ছোট্ট এই একটি মাত্র আয়াতে বিশাল এই পৃথিবীর মধ্যে অবস্থিত বিপুল ভান্ডারের যে সমারোহ রয়েছে তার দিকে অত্যন্ত অর্থবহ ও সুস্পষ্ট ইংগিত দেয়া হয়েছে। এখান থেকেই ইশারা করা হচ্ছে সুউচ্চ আকাশের মধ্যে অবস্থিত গ্রহরাজির দিকে যা প্রকাশ করা হয়েছে একটি ব্যাপক অর্থবোধক শব্দ (বুরূজ) দ্বারা । এগুলো হচ্ছে সুদৃঢ় ও সুবিশাল আলোকময় গ্রহরাজি, আরো উন্লেখ করা হয়েছে গতিশীল অগ্নিশিখার কথা যার সম্পর্কে বলা. হয়েছে এটা সুস্পষ্টভাবে আমাদের দৃষ্টিগোচর হয়, আর উল্লেখিত হয়েছে অরণ্যের গাছ পালা ও তরুলতার কথা, যেগুলোর বিশেষণ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে এগুলো সবই উৎপন্ন হয়েছে এক নির্দিষ্ট পরিমাণ ও পরিমাপ মতো । বিশেষভাবে ইশারা করা হয়েছে পৃথিবীর বুকে প্রোথিত পাহাড়-পর্বতগুলোর দিকে বলা হয়েছে, আমি, বিছিয়ে দিয়েছি, পাহাড় পর্বতসমূহকে' গাছপালা সম্পর্কে বলা হয়েছে, 'পরিমাপ মতো'। এই “মওযুন' শব্দটি বড়ই তাৎপর্যবহ, অর্থাৎ যখন এর অর্থ দীড়ায় যে পৃথিবীর বুক থেকে যা কিছু উৎপন্ন হচ্ছে এগুলো প্রাণীজগতের প্রয়োজন মাফিক উৎপন্ন হয় এবং সব কিছু দেয়া হয়েছে হিসাব মতো । নিষ্পুয়োজন কোনোটাই নয়, তখন এটাও সুস্পষ্ট হয়ে ওঠে যে, সৃষ্টির সকল কিছুর জীবিকার ব্যবস্থা আল্লাহ তায়ালা হিসাব মতোই করে রেখেছেন এবং সে হিসাবমতোই সকল কিছু উৎপন্ন হয় । কোনো কিছু বেহিসাব এবং এলোমেলোভাবে উৎপন্ন হয় না ।.কিছুতেই তা নয়-আর এভাবেই আছে আমাদের ইন্দরিয়গ্রাহ্য জীব ও বস্তুসমূহের ভিতরে ও বাইরে এমন আরো বহু প্রকার জীব যাদেরকে “তোমরা রেষেক দাও না।' অর্থাৎ, পৃথিবীর বুকে পরিভ্রমণরত যতোপ্রকার জীব জন্তু আছে সে সবগুলোকেই একথার দ্বারা সংক্ষেপে বুঝানো হয়েছে-সব কিছু এ বিশাল পৃথিবীর অন্তর্ভুক্ত । মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামীনকে জানার ও বুঝার জন্যে এখানে যে সব কথা বলা হয়েছে তার মধ্যে দিগন্ত ব্যাপী প্রাকৃতিক বিষয়াদি থেকে নিয়ে জীবজন্তু সব কিছুই অন্তর্ভক্ত। সুতরাং, এই যে দৃশ্যমান সুপ্রশস্ত পৃথিবী, এর মধ্যে বিরাজমান সমভূমি, পাহাড়-পর্বত, উৎপন্ন দ্রব্যাদি এবং পৃথিবীর বুকে জীবন্ত সকল জীবজন্তু, কীট-পতংগ, বৃক্ষ-গুলা, লতাপাতা, আর সব কিছুর জন্যে বরাদ্দকৃত রুষির ভান্ডার সামান্যতম জ্ঞান থাকলে এসব আল্লাহকে জানার ও বুঝার জন্যে যথেষ্ট । অর্থাৎ, পৃথিবীর সকল প্রাণীর জন্যে প্রয়োজনীয় সব কিছুর বিপুল সমারোহ এ পৃথিবীর বুকে রয়েছে, এজন্যে ছাফ-ছাফ বলা হচ্ছে, “আছে সেখানে আরো অনেকে যাদেরকে তোমরা রেষেক দাও না। ওরা সবাই বেঁচে আছে আল্লাহর দেয়া সেই রেষেকের ওপরে যার ব্যবস্থা তিনি তাদের জন্যে পৃথিবীর বুকে করে রেখেছেন। আরো বলা হচ্ছে, পৃথিবীর বুকে যে অসংখ্য প্রাণী আছে তোমরা তো সেগুলোর মতোই এক শ্রেণীর প্রাণী । তোমরা মনে করো, তোমাদের | রুযির ব্যবস্থা তোমরা করো, অথচ প্রকৃত সত্য হচ্ছে তোমাদের এবং অন্যান্য সকল প্রাণীকুলের রুধির ব্যবস্থা স্বয়ং আল্লাহ তায়ালাই করে থাকেন। এরপর তিনিই তাদের সবার ওপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে রেখেছেন, অতপর তোমাদের খেদমতের জন্যেই তাদের সবাইকে নিয়োজিত করে দিয়েছেন, তোমাদের উপকার ও তোমাদের প্রয়োজন পূরণ করার জন্যে সবার দেয়া রেযেকের ওপর বেঁচে আছে এবং তাদের কারো জন্যে তোমাদেরকে দায়িতৃ দেয়া হয়নি। এসব রুযি রোযগারের ব্যবস্থা সবই অন্যান্য সবকিছুর মতোই আল্লাহর জ্ঞান ভান্ডারের মধ্যে রয়েছে, তারই হুকুমে এবং তীরই ইচ্ছায় এসব কিছু পরিচালিত হচ্ছে, এগুলোর ভোগ ব্যবহার তারই ইচ্ছায় এবং তারই মর্জি মোতাবেক হয়ে থাকে। তার নিয়ম অনুযায়ী তিনি যাকে যেভাবে |. ১৫ সুল্লা আনা হের __ ৫৩৩০ ___ পালা ১৪ সলাশিন্পা ৩ | ব্িলাজ্ল ১২তম ৩ ূ ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।