অর্থাৎ তারাই ব্যর্থ, তারাই সর্বাধিক ক্ষতিগ্রস্ত, জাগতিক জীবনের সকল সাধনাই যাদের ব্যর্থ । কারণ, তাদের সাধনা তাদেরকে সঠিক পথের সন্ধান দিতে পারেনি, তাদেরকে কোনো চূড়ান্ত লক্ষ্যে নিয়ে পৌছাতে পারেনি । এই সাধনা তাদের জন্যে কোনো ফলাফল বয়ে আনেনি । তা সন্তেও তারা মনে করে যে, তারা যা করছে তা ঠিকই করছে। কারণ, তারা গাফলতি ও অজ্ঞতার মাঝে ডুবে আছে। তাদের হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। ফলে তারা বুঝতেই পারছে না যে, তাদের সকল চেষ্টা সাধনা বৃথা ও ফলাফল শূন্য ৷ এই ব্যর্থ ও ভ্রান্ত সাধনার পেছনেই নিজেদের জীবন যৌবন নষ্ট করে চলছে। এরা কারা? এদের পরিচয়টা আমি কি তোমাদেরকে জানিয়ে দেব? তাহলে শোনো! এরা হচ্ছে তারা যারা নিজেদের পালনকর্তার কোনো আয়াতকে অস্বীকার করেছে এবং তার সাথে সাক্ষাতের বিষয়টিকে অস্বীকার করেছে। ফলে তাদের সব আমল বিনষ্ট হয়ে গেছে। এ প্রসংগটিই নিচের আয়াতে বলা হয়েছে, (আয়াত ১০৫) “আল হুবুত' শব্দের মূল অর্থ হচ্ছে বিষাক্ত ঘাস খাওয়ার ফলে পশুর পেট ফেঁপে যাওয়া । যার ফলে পশুটি মারা যায় । এই শব্দটি দ্বারা “আমল বিনষ্ট' হওয়ার অর্থটি যথার্থ রূপে ফুটিয়ে তোলা হয়েছে। কারণ, ভ্রান্ত পথের পথিক আর খোদাদ্রোহী লোকদের কাজগুলো ফুলে ফেঁপে যখন তাদের সামনে প্রকাশ পায় তখন তারা এগুলোকে সঠিক, সার্থক এবং ফলপ্রসূ মনে করে। কিন্তু পরিণামে এগুলো ব্যর্থ ও ভ্রান্ত বলেই প্রমাণিত হয়। ফলে আল্লাহর কাছে এগুলোর কানাকড়িও মূল্য হয় না। কেয়ামতের দিন ভাল মন্দের চূড়ান্ত মানদন্ডে এগুলোর কোনো স্থান নেই, কোনো মূল্য নেই। তাই এ সবের কর্তাদের পরিণতি জাহান্নাম ব্যতীত আর কিছুই হবে না। সে কথাই নিচের আয়াতটিতে বলা হয়েছে। আয়াত ১০৬) পক্ষান্তরে মোমেনদের পরিণতি হবে সম্পূর্ণ বিপরীত ও ভিন্ন প্রকৃতির । আয়াতে বলা হয়েছে, (আয়াত ১০৭ ও ১০৮) ০মামেনের চিল্রহ্থাকী ভ্িকানলা দুটো শ্রেণীর লোকদের জন্যে দুই ধরনের অভ্যর্থনার কথা আমরা জানতে পেলাম। জানানো হবে জাহান্নামে । উভয় অভ্যর্থনার মাঝে কতো বিরাট তফাত! (আয়াত ১০৮) আলোচ্য আয়াতের বক্তব্য লক্ষণীয় ৷ এখানে মানবীয় আবেগ অনুভূতি এবং গভীর মনস্তাত্তিক প্রবণতার প্রতি সুষ্ম ইংগিত রয়েছে। আলোচ্য আয়াতে বলা হয়েছে যে, মোমেনরা চিরকালের জন্যে জান্নাতুল ফেরদৌসে বসবাস করবে, আর আমরা জানি যে, মানুষ হচ্ছে অস্থির চিত্তের প্রাণী বৈচিত্র্যের পিয়াসী এক জাতি । তার পক্ষে একই স্থানে এবং একই অবস্থায় টিকে থাকা বিরক্তিকর । অপরদিকে কোনো বস্তু যদি অপর্যাপ্ত পরিমাণে হয় এবং তা নিঃশেষ হয়ে যাওয়ার আশংকা থাকে তাহলেও মানুষ এর প্রতি নিজের আগ্রহ হারিয়ে ফেলে । আর যদি একই অবস্থা দীর্ঘ দিন চলতে থাকে তাহলেও সেটা তার জন্যে হয় বিরক্তিকর । শুধু তাই নয়, বরং বিরক্তি ও অস্বস্তির কারণে সে এমন অবস্থা থেকে পলায়ন করতেও উদ্যত হয়। এই হচ্ছে মানবীয় স্বভাব ৷ আর এই স্বভাবের অধিকারী করেই আল্লাহ তায়ালা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এর পেছনে গভীর রহস্য লুকায়িত আছে। কারণ আল্লাহ তায়ালা পৃথিবীর বুকে ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।