আকৃষ্ট করছে তারও কিছু কিছু বলবে, কারণ ওই ইহুদীরা পূর্বে অবতীর্ণ কেতাব তাওরাতের অনুসারী আর নবীদের আনীত জ্ঞান তাদের কাছে যা আছে তা আমাদের কাছে নেই........তারা মদীনায় পৌছে তাদেরকে রসূলুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করলো । তাদেরকে মোহাম্মদ (স.)-এর বিষয় উল্লেখ করলো ও তার কিছু কথা উদ্ধৃত করে বললো, “তোমরা তো তাওরাত কেতাবের অধিকারী; আমাদের অঞ্চলের মোহাম্মদ সম্পর্কে তোমাদের কাছ থেকে কিছু জানতে পারবো বলে এসেছি। রেওয়ায়াতকারী হযরত আবদুন্নাহ ইবনে আব্বাস রো.) বলেন, ওই পান্রীরা তখন বললো, হা, নবুওতের দাবীদার ওই ব্যক্তিকে তোমরা তিনটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করবে, যা আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। যদি সে ওই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেয় তাহলে বুঝবে যে প্রকৃতপক্ষে সে একজন নবী, আর সঠিক উত্তর দিতে না পারলে বুঝবে সে সাধারণ মানুষ এবং সে অবস্থায় তাকে তোমরা যে সাজা দিতে চাও দেবে। তাকে প্রাচীনকালের এক যুবক সম্পর্কে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে, তাদের কী হয়েছিলো? আসলে এই যুবকের যে বিবরণ সূরায়ে কাহাফের মধ্যে বর্ণিত হয়েছে তা কোরায়শদের কাছে ছিলো একদল অতি বিস্ময়কর বিষয়। তারপর আর ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করবে যে পৃথিবীর পূর্বাঞ্চলের ও পশ্চিমাঞ্চলের সকল দেশগুলোতে সফর করেছে, আরো জিজ্ঞাসা করবে রূহ বা আত্মা সম্পর্কে-এটা কী জিনিস (এর বিস্তারিত বিবরণ), যদি এগুলোর জবাব সে দিতে পারে তাহলে বুঝবে অবশ্যই সে আন্লাহর নবী, নির্ধিধায় তার অনুসরণ করবে । আর সঠিক উত্তর দিতে না পারলে জানবে অবশ্যই সে একজন মিথ্যাবাদী, তার সাথে যে ব্যবহার করা যুক্তিসংগত মনে করবে তাই করবে । অতপর নাদর ও ওকবা কোরায়শদের কাছে গিয়ে বললো, হে কোরায়শ জাতি, আমরা তোমাদের ও মোহাম্মাদের মধ্যে বিবাদের চূড়ান্তভাবে ফয়সালা করে দেয়ার মতো তথ্য নিয়ে এসেছি। আমাদেরকে ইহুদী পান্রীরা মোহাম্মাদের কাছে কিছু প্রশ্ন করতে বলেছে এরপর তারা কোরায়শদের সামনে ওই প্রশ্বগুলোর কথা উল্লেখ করলো । এরপর কোরায়শের লোকেরা রসূলুল্লাহ (স.)-এর কাছে এসে প্রশ্নগুলো উথ্থাপন করে বললো: হে মোহাম্মাদ, আমাদেরকে এগুলো সম্পর্কে বলো দেখি, তখন রসূলুল্লাহ সে.) তাদেরকে বললেন, তোমরা আমাকে যা জিজ্ঞাসা করলে আমি আগামীকাল তার জবাব দেবো । কিন্তু ঘটনাক্রমে তিনি “ইনশাআল্লাহ' বললেন না। তখন কোরায়শের ওই লোকেরা চলে গেলো । এরপর রসূলুল্লাহ ওই প্রশ্রগুলোর জবাব আল্লাহর তরফ থেকে আসবে বলে অপেক্ষা করতে লাগলেন, কিন্তু পনের দিনের মধ্যেও এ বিষয়ে কোনো কথা নাযিল হলো না, এতোদিনের মধ্যে জিবরাঈল (আ.) আসলেন না, যার কারণে মক্কাবাসীরা তার সম্পর্কে নানা প্রকার দুর্নাম রটাতে শুরু করলো । বলতে লাগলো যে মোহাম্মাদ পরের দিন প্রশ্নগুলোর জবাব দেবে বলে অংগীকার করেছিলো, কিন্তু পনের দিন চলে গেলো সে কোনো জবাবই দিতে পারলো না। এসব কথা রসূলুল্লাহ (স.)-এর কানে | আসায় তিনি খুবই দুঃখিত ও চিন্তিত হয়ে পড়লেন যেহেতু তিনি এ পর্যন্ত ওদের প্রশ্নের কোনো জবাব দিতে ব্যর্থ হয়েছিলেন। তারপর একদিন আল্লাহর পক্ষ থেকে সূরায়ে কাহাফ নিয়ে জিবরাঈল (আ.) এলেন এর মধ্যে যে কথাগুলো ছিলো তা কোরায়শদের আচরণে পাওয়া তার সেই দুঃখ দূর করে দিলো। ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।