Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এ সূরার মধ্যে এক যুবকের ঘটনা, পূর্ব পশ্চিমে ভ্রমণকারী যুল কারনায়নের কাহিনী এর এবং রূহ সম্পর্কিত তথ্য এই তিনটি কথার জওয়াব সবই ছিলো । আবারও একবার নযর বুলিয়ে নিন ওপরে বর্ণিত আয়াত, “আর ওরা তোমাকে জিজ্ঞাসা করছে রূহ সম্পর্কে”, এই আয়াতটির তর্জমার ওপরে । রূহ সম্পর্কে বিশেষ ব্যাখ্যা দিতে গিয়ে এখানে আর একটি হাদীসে বলা হচ্ছে, এবং এ হাদীসটি আউফী বর্ণনা করেছেন, এতে বলা হয়েছে যে ইহুদীরা নবী (স.)-কে বললো, আমাদেরকে রুহ সম্পর্কে কিছু জানান, শরীরের মধ্যে অবস্থিত রূহকে কিভাবে আযাব দেয়া হবে, অথচ এ রূহ তো আল্লাহর কাছ থেকে এসেছে? এরপর তার কাছে আর কিছু নাধিল হলো না এবং তিনিও তাদেরকে কোনো কিছু বলতে পারলেন না। তারপর জিবরাঈল আসলেন এবং তাকে বললেন, “বলো রূহ আমার রবের হুকুমের দাস, এ বিষয়ে তোমাদেরকে যৎসামান্য জ্ঞান দেয়া হয়েছে ।.... পুরো আয়াতটির অর্থ পড়ে দেখুন। এভাবে এ আয়াতের শানে নুযুল সম্পর্কে অনেক রেওয়ায়েত এসেছে, কিন্তু আমরা আল কোরআনে বর্ণিত সুদৃঢ় বিবরণটিকেই গুরুত্বপূর্ণ মনে করছি। এ আয়াতের মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি, যুলকারনায়নের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে । আমরা সুনির্দিষ্টভাবে জানিনা, তাকে কে বা কারা জিজ্ঞাসা করেছে এবং তার সম্পর্কে জানলেও ওই কাহিনীর অবতারণা যে উদ্দেশ্যে হয়েছে সে বিষয়ে অধিক কিছু বুঝতে আমরা অক্ষম, এজন্যে আয়াতটিতে যেটুকু বলা হয়েছে তাই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত বলে আমরা মনে করি। এর বেশী কিছু জল্পনা-কল্পনা করাটা আমরা অর্থহীন মনে করি । উত্তিহাজ্দ বলাম কোল্সআনেল্স তথ্য আল কোরআনের আয়াতে যুল কারনায়নের যে বর্ণনা এসেছে তাতে তীর ব্যক্তিগত পরিচয়, তার আগমন কাল ও স্থান সম্পর্কে কিছু জানা যায় না। আসলে কোরআনে বর্ণিত কেসসাগুলোর মধ্যে এই দিকগুলোকে পরিত্যাগ করা হয়েছে, যেহেতু কবে কোন ঘটনা ঘটেছে সেই সব তারিখ জানানোই প্রকৃতপক্ষে কোনো উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে ওইসব শিক্ষা যা এসব ঘটনা থেকে পাওয়া যায়। মানব জীবন ও তার সুখ শাস্তির প্রয়োজন যে শিক্ষা তা চিরদিনের জন্যেই এক-এ শিক্ষা গ্রহণ করার জন্যে যেসব ঘটনা বা কাহিনী বর্ণনা করা হয় তাও সকল যামানার জন্যে একইভাবে প্রযোজ্য বিধায় ওই সব ঘটনাকে অধিকাংশ স্থানে কোনো নির্দিষ্ট স্থান বা কালের সাথে সংশ্লিষ্ট করা হয়নি। এজন্যেই স্থান ও কালের কথার উল্লেখ নেই। প্রচলিত ইতিহাসে সিকান্দার যুলকারনায়নের নামক যে বাদশাহ সম্পর্কে জানা যায়, সেই ব্যক্তি এবং আল কোরআনে বর্ণিত যুলকারনায়ন এক ব্যক্তি নয়, কারণ সে ব্যক্তি ছিলো একজন পৌত্তলিক গ্রীক বাদশাহ । আর যার সম্পর্কে আল কোরআন জানিয়েছে, তিনি ছিলেন এক ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাসী এবং পুনরুথান ও আখেরাতের জীবনের ওপরও ছিলো তার প্রগাট বিশ্বাস। আল বিরূনী বলেন, আল কোরআনে বর্ণিত যুলকারনায়ন ছিলেন “হিময়ারের' অধিবাসী । তার নাম থেকেই তিনি একথা প্রমাণ করার প্রয়াস পেয়েছেন, যেহেতু হিময়ারের বাদশাহরা “যু-কায়া-নুয়াস' ও 'যু-য়্যাযান' নামক উপাধিসমূহ গ্রহণ করতেন, কিন্তু যে যুলকারনাইনের সম্পর্কে কথা এখানে ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।