয় এটা কিছুতেই আর কারো ইচ্ছায় চলে না বা নিয়ম-বহির্তৃত এলোমেলোভাবেও প্রবাহিত হয় না। এভাবে আকাশ থেকে যে বৃষ্টি ধারা নেমে আসে তাও নির্দিষ্ট এক পরিমাপ মতো । এখন চিন্তা করে দেখুন, কে সেই সত্ত্বা যিনি এ সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন? অবশ্য অবশ্যই এসব কিছুকে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তায়ালা নিয়ন্ত্রণ করছেন, যিনি সৃষ্টি করেছেন সব কিছুকে এবং যিনি জানেন কার কোন জিনিস কতটুকু প্রয়োজন । তাই এরশাদ হচ্ছে, “আর যা কিছু আছে এই মহাবিশ্বের মধ্যে, সব কিছুর মূল ভান্ডার রয়েছে একমাত্র আমার কাছেই রয়েছে, আর আমি সুনির্দিষ্ট এক পরিমাপ মতোই সব কিছুকে নাযিল করে থাকি । একথাগুলোর ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখতে পাই যে সকল কিছুই আল্লাহর কাছ থেকে €১) 'লাওয়াকেহা' শব্দটির বৈজ্ঞানিক অর্থ বলতে গিয়ে কেউ কেউ বলেছেন এটা হচ্ছে, সেই বাতাস যা বৃক্ষ থেকে বৃক্ষাত্তরে বৃক্ষ রেনুকে বহন করে নিয়ে যায়, কিন্তু আলোচ্য আয়াতে সুস্পষ্টভাবে বাতাসের মধ্যে বিদ্যমান পানির কথা বলা হয়েছে, অন্য কোনো কিছুর কথা নয়। আবার দেখুন, “অতপর, আমি, আকাশ থেকে পানি বর্ষণ করেছি এবং তার দ্বারা আমি তোমাদের পান করিয়েছি ।' এখানে অংকুর উদগমের অর্থ কোনো ভাবেই আসে না এবং গাছপালার কোনো উল্লেখও এখানে নেই । বস্তুত পক্ষে, আল কোরআনে নিকট ও দূরের সকল ব্যাখ্যাই প্রাকৃতিক দৃশ্যাবলীকে সামনে নিয়েই দান করা হয়েছে ।-সম্পাদক যিলাল ১২তম ৩ খ ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।