Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আমার ইচ্ছায় আমি করিনি । হা, এই হচ্ছে সেই ব্যাখ্যা যার ওপর ধৈর্য ধরা তোমার পক্ষে সম্ভব হয়নি।' এই হচ্ছে সেই দেয়াল যাকে খাড়া রাখার জন্যে ওই ব্যক্তিটি নিজেকে এতোখানি কষ্ট দিয়েছিলেন এবং ওই পল্লীবাসীদের কাছে কোনো মজুরীও দাবী করেননি, যদিও ওঁরা দু'জনেই ছিলেন দারুণ ভুখা এবং এক্ষুধার কথা জানিয়ে খাবার চাওয়া সত্তেও ওই পল্লীবাসীরা তাদের দু'জনকে খাওয়াতে রাঘি হয়নি। ওই প্রাচীরের নীচে গুপ্তধন তো ছিলোই এবং সাধারণ গ্রামবাসীদের দৃষ্টির আড়ালে দেয়ালের পেছনে দুর্বল দুই ইয়াতীম বালকের বেশ কিছু সম্পদও ছিলো। যদি দেওয়ালটাকে মেরামত না করে ছেড়ে দেয়া হতো তাহলে ওই সব সম্পদ প্রকাশ হয়ে পড়তো এবং এতিম বালকদ্য় কিছুতেই এটা পেতো না। অচিরেই এ সম্পদ চলে যেতো অন্যদের হাতে যেহেতু এদের বাপ মা নেককার লোক ছিলেন এজন্যে এদের শৈশবকালে ও দুর্বলতার যে তারা বড় হোক ও তাদের সম্পদ তারা নিজেরা দেখে শুনে খুঁজে বের করে নিক। এরপর ওই ব্যক্তি এ কাজের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যে এসব কাজে তার কোনো হাত নেই, যা কিছু করেছেন আল্লাহর হুকুমেই করেছেন। তিনি একথা পরিষ্কার করে জানাচ্ছেন যে দেয়ালটা মেরামত হয়ে যাওয়াটা এটা আল্লাহরই রহমত এটা আল্লাহরই কাজ, তার নিজস্ব কোনো কাজ নয়। এসময়ে এবং এর পূর্বে তিনি যা জেনেছেন এবং যা করেছেন এটা অবশ্যই অন্য কোনো মানুষের জানার বিষয় নয় আল্লাহ তায়ালা তাকে জানিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। আল্লাহ তায়ালাই তাকে এসব কাজে নিয়োগ করেছিলেন এবং ওই কাজগুলো সম্পাদন করার তৌফিক তিনিই তাকে দিয়েছিলেন যার জন্যে তার পক্ষে ওগুলো করা সম্ভব হয়েছে। তাই এরশাদ হচ্ছে, (এগুলো ছিলো মূলত) তোমার মালিকের অনুগবহ দ্বোরা সম্পাদিত কতিপয় কাজ এর) কোনোটাই কিন্তু আমার নিজের থেকে করিনি । অতপর, ওই অস্বাভাবিক কাজের রহস্য এখন প্রকাশ পেয়ে যাচ্ছে যে এটা আল্লাহরই রহমতের এক নিদর্শন-এ নিদর্শন তিনি দেখান তাকে যাকে তিনি দেখাতে চান। এই মহা রহস্য দ্বার যখন উন্মোচিত হয়ে গেলো তখন ওই ব্যক্তি তেমন করেই আত্মগোপন করে ফেললেন যেমন তিনি ইতিপূর্বে ছিলেন জনচক্ষুর আড়ালে । তিনি আবারও পৃথিবীবাসীর কাছে অজানা অচেনা হয়ে গেলেন যেমন ইতিপূর্বে ছিলেন। এখন এঘটনাটি এক বিরাট জ্ঞান ভান্ডারের দরজা খুলে দিচ্ছে, আর এসব রহস্য নিজে নিজে আত্মপ্রকাশ করে না, ততোটুকু করে যতোটুক আল্লাহ তায়ালা চান। তারপর আবার আল্লাহর জ্ঞান ও রহস্যের আড়ালে এসব গুপ্ত জ্ঞান লুকিয়ে যায়। আর এভাবে এই সুরাটির মধ্যে মূসা (আ.) ও ওই নেক বান্দাটির ঘটনা এক বিশেষ উদ্দেশ্যে সংঘটিত হয়েছে, যা আসহাবে কাহাফের ঘটনার সাথে বেশ মিল দেখা যায়। কারণ তারাও আজ অজানা রহস্যের অন্তরালে লুক্কায়িত রয়েছেন এবং একমাত্র আল্লাহর কাছেই রয়েছে তাদের খবর, যা তিনি ছাড়া আর কেউ জানেন না। এসব ঘটনা এক বিশেষে তাৎপর্যবাহী এবং আল্লাহ রব্বুল আলামীনের অসীম জ্ঞান ভান্ডারের অংশ বিশেষ, এগুলো মানব সাধারণের জানা শোনার পরিধির উর্ধের বিষয় । আল্লাহর জ্ঞান ভান্ডারের সামনে বহু বহু পর্দা রয়েছে, রয়েছে বহু বাধা, সেগুলো অতিক্রম করে ওই জ্ঞান রাশি থেকে কেউ কিছু পেতে পারে না তার মেহেরবানী ছাড়া-আর যা তিনি মানুষকে দিয়েছেন তা ওই ভান্ডারের মধ্য থেকে তুচ্ছাতচ্ছি একটি কনা মাত্র। (১) (১) এ পর্যস্ত এসে ১৫ পারার তাফসীর শেষ হলো । ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।