Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আলামীনের জ্ঞান ভান্ডারে নিহিত ছিলো, যা এই সংকীর্ণ দৃষ্টিসম্পন্ন মানুষ বুঝতে অক্ষম । এর শিক্ষা হচ্ছে একটু ক্ষতি হওয়াতে যদি বৃহত্তর বিপদ থেকে বাঁচা যায় তাহলে অবশ্য অবশ্যই অপেক্ষাকৃত ছোটো বিপদকে আলিংগন করতে হবে । আবার এরশাদ হচ্ছে, “ওই যে বালকটি (কে হত্যা করা হলো), সে বিষয়টির রহস্য হচ্ছে, ওই বালকটির পিতা মাতা ছিলো নিষ্ঠাবান মোমেন । এমতাবস্থায়, আমরা ভয় করতে লাগলাম, ওই বালকটি তার পিতামাতাকে অহংকারী এবং কাফের বানিয়ে ফেলবে, তখন আমরা চাইলাম, ওই বাচ্চার বিনিময়ে আল্লাহ তায়ালা ওর থেকে আরো ভালো এক বাচ্চা দেবেন যে হবে অধিক পরিষ্কার পরিচ্ছন্ন সে পবিত্র জীবন যাপন করবে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক স্থাপনের ব্যাপারে সে অগ্রণী ভূমিকা পালন করবে ।' আপাত দৃষ্টিতে এ ছেলেটির এমন কোনো ত্রুটি ধরা পড়ছিলো না, যার জন্যে তাকে হত্যা করা যেতে পারে। কিন্তু আল্লাহ তায়ালা তার এই নেক বান্দার কাছে গায়েবের যে খবর পৌছে দিয়েছিলেন তার মাধ্যমেই এ ব্যক্তি বুঝতে পেরেছিলেন যে ওই ছেলেটি অচিরেই তার পিতামাতাকে বিপথগামী করে ছাড়বে, অর্থাৎ তার মধ্যে অন্যায় কাজের যে প্রবণতা নিহিত ছিলো তার কারণে সে নিজে বিপথগামী হতো কুফুরী করতো, বিদ্রোহী হতো ও অপরকে বিপথগামী করতো । তার পিতামাতা, অপত্য স্নেহের কারণে তাকে সামাল দিতে ব্যর্থ হতো, অথচ ব্যক্তিগতভাবে তারা ছিলো বড়ই নেককার । আল্লাহর এমনই নেক বান্দারা পুত্রের কারণে ক্ষতিস্ত হবে তা আল্লাহ তায়ালা পছন্দ করেননি, যার কারণে তীরই নির্দেশে বালকটিকে হত্যা করা হয়েছিলো । গায়েবের এ রহস্য তো সেই বুঝতে পারে যাকে আল্লাহ তায়ালা বুঝবার তৌফিক দেন। নবীদেরকে তিনি অনেক কিছু অজানা তথ্য জানিয়েছেন একথা যদিও সত্য, কিন্তু এটাও সত্য যে যাকে যতোটা তিনি জানাতে চেয়েছেন সে ততোটাই জেনেছে । নবীদের সকলকে যেমন একইভাবে জানাননি, তেমনি নবী ছাড়া আর কাউকে তার রহস্য সম্পর্কে কিছুই জানাবেন না তাও ঠিক নয়। নবীদের বৈশিষ্ট্য যে তাদের কাছে জিবরাঈল (আ.)-এর মাধ্যমে ওহী আসে, কিন্তু যাকে তিনি চান, কোনো মাধ্যম ছাড়াই তাকে তার রহস্য ভান্ডার থেকে, নিজ ক্ষমতা বলে অতীতে কিছু দিয়েছেন, ভবিষ্যতেও দিতে পারেন, এটা তার নিজস্ব এখতিয়ার । কেউ নিজে নিজে এমন জ্ঞানের অধিকারী হওয়ার দাবী করতে পারে না। অবশ্য এটাও সত্য যে এক বিশেষ কারণে মৃসা (আ.)-কে আল্লাহ তায়ালা কোনো বিশেষ ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন। অন্য কোনো নবীকে এভাবে নবী ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে জ্ঞান অর্জন করার জন্যে যেতে বলা হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন নধির দ্বিতীয়টি আর পাওয়া যায় না। যদি মানুষের বাহ্যিক জ্ঞানের ওপর ভিত্তি করে এ ব্যাপারটিকে বুঝার চেষ্টা করা হতো তাহলে ওই বালাকটিকে হত্যা করার কোনো যুক্তিই পেশ করা যেতো না, আর এ ঘটনাকে দলীল হিসাবে গ্রহণ করে এ ধরনের হত্যাকে পরবতীতে জায়েয বলা হয়নি এবং আল্লাহ তায়ালা ছাড়া এমন হত্যাকান্ডকে কেউ কোনো দিন মেনে নেয়নি, তবে আল্লাহ তায়ালা এর যৌক্তিকতা যাকে জানিয়েছেন একমাত্র তিনিই এটা বুঝেছেন, পরবর্তীকালের কোনো নবীর শরীয়াতেও এমন কাজকে বৈধ বলা হয়নি। এটা একমাত্র আল্লাহর হুকুমে বিশেষ এক সময়ে এবং বিশেষ এক ঘটনার প্রেক্ষাপটের জন্যেই বিশেষিত ছিলো । অপর ঘটনা সম্পর্কে এরশাদ হচ্ছে, “আর দেওয়াল মেরামতের ব্যাপারটা? হাঁ ওটা ছিলো শহরে বসবাসরত দু'জন ইয়াতীম বালকের । এ দেওয়ালের নীচে সংরক্ষিত ছিলো তাদের কিছু সম্পদ, আর তাদের বাপ ছিলো বড় ভাল মানুষ, অতপর তোমার রব চাইলেন যে তারা বয়োপ্রাপ্ত হোক, তাহলে তারা তাদের সম্পদ উদ্ধার করতে সক্ষম হবে, প্রকৃতপক্ষে এটা তোমার রবের পক্ষ থেকে বিশেষ এক রহমত এটা ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।