Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তার খলিফা বা প্রতিনিধি পালন করার মতো উপযোগী স্বভাব যোগ্যতা দিয়েই তাকে সৃষ্টি করা ছিলো বাঞ্কুনীয়। আর তাই তিনি তাকে সেভাবেই সৃষ্টি করেছেন। যেমন তার স্বভাবের মাঝে পরিবর্তন ও পরিবর্ধনের স্পৃহা দান করেছেন, অসুসন্ধিংসা বা অজানাকে জানার আগ্রহ দান করেছেন। এক অবস্থা থেকে অন্য অবস্থা, এক জায়গা থেকে অন্য জায়গা এক দৃশ্য থেকে অন্য দৃশ্য এবং এক ব্যবস্থা থেকে অন্য ব্যবস্থায় উত্তরণের আগ্রহও তার মাঝে সৃষ্টি করেছেন। এর ফলে মানুষ জীবনের গতিকে পাল্টিয়ে দেয়, সামাজিক অবস্থায় পরিবর্তন সাধন করতে পারে । জীবন ব্যবস্থার পরিবর্তন সাধন করতে পারে । আর এই পরিবর্তন ও পরিবর্ধনের ফলে ব্যক্তি ও সমাজ উন্নতি ও অগ্রগতির সিঁড়ি বেয়ে আল্লাহ পাকের নির্ধারিত ও কাংখিত পরিপূর্ণ তার চরম পর্যায় গিয়ে পৌছে যায়। এটা ঠিক যে, মানুষ অভ্যাসের দাস, সে চিরাচরিত রীতি-নীতির প্রতি যতশীল ও আপোষহীন । কিন্তু তাই বলে সেটা এমন পর্যায়ের নয় যে, এর ফলে জীবনের গতি থেমে যাবে, উন্নতি ও অগ্রগতির ধারা ব্যাহত হবে এবং মানুষের চিন্তা-চেতনায় স্থবিরতা এসে যাবে । বরং মানুষের এই যত্বশীলতা ও আপোসহীনতা হচ্ছে এক প্রকার প্রতিরোধ যার ফলে গতির মাঝে ভারসাম্যের সৃষ্টি হয়। এই ভারসাম্য নষ্ট হয়ে গেলে তখন বিশেষ একটি পরিস্থিতি এসে স্থবিরতা গোটা সমাজকে গ্রাস করে নেয় । ফলে বিপ্রব ও পরিবর্তনের প্রচন্ড ধাক্কায় সমাজের চাকা আবার এত দ্রুত ঘৃরতে থাকে যে, শেষ পর্যন্ত তা সীমা অতিক্রম করে যায় । কাজেই ব্যক্তি ও সমাজের জন্যে মংগলজনক হচ্ছে ভারসাম্যপূর্ণ পরিবর্তন ও উত্তরণ । তবে সমাজ জীবনে বন্ধ্যাত্ব ও স্থবিরতা চেপে বসলে তখন বুঝতে হবে যে, জীবনের গতি স্তিমিত হয়ে পড়েছে, আর সেটা হবে ব্যক্তি, সমাজ ও জাতির জন্যে মৃত্যুরই নামান্তর । পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধিত্্র দায়িত্ব পালন করার জন্যে এ জাতীয় স্বভাব ও প্রকৃতিই হচ্ছে মানুষের জন্যে অধিক উপযোগী । তবে জান্নাত যেটা হবে চিরস্থায়ী বাসস্থান এখানে আবার সে ধরনের স্বভাবের কোনোই স্থান নেই। কারণ, মানুষ যদি পরকালেও পৃথিবীর স্বভাব নিয়েই বেঁচে. থাকে এবং অপরিবর্তনশীল ও বৈচিত্রহীন ও অফুরন্ত বিলাস সামগ্রী দ্বারা পরিপূর্ণ একই ধরনের জান্নীতেই তাকে অনস্ত অসীমকালের জন্যে বসবাস করতে হয়, তাহলে এরূপ জান্নাতবাস তার জন্যে নরকবাসেরই সমতুল্য হয়ে পড়বে, তার জীবনটা হয়ে পড়বে দুর্বিষহ । এমন পরিস্থিতির কবল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে এবং বৈচিত্রের স্বাদ গ্রহণের জন্যে তখন সে এরূপ জান্নাত ত্যাগ করে কিছু দিনের জন্যে হলেও জাহান্নামে অবস্থান করার আগ্রহ প্রকাশ করতে দ্বিধাবোধ করবে না। হৃদয়ের এই অবস্থা পরিবর্তন করে দেবেন। ফলে জান্নাত থেকে অন্যত্র স্থানান্তরিত হওয়ার বাসনা তার হৃদয়ে আর জাগবে না। অনন্ত অসীমকালের জন্যে সে জান্নাতেই বসবাস করতে আগ্রহী থাকবে । সআনুষের ভ্ভানেক সীমাবদ্ধতা দ্বিতীয় যে নিগৃঢ় তন্বুটির প্রতি আলোচ্য সূরায় ইংগিত করা হয়েছে সেটা হচ্ছে মানব জ্ঞানের সীমাবদ্ধতা । মহান আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞানের পরিধি খুবই সীমিত ও সংকীর্ণ। বিস্তৃতির চিত্রটি মূর্ত করে তুলে ধরার জন্যে পবিত্র কোরআনের নিজস্ব বর্ণনাভংগীতে এভাবে বলা হয়েছে, (আয়াত ১০৯) ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।