Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

শিখা বা বিশাল বিশাল আগুনের গোল্লা নিক্ষেপ করে তাড়িয়ে দেয়া হয়। এরশাদ হচ্ছে, “তবে, যখনই সে চুরি করে কিছু শুনতে চায়, তখনই তাকে তাড়া করা হয় ভীষণ আগুনের গোল্লা দ্বারা ।' এখন, আসুন আমরা একবার বুঝার চেষ্টা করি শয়তান কী ও কোন বস্তু দ্বারা তার সৃষ্টি? সে চুরি করে কিভাবে শুনতে চায় এবং কী শুনতে চায়ঃ এসবই হচ্ছে আল্লাহ রব্বুল আলামীনের অদৃশ্য ভান্ডারে রক্ষিত রহস্য রাজির বিষয়বস্তু এগুলোর রহস্য ভেদ করার কোনো সাধ্য আমাদের নেই, আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন যতোটুকু আমাদেরকে জানাতে চায় একমাত্র ততোটুকুই আমরা জানতে পারি, এ বিষয়ে চিন্তা ভাবনা করেও কোনো লাভ নেই, কারণ এর সাথে আমাদের আকীদা বিশ্বাসের কোনো সম্পর্ক নেই, বরং এসব নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করলে শুধু বুদ্ধি বিভ্রম-ছাড়া আর কোনো ফায়দা হয় না, যেহেতু এগুলো মানুষের বোধশক্তির বাইরের জিনিস আর এসব নিয়ে চিন্তা ভাবনা করায় আমাদের জীবনের বাস্তব কাজ কর্মের মধ্যে কোনো পরিবর্তনও আসা সম্ভব নয়। অথবা এসব অদৃশ্য বিষয় নিয়ে মাথা ঘামানোতে আমরা নতুন কোনো চেতনায় উদ্বুদ্ধ হতে পারবো তাও নয়, তবে এটুকু আমাদের জানা দরকার যে আকাশ রাজ্যের কোথাও শয়তানের কোনো জারি জুরি খাটে না। এ বিশাল সাম্রাজ্যের সব কিছুর সৌন্দর্যরাশিকে বিদ্িত করার মতো কেউ নেই । সুউচ্চ আকাশের দিকে যতোই আমরা দৃষ্টিপাত করি না কেন বা যতো ক্ষমতাসম্পন্ন দূরবীন দিয়েই আমরা দেখার চেষ্টা করি না কেন অথবা আগুনের তৈরী জ্বিন জাতি উদ্ভূীত শয়তান যদি কোনো মন্দ অভিপ্রায়ে সেগুলোর দিকে তাকাতে চায়, নিজের কলুষিত জীবনের সাথে জড়িয়ে উর্ধ লোকের কোনো কিছুকে কলুষিত করতে চায়, তাতেও সে সক্ষম হবে না। অবশ্য এটা ঠিক, অহংকারী শয়তান চেষ্টা করে এবং যতোবারই সে চেষ্টা করে ততোবারই তেড়ে আসে তার দিকে আগুনের বড় বড় গোল্লা তেড়ে আসে । এজন্যে তার সকল দুরভিসন্ধি তার মনের মধ্যেই ধ্বংস হয়ে যায়, সে জানে নাবাবুঝেনাযে তার উচ্চাকাংখার একটা সীমা আছে, যার ওপর সে কখনও উঠতে পারে না । আমাদের একথা ভুলে গেলে চলবে না যে শূন্যলোকে পরিভ্রমণরত যতো গ্রহ উপগ্রহ এবং যতো উদ্ধাপিন্ড রয়েছে সেগুলোর মধ্যে সাধারণভাবে আমাদের কাছে এ পৃথিবীটাকে একটা স্থির বাসস্থান মনে হলেও অন্যান্যদের মতো এরও নিজস্ব একটা গতি আছে, এরই মধ্যে শয়তান চলাফেরা করে, এই পরিমন্ডলের মধ্যে থেকেই সে উর্ধ দিকে ওঠার চেষ্টা করে, এখানেই তার দিকে উক্কা নিক্ষিপ্ত হয় একথাগুলোকে অতি সুন্দর এ মহান কেতাবের মধ্যে বড় চমৎকারভাবে পরিবেশন করা হয়েছে। সৃষ্টি থেকে আর্টান্ ম্ষান জ্ঞান সাধকদের সামনে পরিব্যাপ্ত, গাছ-পালা, নদী-নালা, সাগর-উপসাগার ও মহা সাগর এবং মরু মরীচিকাসমৃদ্ধ যে বিশাল পৃথিবী বর্তমান রয়েছে তা হচ্ছে তাদের দ্বিতীয় পর্যায়ের এক মহাগ্রন্থ । এর মধ্যেই পরিভ্রমণরত রয়েছে মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু নিচয় ও প্রাণী জগত এবং অলৌকিক সন্ত্বাসমুহ, যেমন জ্ন-জাতি, যার অন্তর্ভুক্ত হচ্ছে ইবলিস শয়তান । এসবের দিকে ইংগিত করেছে পাক কোরআন, “আর এই যে পৃথিবী- একে আমি, বিছিয়ে দিয়েছি এর মধ্যে পাহাড়-পর্বতসমূহ (পেরেকের মতো) গেড়ে দিয়েছি (যেন তা নড়াচড়া করতে না পারে) এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি। ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।