এসেছে তার মূল নাম ছিলো আবু বকর ইবনে আফরিকাশ । তিনি তার সেনাবাহিনী নিয়ে ভূমধ্য সাগরের উপকূলে পৌছে যান। সেখান থেকে তিনি তিউনিসিয়া মরক্কো ইত্যাদি দেশের দিকে অগ্রসর হন। তিনি আফ্রিকা মহাদেশে একটি নগরী নির্মাণ করেন এবং তার নামেই সেখানকার সকল এলাকার নামকরণ করা হয় । তাকে যুলকারনাইনের নামে অভিহিত করা হতো যেহেতু তিনি সূর্যের দুই উদয়ের স্থানে ভ্রমণ করেছিলেন ।' ওপরের এ বক্তব্য সঠিক হলেও হতে পারে, কিন্তু একথা প্রমাণ করার মতো আমাদের কাছে কোনো যথেষ্ট যুক্তি বা উপায় উপাদান নেই। কোরআনে কারীমে এই যুলকারনায়নের জীবনী সম্পর্কে যে আংশিক বর্ণনা এসেছে, এর বেশী প্রচলিত ইতিহাস থেকে আমরা কোনো তথ্য পাই না। আল কোরআনে অন্যান্য যেসব কাহিনী বর্ণিত হয়েছে, সেগুলোর মতোই তার সম্পর্কে সামান্য কিছু বর্ণনা পাওয়া যায় মাত্র, যেমন দেখা যায় নূহ জাতি, হুদ জাতি সালেহ জাতি ইত্যাদি সম্পর্কে আল কোরআনের মধ্যে সংক্ষিপ্ত বর্ণনা। আসলে আধুনিক যেসব ইতিহাস আমরা দেখতে পাই এগুলোর বেশীর ভাগই 'কেয়াস' অনুমান করে রচিত হয়েছে। প্রাক ইতিহাস যুগের বহু ঘটনা সম্পর্কে তেমন কিছুই জানা যায় না, সুতরাং ওই সব ঘটনাবল্লী সম্পর্কে জিজ্ঞাসা করা একেবারেই নিরর্৫থক। তবে যদি তাওরাত কেতাবকে পরিবর্তন বা পরিবর্ধন করা না হতো, অর্থাৎ এ কেতাব যে অবস্থায় নাযিল হয়েছিলো সে অবস্থায় আজ পর্যন্ত বর্তমান থাকতো তাহলে এ কেতাব থেকে অতীতের রাজা বাদশাহ ও জাতিসমূহ সম্পর্কে বহু প্রামাণ্য ও সত্য সঠিক তথ্য জানা সন্তব হতো, কিন্তু নিসন্দেহে একথা সত্য যে তাওরাত বহু কাল্পনিক বা পৌরানিক কাহিনীতে ভরপুর হয়ে রয়েছে এবং এতে এমনও অনেক বর্ণনা আছে যা আল্লাহর প্রেরিত মূল ঘটনার ওপর যথেষ্ট রং চড়িয়ে লেখা হয়েছে, যার ফলে তওরাতকে প্রামাণ্য বা এতিহাসিক তথ্যাবলীর সঠিক উৎস বলে আর মনে করাযায়না! আর এ কথা তো অত্যন্ত সুস্পষ্ট যে দুই কারণে ইতিহাসের নিরীখে আল কোরআনকে বিচার করা যায় না, এক, ইতিহাসের জন্ম হয়েছে অতি সম্প্রতিককালে, অথচ ইতিপূর্বে সংঘটিত মানবেতিহাসের অসংখ্য ঘটনা অজানার অন্তরালে রয়ে গেছে, যে বিষয়ে কোনো কিছুই জানা যায় না। এমতাবস্থায় আল কোরআন ওই সকল হারানো দিনের অনেক তথ্য পেশ করেছে যার কোনো খবরই ইতিহাস রাখে না। দুই, অতীতের ঘটনাবলীর মধ্য থেকে কোনো কিছু যদি ইতিহাসে পাওয়া যায়ও তো তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই, কারণ সেগুলো হচ্ছে সংকীর্ণ দৃষ্টিসম্পন্ন ও অপ্রতুল জ্ঞানের অধিকারী মানুষের নিজের তৈরী এবং সেসব গ্রন্থ পরিবর্তন পরিবর্ধন ও অতিরঞ্জনের দোষ বা ক্রটি-বিচ্যুতি থেকে মোটেই মুক্ত নয়-এর নযির তো আমরা আমাদের এই আমলেই দেখতে পাচ্ছি। অথচ এখন তো এমনই গৌরবপূর্ণ সময় যখন অজানা ও গোপন তথ্যাদির সত্যাসত্য সহজেই জানা বা যাচাই করা অতি সহজলভ্য হয়ে গেছে। এখন কোনো এক ব্যক্তি কর্তৃক সরবরাহকৃত সংবাদকে একাধিকভাবে দেখা হয়, বর্ণনা করা হয়, নানা অর্থ পরিয়ে প্রকাশ করা হয় এবং এসব সম্পর্কে যে বিভিন্নমুখী বিবরণ দেয়া হয়, দেখা যায় তার কোনোটা কোনোটার বিপরীত ৷ এই ধরনের সংগ্রহের মাধ্যম থেকেই তো গ্রহণ করা হয় ইতিহাসের উপাদানসমূহ এবং ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।