ক্ষমতার শীর্ষে অবস্থান করেও আল্লাহর শক্তি, ক্ষমতা ও সামর্থ্যের কথা বিন্দুমান্রও বিস্ৃত হয় না। তারা সর্বক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখে। এখন প্রশ্ন উঠতে পারে যে, “ইয়াজুজ মাজুজ' কারা? এরা এখন কোথায় আছেঃ অতীতে এদের অবস্থা কেমন ছিলো এবং ভবিষ্যতে কেমন হবে? এসব প্রশ্নের সঠিক উত্তর দেয়া খুবই কঠিন ব্যাপার । পবিত্র কোরআনে এবং হাদীস শরীফে যতোটুকু বলা হয়েছে ততোট্ুকুই আমরা জানি; এর বেশী আর কিছুই আমাদের জানা নেই। যুলকারনাইনের বরাত দিয়ে পবিত্র কোরআনে যে বক্তব্য এসেছে তাতে বলা হয়েছে, “যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ-বিচুর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রীতি সত্য ।' এই বক্তব্যে নির্দিষ্ট কোনো সময়ের কথা বলা হয়নি। তাই এটাও সম্ভব হতে পারে যে, হিংসতর সম্প্রদায় যেদিন থেকে পৃথিবীর বিভিন্ন ভূখন্ড আক্রমণ করে সব কিছু লন্ড-ভন্ড করে দিচ্ছিলো সেদিন থেকেই যুলকারনায়ন নির্মিত বাধটা ভেংগে ফেলা হয়েছিলো । “যে পর্যন্ত না “ইয়াজুজ ও মাজুজকে' বন্ধনমুক্ত করে দেয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চ ভূমি ওই আয়াতটিতেও ইয়াজুজ ও মাজুজ'-এর বন্ধনমুক্ত করার কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। আল্লাহর প্রতিশ্রুত সময় বলতে কেয়ামতের আগমনের সময়টি বুঝানো হয়েছে । আলোচ্য আয়াতে বলা হয়েছে যে, কেয়ামতের সময় নিকটবর্তী হয়েছে বা ঘনিয়ে এসেছে । কথাটি কিন্তু বলা হয়েছে হযরত মোহাম্মদ সে.)-এর যুগে, অর্থাৎ আজ থেকে সাড়ে চৌদ্দশ বছর পূর্বে । এর দ্বারা প্রমাণিত হয় যে, খোদায়ী হিসাব আর মানবীয় হিসাবের মাঝে বিস্তর তফাৎ রয়েছে। মানুষের হিসাব অনুযায়ী যা কোটি বছর, আল্লাহর কাছে তা একটা নগণ্য মুহূর্ত মাত্র। সে কারণেই কেয়ামত সংঘটিত হতে সম্ভবত এখনও কোটি কোটি বছর বাকী থাকা সত্তেও আল্লাহর হিসাব অনুযায়ী তা নিকটবর্তী । কাজেই কেয়ামত নিকটবর্তী হওয়ার সময় এবং আমাদের বর্তমান সময়ের মধ্যবর্তী যে কোনো এক সময়ে আলোচ্য বাধটি উন্মুক্ত হয়ে গিয়ে থাকলে তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। যদি তাই হয়, তাহলে তা তার ও মংগোলীয়গোষ্ঠীর লোকদেরকে ইয়াজুজ ও মাজুজ হিসাবে গণ্য করা যেতে পারে যাদের হিংস্র ও দানবীয় তান্ডবলীলা গোটা প্রাচ্যের দেশগুলোকে লন্ড-ভন্ড করে দিয়েছিলো । | ইমাম আহমদ কর্তৃক বর্ণিত একটি হাদীসে জানা যায় রসূলুল্লাহ (স.)-এর স্ত্রী যয়নৰ বিনতে জাহ্্ল বলেন যে, একদিন রসূল (স.) ঘুম থেকে জেগে ওঠেন এবং তার চেহারা রক্তিম দেখাচ্ছিলো। তিনি বললেন “আরবদের সর্বনাশ হয়ে গেছে! এক মহাবিপদ তাদের জন্যে ঘনিয়ে এসেছে । আজ বাঁধের বন্ধন থেকে ইয়াজুজ ও মাজুজকে এভাবে মুক্ত করা হয়েছে ।' তিনি তার | শাহাদাতের আংগুল এবং বৃদ্ধাংগুলি দুটো দ্বারা কড়ার ন্যায় বানিয়ে দেখালেন । আমি বললাম, “সৎ লোকগুলো আমাদের মাঝে বিদ্যমান থাকা সত্তেও কি আমরা ধ্বংস হয়ে যাবো? তিনি উত্তরে ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ৩৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।