Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

সমুদ্রের ন্যায় গভীর এবং বিশাল আর কী হতে পারে? মানুষ তো কালীর সাহায্যেই লিখে থাকে । এই সামান্য ও নগণ্য পরিমাণের কালির সাহায্যে যে জ্ঞান সংরক্ষণ করা হয় তা কি সত্যিই গভীর ও বিশাল হতে পারে? অপরদিকে আল্লাহর জ্ঞানের বিশালতার ব্যাপারটি অনুমান করার জন্যে সমুদ্রের প্রসংগ উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে, আল্লাহর জানা বিষয়গুলো যদি কেউ লিপিবদ্ধ করতে গিয়ে বিশাল ও গভীর সমুদ্রের পানিকে কালি হিসাব ব্যবহার করে তাহলেও তা লিখে শেষ করা যাবে না এমন কি একের পর এক সমুদ্র শেষ হতে থাকবে কিন্তু আল্লাহর কথা ও বক্তব্য শেষ হবে না। এই চাক্ষুষ এবং প্রত্যক্ষ দৃষ্টান্ত দ্বারা আল্লাহ পাক অসীম এবং সসীমের ধারণা সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন৷ এর মাধ্যমে এ কথাও বুঝানো হয়েছে যে, সসীম বাহ্যিকভাবে যতোই বিশাল মনে হোক, যতোই বিস্তৃত মনে হোক অসীমের তুলনায় তা সব সময়ই নগণ্য ও সংকীর্ণ । মানুষ সীমিত জ্ঞানের অধিকারী বলেই অদৃশ্য, পরোক্ষ ও বিমূর্ত সে কোনো বিষয় অনুধাবন করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে । এর জন্যে তার প্রয়োজন হয় চাক্ষুষ দৃষ্টান্তের দৃশ্যমান অস্তিত্বের অথচ ওইসব বিষয়ের পরিধি ইচ্ছে অত্যন্ত সীমিত। যদি তাই হয়, তাহলে অনন্ত ও অসীম তত্পূর্ণ বিষয়াদি অনুধাবন করতে গিয়ে তার কি অবস্থা দাড়াবে? এ জন্যেই পবিত্র কোরআন এসব জটিল বিষয়াদি সুন্দর ও সুস্পষ্টভাবে বুঝানোর জন্যে নানা ধরনের দৃষ্টান্ত ও উপমা পেশ করে থাকে । এর ফলে সে সব জটিল বিষয়গুলো অত্যন্ত দৃশ্যমান ও জাজ্ল্যমান হয়ে তাদের সামনে ধরা পড়ে। আলোচ্য আয়াতে সমুদ্রের দৃষ্টান্তও এই উদ্দেশ্যেই পেশ করা হয়েছে। কারণ সমুদ্র হচ্ছে চাক্ষুষ ও দৃশ্যমান এবং বিশালতা ও গভীরতার প্রতীক । অথচ এই বিশালতা ও গভীরতা সত্তেও তা হচ্ছে সীমিত ও অবিস্তৃত, আর আল্লাহর জানা বিষয়াদি হচ্ছে সীমাহীন ও গন্ভিহীন। এর আওতা পরিমাপ করা মানুষের পক্ষে সন্ভব নয়। কাজেই, এই বিশাল ও অসীম জ্ঞানের সমতুল্য জ্ঞানের দাবী করা তো দূরে থাক, মানুষের পক্ষে এই জ্ঞান লাত করা বা লিপিবদ্ধ করাও সম্ভবপর নয়। জীবন ও জগত সম্পর্কিত দু একটি ছোট খাটো রহস্য উদঘাটন করার ফলে মানুষকে এক ধরনের আত্মতৃপ্তি ও আত্মগরিমা পেয়ে বসে । তখন সে মনে করে যে, জগতের তাবৎ জ্ঞানই বুঝি তার নখদর্পণে এসে গিয়েছে অথবা আসতে যাচ্ছে। কিন্তু যখন বিশাল অজানা ও অজ্ঞাত জগতের সম্মুখীন তাকে হতে হয় তখনই সে উপলব্ধি করতে পারে যে, সে এখনও অথৈ জ্ঞান সমুদ্রের তীরেই পড়ে আছে। সেই অথৈ সাগর আদিগন্ত বিস্তৃত মনে হলেও তার বিস্তৃতি কিন্তু দিগন্ত ছাড়িয়েও বহু দূর পর্যন্ত । আল্লাহর অফুরন্ত ও বিশাল জ্ঞান ভান্ডার থেকে মানুষ যতোটুকু আহরণ করতে পারে অথবা জানতে পারে- তার পরিমাণ খুবই সামান্য ও নগণ্য । অসীমের তুলনায় সসীমের অবস্থান যা হতে পারে এক্ষেত্রেও তাই। মানুষ অজানাকে জানুক, এই জগতের অজানা রহস্য যতো পারে উদ্ঘাটন করুক কিন্ত বিদ্যার অহংকার বা জ্ঞানের অহংকার যেন তাকে পেয়ে না বসে । কারণ তার জ্ঞানের পরিধি ও বিস্তৃতি সমুদ্রের ন্যায় বিশাল হলেও আল্লাহর জ্ঞানের তুলনায় তা নিতান্ত নগণ্য ও তুচ্ছ। আল্লাহর জ্ঞানের আওতাধীন বিষয়াদি লিপিবদ্ধ করতে গিয়ে সমুদ্রের পর সমুদ্র শেষ হলেও তা শেষ হওয়ার মতো নয়। বিনাশ ১০তম ৪৩ ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।