তার পুনরাবৃত্তি করা হয়নি । পূর্বাঞ্চলের এই এলাকায় তার আগমনে কেউ বাধাও দেয়নি। যেহেতু তার সাম্রাজ্যের পরিধি এতো বিস্তীর্ণ ছিলো যে ইতিপূর্বেই তিনি সবার কাছে পরিচিত ছিলেন আর আল্লাহ রব্বুল আলামীনের মহা জ্ঞান ভান্ডারের মধ্যে তো অবশ্যই তার চিন্তাধারা ও মনোবৃত্তিসমূহ নিহিত রয়েছে, যার কারণে তার রহমতেই তিনি এসব দুর্গম ও দুর্ভেদ্য এলাকার প্রত্যন্ত অঞ্চল পর্যস্ত সফর করে আল্লাহর মনোপুত কাজ করতে সক্ষম হয়েছিলেন । ইক্সাজুজ্ মাভুজে পবিত্র কোরআনের শৈল্পিক ও সুবিন্যান্ত উপস্থাপনা ও বর্ণনা ভংগীর বিষয়টি অনুধাবন করার জন্যে এখানে আমাদেরকে একটু বিরতি নিতে হচ্ছে। আলোচ্য আয়াতে যে চিত্রটি আমাদের সামনে তুলে ধরা হয়েছে, তা প্রকৃতির মাঝে উন্মুক্ত ও বিকশিত হয়ে আছে। চিত্রটিতে আমরা উজ্জ্বল ও দীপ্তমান সূর্যকে দেখতে পাচ্ছি। এই সূর্যের মাঝে এবং আয়াতে বর্ণিত সম্প্রদায়ের মাঝে কোনো আড়াল নেই, কোনো বাধা নেই। তদ্রপ যুলকারনায়নের অন্তর ও অন্তরর্নিহিত বাসনা ও ইচ্ছা আল্লাহর কাছে উন্মুক্ত । ফলে কোরআনের অপূর্ব বর্ণনাভংগীর মাধ্যমে প্রকৃতি ও হৃদয়ের অবস্থা চিত্রায়নে এক বিল্ময়কর সামঞ্জস্য আমরা দেখতে পাই। যুলকারনায়ন কোন্ স্থানে গিয়ে উপস্থিত হয়েছিলেন তার সুনির্দিষ্ট ভৌগোলিক পরিচয় নির্ণয় করা আমাদের পক্ষে-সন্ভব নয়। তদ্রুপ "দুই বাধ' বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন তা'ও নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। পবিত্র কোরআনের বক্তব্য দ্বারা আমরা শুধু এতোটুকু বুঝতে পারছি যে, তিনি দুটো প্রাকৃতিক প্রাচীর অথবা দুটো কৃত্রিম বাধের মধ্যবর্তী একটা এলাকায় গিয়েছিলেন এই উভয় প্রাচীর অথবা বাধের মাঝখান দিয়ে একটি পথ অথবা ফাঁকা জায়গা অতিক্রম করছিলো । সেখানে তিনি এমন এক পশ্চাৎপদ সম্প্রদায়ের সাক্ষাত পান যারা তার কথাও বুঝতে পারছিলো না। এই সম্প্রদায় যখন যুল কারনায়নের মতো একজন দিগ্বিজয়ী ও শক্তিধর ব্যক্তিকে তাদের সামনে উপস্থিত পেলো এবং তার মাঝে ক্ষমতা ও গঠনমূলক কাজের পরিচয় পেলো তখন তারা ইয়াজুজ মাজুজ' এর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে একটা মযবুত প্রাচীর নির্মাণ করার জন্যে প্রস্তাব পেশ করলো । কারণ ইয়াজুজ অপর প্রান্ত থেকে তাদের ওপর আক্রমণ করতো এবং তাদের শস্যাদি বিনষ্ট করে ফেলতো। ওদেরকে প্রতিহত করার মতো ক্ষমতা ও সামর্থ্য তাদের | ছিলো না। তাই তারা যুল কারনায়নকে একটা প্রাচীর নির্মাণ করে দেয়ার জন্যে অনুরোধ, জানালো । এ কাজের জন্যে আর্থিক সহায়তাদানের প্রস্তাবও তারা পেশ করলো । একজন ন্যায় পরায়ন ও সৎ শাসক হিসেবে পৃথিবী থেকে সকল অন্যায় ও অবিচারের মূলোৎপাটন করায় যে মহৎ আদর্শ যূলকারনায়ন অনুসরণ করতেন তার পরিপ্রেক্ষিতে তিনি ওদের আর্থিক সহায়তার প্রস্তাবটি নাকচ করে দিলেন। তিনি স্বেচ্ছায় একটি প্রাচীর নির্মাণ করে দিতে সম্মতি জানালেন, তবে এই কঠিন ও দুরূহ কাজটি সুষ্ঠুভাবে সমাধা করার উদ্দেশ্যে ওদের দৈহিক শ্রম ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্যে তিনি ওদেরকে পরামর্শ দেন। ফলে তারা অনেকগুলো লোহার পাত সংগ্রহ করে দুই প্রাচীরের মধ্যবর্তী ফাকা জায়গাটিতে স্তূপ আকারে রেখে দিলো। তখন প্রাচীর দুটো দেখতে মনে হচ্ছিলো যেন ঝিনুকের দুটো খোল । আর এই খোল দুটো স্তুপটিকে আবৃত করে রেখেছিলো । স্ত্পটি যখন প্রাচীর দুটোর সমান সমান হয়ে গেলো তখন ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।