এই স্বপ্রটি আজ থেকে চৌদ্দশত বছর আগে রসূল (স.) দেখেছিলেন । আর তাতার গোষ্ঠীর ধ্বংসযজ্ঞ সংঘটিত হয় এর বেশ কয়েক যুগ পর। হালাকুখানের হিংস্র সেনাদলের আক্রমণে আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা আল মোতাসেস-এর শাসনাধীন গোটা আরব সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, আর এটাই সম্ভবত রসূল (স.)-এর স্বপ্রের প্রতিফলন । তবে এ সংক্রান্ত সঠিক তথ্য একমাত্র আল্লাহ তায়ালাই জানেন । আমরা যেটা বলছি সেটা চূড়ান্ত বিশ্বাসের ওপর নির্ভর করে নয়; বরং দৃঢ় অনুমানের ওপর নির্ভর করে বলছি। এখন পুনরায় আলোচ্য সূরার মূল প্রসংগে ফিরে যাই। ৯৯-১০১ আয়অতে আমরা যুলকারনায়নের বক্তব্যে কেয়ামতের কয়েকটি চিত্র পাই। আলোচ্য আয়াতে বর্ণিত চিত্রটিতে আমরা এমন একটি চলমান মানব সমাজকে দেখতে পাই যারা বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজন্মের, বিভিন্ন সময়ের ও বিভিন্ন যুগের। তাদেরকে কবর থেকে উঠিয়ে বিক্ষিপ্তভাবে রাখা হয়েছে। তাদের মাঝে কোনো শৃংখলা পরস্পরের ওপর আছাড় খেয়ে পড়ছে। কারও কোনো দিকের খেয়াল নেই। এক চরম অরাজকতাপূর্ণ পরিস্থিতি তাদের মাঝে বিরাজ করছে। এরপরই সুশৃংখল হওয়ার জন্যে শিংগারে ফুৎকার দেয়া হবে। তখন তারা সবাই সুশৃংখল হয়ে দীড়াবে। আয়াত নং ৯৯ এর “ওয়ানুফেখা থেকে আয়াতের শেষ পর্যন্ত এ কথাই বলা হয়েছে। তখন অবিশ্বাসী ও খোদাদ্রোহী লোকেরা অনুভব করবে যেন তাদের চোখের ওপর পর্দা রাখা হয়েছে এবং তাদের শ্রবণ শক্তি লোপ পেয়েছে। তাদের সামনে জাহান্নাম এনে রাখা হবে । কিন্তু তারা এই জাহান্নাম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে না যেমনটি তারা পৃথিবীতে আল্লাহর দ্বীনের ব্যাপারে করতো । হঠাৎ করে যখন তাদের চোখের সামনে থেকে পর্দা উঠিয়ে নেয়া হবে তখন তারা তাদের কৃতকর্মের যথার্থ ও উপযুক্ত শাস্তি স্বচক্ষে দেখতে পাবে । দ্বীনকে বর্জন করার শাস্তি স্বরূপ জাহান্নামকে বরণ করে নেয়ার চিত্রটি পবিত্র কোরআনের নিজস্ব ও ব্যতিক্রমধর্মী শৈল্লিক বর্ণনা ভংগিতে অত্যন্ত চমৎকারভাবে চিত্রায়িত হয়েছে। এরপর ওদের এই করুণ পরিণতির বিষয়টি অত্যন্ত তীক্ষ ও ব্যাংগাত্মক ভাষায় বর্ণনা করা হয়েছে। ওরা কি ভেবেছিলো যে, আল্লাহর সৃষ্টি এবং তারই নির্দেশের দাস কিছু সংখ্যক মখলুক আল্লাহর বিরুদ্ধে ওদেরকে সাহায্য করবে, ওদেরকে তার কবল থেকে রক্ষা করবে । যদি তাই মনে করে থাকে তাহলে এই ভ্রান্ত ধারণার শাস্তি আভা ওরা নিজেরাই দেখে নিক। আমি ওদের অভ্যর্থনার জন্যে জাহান্নামকে প্রস্তুত রেখেছি। ওরা আসুক! ওদের অভ্যর্থনার জন্যে স্বয়ং জাহান্নামই প্রস্তুত রয়েছে। এখানে প্রবেশ করতে ওদের কোনো বেগ পোহাতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। যাদের সক আমত্প ম্ুল্তহীল আলোচ্য সূরাটি শেষ করার আগে এখানে কয়েকটি নিগুঢ় তত্তের প্রতি আমি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম তন্বুটি হচ্ছে মানদন্ড ও মূল্যবোধ সম্পর্কিত। বিশেষ করে কর্ম ও ব্যক্তির মূল্য নির্ধারণের মানদন্ড । কারণ, এ সম্পর্কে অনেক ভ্রান্ত মতবাদ রয়েছে। পবিত্র কোরআনের ভাষায় কর্ম ও ব্যক্তির মূল্যায়ন এভাবে এসেছে। (আয়াত ১০৩ ও ১০৪) ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ৩৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।