Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এখন প্রশ্ন জাগে, ওপরের একথাটি আল্লাহ তায়ালা তাকে কেমন করে বললেন? একথাটা কি আল্লাহ তায়ালা তাকে ওহীর মাধ্যমে জানালেন, না ওই জাতির অবস্থার বিবরণ আলোচ্য আয়াতে তুলে ধরা হয়েছে, যাদের ওপরে তাকে পূর্ণ কর্তৃত্ব দেয়া হয়েছিলো এবং তাদের সাথে যে কোনো ব্যবহার করার পরিপূর্ণ অধিকারী তাকে বানানো হয়েছিলো । এতে পরিস্কার বুঝা যাচ্ছে যে ওই জাতির পূর্ণাংগ দায়িত্ই তার ওপর ছেড়ে দেয়া হয়েছিলো । এখানে স্পষ্টভাবে না বললেও যে ইংগিতটি পাওয়া যাচ্ছে তা হচ্ছে, যুলকারনায়ন অবশ্যই নবী ছিলেন না, কিন্তু নবী না হলেও তাকে এতোটা এখতিয়ার দেয়ার পেছনে যে কথাটি বুঝা যায় তা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামীন জানেন, তিনি ছিলেন পুরোপুরি নির্ভরযোগ্য যথাযথভাবে দায়িতৃজ্ঞানসম্পন্ন এবং একজন সুবিচারক । তাইতো তাকে বলা হয়েছে, তাদেরকে শাস্তি দাও বা তাদের সাথে ভালো ব্যবহার করো এ বিবেচনা তোমার! কোরআনের এ আয়াতে বুঝা যাচ্ছে, মানুষ হিসাবে যুলকারনায়নের পক্ষে তাদের সাথে ভালো বা মন্দ উভয় প্রকার ব্যবহার করা সম্ভব ছিলো । ভালো ব্যবহার বা মন্দ ব্যবহার যেটাই তিনি করেন না কেন, তার জন্যে এতে কোনো মানা ছিলো না। এখানে উল্লেখযোগ্য যে যুলকারনায়ন বিজিত দেশসমূহের ব্যাপারে শুরুতেই তার নীতি ঘোষণা করে দিয়েছিলেন, যার কারণে তিনি ওই সব দেশের জনগণের খুব কাছাকাছি পৌছে গিয়েছিলেন এবং আল্লাহ তায়ালাও তাকে ওই সব দেশের জনগণের ওপর পূর্ণ কর্তৃত্ব দান করেছিলেন, এরশাদ হচ্ছে, “সে বললো, যে ব্যক্তি যুলুম করবে আমি অচিরেই তাকে আমি ভয়ানক শাস্তি দেবো, তারপর (এই জীবন শেষে) যখন তাকে ফিরিয়ে নেয়া হবে তার প্রতিপালকের কাছে, অতপর তাকে সেখানেও নিকৃষ্ট আযাবের মধ্যে ফেলে দেয়া হবে । আর যে ব্যক্তি ঈমান আনবে এবং ভালো কাজ করবে, অবশ্যই তার জন্যে রয়েছে বড়ই সুন্দর প্রতিদান এবং আমি একজন শক্তিশালী বাদশাহ কথা দিচ্ছি যে তাকে আমার ক্ষমতার পক্ষ থেকে জানাবো ।' ওপরে উল্লেখিত এই আয়াতটিতে জানানো হয়েছে যে, ওই বিশাল সাম্রাজের শাসনকর্তা সীমা অতিক্রমকারী ও অত্যাচারীদের জন্যে পার্থিব শান্তি ও পরকালীন কঠিন পরিণতি প্রাপ্ত হওয়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন । তিনি সাধারণভাবে তাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে অন্যায়কারী ও বিদ্বোহীদেরকে দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই কষ্ট ভোগ করতে হবে । জীবনাবসানে এদের ওপর নেমে আসবে এমন “কঠিন ও অপ্রিয়" আযাব যার কোনো তুলনা মানুষকে দেয়া সম্ভব নয়। হা, নেককার মোমেনদের জন্যে রয়েছে সুন্দর প্রতিদান এবং রয়েছে তাদের জন্যে দুনিয়াতে পবিত্র পরিচ্ছন্ন লেনদেন, সম্মান-মর্যাদা এবং সাহায্য ও সহজ-সরল অবস্থা । এই-ই হচ্ছে সুন্দর ও কল্যাণকর শাসনের আসল নীতি । এখন একজন নেককার মোমেনের কর্তব্য হচ্ছে দুনিয়ার জীবনে সম্মান-মর্যাদাও সহজ-সরল জীবন লাভ করার জন্যে সাধ্যানুযায়ী প্রচেষ্টা চালানো এবং দেশের শাসনকর্তার কাছে থেকে সুন্দর পুরঙ্কারের অধিকারী হওয়ার জন্যে প্রত্যাশী হওয়া । অপরদিকে সীমালংঘনকারী এবং নিষ্ঠুর যালেমদের ভাগ্য জুটে থাকে নানাপ্রকার শাস্তি ও দুঃখ কষ্ট অথচ পাশাপাশি দেখা যায় এহসানকারীরা তাদের দলের মধ্য থেকেই পেতে থাকে তার এহসানের চমৎকার বদলা, মানসম্মান ও মর্যাদাপূর্ণ অবস্থান পায়, আরো পায় সাহায্য-সহযোগিতা এবং সহজ সরল জীবন, কিন্তু সীমালংঘনকারী বিদ্রোহী প্রকৃতির মানুষ, তার অসদাচরণ ও ক্ষতিকর ব্যবস্থার ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।