লোহার পাতগুলো আগুনে পোড়ানোর জন্যে তাদেরকে হাপরে দম দিতে বলা হলো । এতে লোহার পাতগুলো আগুনে পরিণত হয়ে গেলো। তখন যুলকারনায়ন তাদেরকে গলিত তামা আনতে বললেন । এই তামা তিনি লোহার উত্তপ্ত পাতগুলোর ওপর ঢেলে দিলেন। ফলে লোহার প্রাচীরটি আরো দৃঢ় এবং আরো মযবৃত হয়ে গেলো । লোহাকে মযবুত করার জন্যে বর্তমান যুগেও এই পদ্ধতি ব্যবহার করা হয়। এর দ্বারা বুঝা যায় যে, লোহার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে তামার সংমিশ্রণ ঘটলে তাতে লোহার দৃঢ়তা ও কাঠিণ্য বৃদ্ধি পায়, আল্লাহ তায়ালা এই পদ্ধতির সন্ধানই দিয়েছিলেন যুলকারনায়নকে। শুধু তাই নয়, বরং আধুনিক জ্ঞান-বিজ্ঞানের উদ্ভবের হাজার হাজার বছর আগেই আল্লাহ তায়ালা তার অমর গ্রন্থে এই পদ্ধতিটি উল্লেখ করেছেন। উত্তপ্ত লোহারপাত এবং গলিত তামার সাথে প্রাচীর দুটো সেঁটে গেলো । ফলে ইয়াজুজ মাজুজদের আক্রমণের পথও বন্ধ হয়ে গেলো, এই লোহার প্রাচীর এতোই মযবুত ও উঁচু ছিলো যে, এটা অতিক্রম করা বা এটাকে ছিদ্র করার মতো শক্তি-সামর্থ্য তাদের ছিলো না। যার কারণে ওই দূর্বল ও পশ্চাৎপদ সম্প্রদায়ের ওপর আক্রমণ করাও তাদের জন্যে অসম্ভব হয়ে পড়লো । ফলে দুর্বল ও অসহায় লোকগুলো তাদের শান্তি ও নিরাপত্তা ফিরে পেলো । এ ধরনের একটি বিরাট কাজ আঞ্জাম দিয়ে যুলকারনায়নের মনে বিন্দুমাত্র গর্ব ও অহংকারের সৃষ্টি হয়নি। শক্তি ও জ্ঞানের নেশায়ও তিনি মত্ত হননি । বরং আল্লাহর কুদরতকে স্মরণ করে তাঁর দরবারে শোকর আদায় করেছেন জনকল্যাণমূলক একটি কাজ করে তিনি বরং “আল্লাহ প্রদত্ত শক্তির সদ্বহারই করেছেন। তিনি নিজের শক্তির পরিবর্তে আল্লাহর শক্তিকে স্বীকার করেছেন। নিজেকে তার চরনেই সঁপে দিয়েছেন, একজন মোমেন বান্দার পক্ষে যা বিশ্বাস করা উচিত তাই ঘোষণা দিয়ে জানিয়েছেন যে, এই সকল পাহাড়-পর্বত এই সকল নির্মিত বাধ ও প্রাচীর কেয়ামতের পূর্ব-মুহুূর্তে-ভেংগে চুরমার হয়ে যাবে। কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। গোটা পৃথিবী তখন শূন্য ও সমতল একটা ভূমিতে পরিণত হয়ে যাবে । আয়াতে সে কথাই বলা হয়েছে। এখানে এসে যুলকারনায়ন এর ঘটনাবহুল জীবনের একটা খন্ড চিত্রের পরিসমান্তি ঘটে । তিনি ছিলেন একজন সৎ ও ন্যায়পরায়ন শাসকের বাস্তব ও জীবন্ত নমুনা । এই শ্রেণীর শাসকদেরকে আল্লাহ তায়ালা পৃথিবীর কর্তৃত্ব দান করলে তাদের জন্যে সকল ধরনের উপায় উপকরণ সহজলভ্য করে দেন। ফলে তারা গোটা পৃথিবী জয় করতে সক্ষম হয়। কিন্তু এর ফলে তারা অত্যাচারী ও অহংকারী হয়ে ওঠে না, স্বৈরাচারী ও দান্তিক হয়ে ওঠে না। তাদের বিজয়কে তারা নিছক আর্থিক ফায়দা লাভের উপায় হিসেবে গ্রহণ করে না, ব্যক্তি, সমাজ ও দেশকে শোষণ করার হাতিয়ার হিসেবে গ্রহণ করে না। বিজিত দেশের বাসিন্দাদের সাথে দাস সুলভ আচরণ করে না, তাদেরকে ব্যক্তিস্বার্থ ও লোভ-লালসা চরিতার্থ করার জন্যে ব্যবহার করে না, বরং যেখানেই তাদের আগমন ঘটে সেখানেই ন্যায়নীতি প্রতিষ্ঠিত হয়, অসহায় ও দুর্বলদের সাহায্য-সহযোগিতায় তারা এগিয়ে আসে কোনোরপ প্রতিদান ব্যতীতই দুর্বলদেরকে সকল অনাচার ও অত্যাচারের হাত থেকে রক্ষা করে, আল্লাহর দেয়া শক্তিকে তারা গঠনমূলক ও সংস্কারমূলক কাজে নিয়োজিত করে। তারা অন্যায়কে প্রতিহত করে, ন্যায়কে প্রতিষ্ঠিত করে । আর এই সকল কল্যাণ ও মংগলজনক কাজ সমাধা করার পর তারা এর পেছনে আল্লাহর দয়া ও করুণাকেই ক্রিয়াশীল মনে করে। তারা ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।