“তারপর সে আর এক পথে এগিয়ে চললো,” অর্থাৎ তিনি সেই দিকেই চললেন যেপথ তীর কাছে সহজ বলে মনে হলো, পশ্চিম দিকে এগিয়ে চললেন। এরশাদ হচ্ছে, “অবশেষে সে যখন পৌছে গেলো সূর্য অস্তমিত হওয়ার স্থানে । সেখানে সে দেখতে পেলো সূর্য ডুবে যাচ্ছে একটি কর্দমাক্ত কালো পানির মধ্যে সকল নির্দেশনা পালন করা তার জন্যে সহজ করে দেবো ।' এখানে অস্তমিত হওয়ার স্থান বলতে সেই স্থানটিকে বুঝানো হয়েছে যেখানে এসে একজন দর্শক দেখতে পায় সূর্য দিগন্ত রেখার ওপারে ডুবে যাচ্ছে। আর এ অস্তমিত হওয়ার স্থানটি বিভিন্ন খতুতে বিভিন্ন হয়ে থাকে কোনো জায়গায় দর্শক দেখে সূর্য পাহাড়ের পেছনে ডুবে যাচ্ছে, কোনো জায়গায় দেখে মহাসাগরের বুকে সূর্য আত্মগোপন করছে, আবার কোনো জায়গা দেখে মহাসাগরের বুকে সূর্য আত্মগোপন করছে, আবার কোনো জায়গায় দেখে সূর্য যেন তলিয়ে যাচ্ছে মরুভূমির বুকের মধ্যে, কারণ এসব মরুভূমির দিকে খোলা চোখে তাকালে তার কোনো কুল কিনারা নজরে পড়ে না। আল কোরআনের আলোচনা থেকে বুঝা যায় যে যুলকারনায়ন পশ্চিম দিকে চলতে চলতে গেছেন পৌছে আটলান্টিক সমুদ্রের কিনারায় এমন এক স্থানে যেখান থেকে তার মনে হচ্ছিলো স্থলভাগ যেন ওখানেই শেষ হয়ে গেছে। এরপর তিনি অবাক বিল্ময়ে দেখতে লাগলেন অতলান্ত ওই সাগরের বুকে সোনার বরণ ওই দিন ধীরে ধীরে ডুবে গিয়ে অদৃশ্য হয়ে গেলো। আর এখানে এ সম্ভাবনাই বেশী যে তিনি কোনো বড় নদীর কিনারায় হয়তো পৌছে গিয়েছিলেন যেখানে ঘন ঝোপ-ঝাঁড়ের পরিমাণ খুবই বেশী এবং এর চতুর্দিকের এলাকাটা পুরোপুরি এটেল মাটির কাদায় ভরা বা বলা যায় স্থানটি ছিলো পুরো কর্দমাক্ত এলাকা । এ স্থানটি ছিলো অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এবং সকল দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধ; সম্ভবত এটা ছিলো একটা মোহনা । অতপর তিনি দেখলেন ওই পানির মধ্যে সূর্য ডুবে যাচ্ছে। এরশাদ হচ্ছে, সে দেখতে পেলো, সূর্য ডুবে যাচ্ছে কালো বা কর্দমাক্ত পানির মধ্যে । কিন্তু ঠিক কোন দেশে বা কোন স্থানে তিনি পৌছেছিলেন তা কারো পক্ষে নির্দিষ্ট করে বলা সন্তব নয়, যেহেতু আল কোরআনে কোনো সুনির্দিষ্ট স্থানের কথা বলা হয়নি। আর অন্য কোনো কিছুতে এমন কোনো নিশ্চিত উৎসও নেই যার মাধ্যমে ওই বাদশাহর ভ্রমণের স্থানসমূহ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যেতে পারে। আল কোরআন ছাড়া দুনিয়ায় অন্য কোনো গ্রন্থ নেই বা জানার এমন কোনো উপায়ও নেই যাকে চূড়ান্ত, নিরাপদ ও সুনিশ্চিত মাধ্যম বলা যেতে পারে। যেহেতু কোনোটার পেছনেই কোনো সঠিক ভিত্তি নেই। এই কর্দমাক্ত জলাভূমির কাছে যুলকারনায়ন এক জাতিকে পেলেন যাদের সম্পর্কে আল্লাহ তায়ালা জানাচ্ছেন, “আমি বললাম, “হে যুলকারনায় তুমি চাইলে ওদেরকে শাস্তি দিতে পারো অথবা ওদের সাথে সুন্দর ব্যবহার করতে পারো' অর্থাৎ ওদের সাথে ওদের ব্যবহার অনুযায়ী যথাযথ আচরণ করার জন্যে তোমাকে পরিপূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে।" ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।