Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

কারণে চরম মন্দ পরিণতি এবং হীনতাও শক্রতা লাভ করে এসব কথা যখন চিস্তা করে দেখে তখন সে অবশ্যই কল্যাণকর দিকগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ে এর ফলে লাভ করে অবশেষে সুন্দর ও শুভ পরিণতি । অপরদিকে, যখন শাসন কর্তৃপক্ষের ক্ষমতা হাতাছাড়া হয়ে যায়, তখন ওইসব বিদ্রোহী, অন্যায়কারী ও সীমালংঘনকারীরা পতোনন্ুখ কর্তৃপক্ষের কাছ থেকে অর্থ-সম্পদ হাতিয়ে নেয়ার জন্যে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু সৎ ও দায়িত্ববোধসম্পন্ন কর্মকর্তারা ক্ষমতাচ্যুত হয়ে যায় অথবা বিরোধীদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে নিজেদের জীবন বিপন্ন করে ফেলে । তারপর যখন ক্ষমতার হাত বদল হয় এবং যালেম ও আগ্রাসীদের হাতে ক্ষমতা চলে যায় তখন তারা নতুন সরকার কর্তৃক পরিত্যক্ত হয়ে যায় এবং সেই যালেম কর্তৃপক্ষের কোপানলে পড়ে তারা বহু কষ্ট পায়, সকল দিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং দলীয় সংগঠন তখন হয়ে যায় নেতৃতৃহীন, ফলে অশান্তি নেমে আসে গোটা দেশে ও গোটা সমাজে । তারপর যুলকারনায়ন পশ্চিমাঞ্চলের সফর শেষে পূর্বাঞ্চলের দিকে প্রত্যাবর্তন করলেন সেখানের মহান আল্লাহ তাকে ক্ষমতা দান করায় সেখানেও সব কিছু অত্যন্ত সহজভাবে তার করায়ত্ত হয়ে গেলো; এরশাদ হচ্ছে, “তারপর সে এগিয়ে চললো আর এক পথ ধরে, যেতে যেতে যখন পৌছে গেলো সূর্য উদয়ের এখানে দেখা যাচ্ছে সূর্য অন্তমিত হওয়ার স্থানে যুলকারনায়নের আগমন সম্পর্কে যা কিছু বলা হয়েছে তার পূর্বাঞ্চলে গমন ও তৎপরবর্তী অবস্থা সম্পর্কেও সেই একইভাবে বলা হয়েছে। এখানে আসা সম্পর্কে যা কিছু বলা হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে সেই দৃশ্য উপস্থাপন করা, যা তিনি নিজ চোখে প্রত্যক্ষ করেছেন। এখানেও দেখুন ঠিক কোন স্থানে তিনি পৌছুলেন তা আল কোরআ নির্দিষ্টভাবে উল্লেখ করেনি, বরং ওই এলাকার প্রাকৃতিক দৃশ্যাবলীও তার পারিপার্শিক অবস্থার কথা উল্লেখ করেছে, আর উল্লেখ করেছে ওই এলাকায় বসবাসরত সেই জাতির অবস্থা সম্পর্কে যাদেরকে তিনি সেখানে পেয়েছিলেন। এরশাদ হচ্ছে, “অবশেষে যখন সে পৌছে গেলো সূর্য উদয়ের স্থানে, সেখানে সে দেখতে পেলো সূর্য উঠছে এমন এক জাতির ওপর যাদের থেকে সূর্যের প্রখর রশ্মিকে আড়াল করার মতো কোনো ব্যবস্থা আমি সর্বশক্তিমান আল্লাহ বানাইনি।' অর্থাৎ এই এলাকাটি সম্পূর্ণ এক উন্মুক্ত অঞ্চল । এখানে না আছে কোনো সুউচ্চ পর্বত শ্রেণী, আর না আছে উঁচু গাছপালা যা তাদেরকে সূর্য কিরণ থেকে ছায়া দিতে পারে। সুতরাং, ওই জাতির ওপর সূর্যের আলো বিনা বাধায় সরাসরি এসে পড়ে শত মাইল ব্যাপী বিশাল সাহারা মরুভূমি ও দিগন্ত ব্যাপী সুপ্রশস্ত সমভূমির ওপর প্রজোয্য। আসলে এ প্রশস্ত এলাকার দৈর্ঘ প্রস্থ সঠিকভাবে পরিমাপ করা যায় না। এমন সুপ্রশস্ত বৃক্ষলতাহীন সমভূমি সুদূর প্রাচ্যেই বর্তমান, যেখানে দেখা যায় শুধু বিশাল ও উন্মুক্ত সমভূমি এবং এ এলাকাটি সম্ভবত আফ্রিকার পূর্ব সীমান্তে অবস্থিত । এই যে 'আমি বানাইনি এর অপর প্রান্তে কোনো আড়াল বা বাধার প্রাচীর' আয়াতটি এই অঞ্চলের ওপর প্রয়োগের সমভাবনাই বেশী, কারণ এরাই এমন জাতি যারা খোলা দেহে বাস করে এবং এরা সূর্য থেকে নিজেদের শরীরকে ঢাকার দরকার মনে যুলকারনায়ন ইতিপূর্বে তার শাসন প্রণালীর কথা বিস্তারিততাবে ঘোষণা করেছিলেন, যার বিবরণ ওপরে এসে গেছে, এজন্যে ওই বিজিত জাতির সাথে তিনি কি ব্যবহার করবেন এখানে ৬/৬/৬/.1051009016-110

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।