Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এইভাবে গড়ে উঠেছে আধুনিক ইতিহাসের ধারা । এটাই ইতিহাস সম্পর্কে আসল সত্য, তা যে যা বাগাড়ঘর করুক না কেন। এখন সংক্ষিপ্ত কথা হচ্ছে, কোরআনে করীমে যে সব ঘটনাবলী বর্ণিত হয়েছে, সেগুলোকে যদি ইতিহাসের মাপকাঠিতে বিচার করা হয় তাহলে যে কথাটি আসে তা হচ্ছে এ কালাম অস্বীকার করে মানুষের উত্তাবিত সেসব বৈজ্ঞানিক মূলনীতিকে কার্যকর করতে হবে যা সাধারণ মানুষ সন্তুষ্ট চিত্তে মেনে মিতে পারে। এ কথা বলার সময় ওই প্রগতিবাদীরা খেয়াল করে না যে চূড়ান্ত ফয়সালা দানকারী আল কোরআনের সাথে ওই বৈজ্ঞানিক নীতি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা। প্রকৃত মোমেন ব্যক্তি কিছুতেই এসব তথাকথিত জ্ঞানগর্ভ বা বৈজ্ঞানিক উপায় উপাদানের বিষয়গুলো মেনে নিতে পারে না, যেহেতু এসব আবিষ্কার ও তথ্যাদির ভিত্তি হচ্ছে বেশীর ভাগ অনুমান, আর অনুমান কোনো সময় সঠিক হয় আবার পরবর্তীকালে বে-ঠিকও প্রমাণিত হয়। আ্ুব্গান্মলাক্সলেন্ন ঘটলা রসূল (স.)-এর কাছে এসে কিছুসংখ্যক লোক যুলকারনায়নের সম্পর্কে জিজ্ঞাসা করলো। যেহেতু তারা আল্লাহর রসূলকে পরীক্ষা করার জন্যে এ প্রশ্ন করেছিলো, এজন্যে আল্লাহ রব্বুল ইযযত ওহীর মাধ্যমে তাকে সে বিষয়ে জানিয়ে দিলেন এবং আলোচ্য আয়াতে আমরা সেই বিবরণটাই পাচ্ছি। রসূল (স.)-এর জীবনী ও তার চরিত্র সম্পর্কে জানার সব থেকে নির্ভরযোগ্য উৎস হচ্ছে আল কোরআন, আর এখানে যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে তার জবাব একমাত্র আল কোরআন ছাড়া অন্য কোনো সূত্র থেকে পাওয়ার কোনো উপায় নেই। এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান না থাকায়, যতোটুক কোরআনে উল্পেখ হয়েছে তার বেশী কোনো ব্যাখ্যা দেয়ার সাধ্য আমাদের নেই। এ সম্পর্কে বিভিন্ন তাফসীরে বিভিন্ন ব্যাখ্যা দান করা হয়েছে কিন্তু এসবের কোনোটাকেই নিশ্চিতভাবে গ্রহণ করা যায় না। এ বিষয়ে কোনো ব্যাথ্যা গ্রহণ করতে চাইলে খুবই সতর্কতার সাথে গ্রহণ করতে হবে, যেহেতু সর্বত্র ইসরাঈলদের মনগড়া অনেক কথা ও বহু পৌরানিক মিথ্যা কাহিনী প্রচলিত হয়ে রয়েছে। আল কোরআনের মধ্যে যুলকারনায়নের তিনটি সফরের কথা উল্লেখ হয়েছে, এক সফর ছিলো পশ্চিমাঞ্চলের দিকে, একটি পূর্বে এবং একটি দুই পর্বতের মধ্যবর্তী অঞ্চলে । সুতরাং এই সফরগুলো সম্পর্কে উল্লেখিত কথাগুলো আমরা পর্যায়ক্রমে বুঝতে চেষ্টা করবো । যুলকারনাইনের জীবনের সামান্য একটি অংশ সম্পর্কেই এখানে আলোচনা শুরু হচ্ছে, “অবশ্যই আমি, তাকে পৃথিবীতে বেশ কিছু ক্ষমতা দান করেছিলাম এবং তাকে সর্বপ্রকার উপায় উপকরণ সরবরাহ করেছিলাম ।" অর্থাৎ আল্লাহ তায়ালা তাকে প্রভূত ক্ষমতার অধিকারী বানিয়েছিলেন এবং তাকে এমন এক রাজত্ব দান করেছিলেন যে সকল দিক থেকে তাঁর জন্যে সাহায্য সহযোগিতা ও সমর্থন আসতো, আল্লাহ তায়ালা সহজ করে দিয়েছিলেন তার জন্যে শাসন ক্ষমতার সকল ব্যবস্থাদি ও সহজলভ্য বিজয়, তার সুবিশাল সাম্রাজ্যের সর্বত্র অজস্র সুউচ্চ অট্টালিকা নির্মাণ করার জন্যে নানা প্রকার উপায়-উপাদানের ব্যবস্থা করা হয়েছিলো-আর তাকে দান করা হয়েছিলো আশি বছরের এক সুদীর্ঘ বয়স, দান করা হয়েছিলো সুবিশাল সাম্রাজ ও প্রচুর ধন সম্পদ এবং পৃথিবীর জীবনে যতো প্রকার সুখ সম্পদের অধিকারী মানুষ হতে পারে তা সবই তাকে দেয়া হয়েছিলো । তাই এরশাদ হচ্ছে, ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।