Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ব্যস, একথার পর এই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ অনিবার্ষ হয়ে গেলো, কারণ এখন মূসা (আ.)-এর ওযর পেশ করার মতো আর কোনো উপায় থাকলো না এবং তার এবং ওই লোকটির এক সাথে থাকা এখন অসম্ভব হয়ে গেলো । তাই এরশাদ হচ্ছে, “সে বললো, আমার ও তোমার মধ্যে এবারে বিচ্ছিন্নতা এসে গেলো, কাজেই শীঘ্বই আমি তোমাকে জানাব ওই বিষয়ের ব্যাখ্যা যার ওপর তুমি ধৈর্য ধরে থাকতে পারলেন ।(১) এ পর্যন্ত মূসা (আ.) ও আমরা আল কোরআনের বর্ণনা প্রত্যক্ষ করলাম, কিন্তু মূসা (আ.)-এর মতো আমরাও বিস্ময়ে হতবাক যে এহেন অস্বাভাবিক ও অযৌক্তিক কার্যাবলী কেন সংঘটিত হলো এবং আমরা ওই ব্যক্তি সম্পর্কে আরো বেশী অজ্ঞ যার দ্বারা এই অন্তুত ঘটনাগুলো ঘটানো হলো। আল কোরআন আমাদেরকে ওই ব্যক্তির নাম বলছে না, যা হয়তো আমাদের কৌতুহল দমনে কিছুটা সহায়তা করতে পারতো, বা তার নামের কিছু তাৎপর্যও বুঝতে পারতাম। আসলে এ সব ঘটনা সংঘটিত করে আল্লাহ রব্বুল আলামীন তীর মহাবিম্ময়কর রহস্যভান্ডার থেকে আমাদেরকে যতকিঞ্চজিত অবহিত করতে চেয়েছেন, জানাতে চেয়েছেন এমন নতুন কিছু যা দৃশ্য জগতের বাইরে আমাদের (সাধারণ মানুষের) বোধগম্য নয় এবং আমাদের চিন্তা শক্তিরও উর্ধে । কিন্তু তবুও, আমাদের দৃষ্টি ও চিন্তা শক্তির বাইরের এসব রহস্য আমাদের সামনে তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বহু বহু দূরের কিছু রহস্য আমাদেরকে জানাতে চেয়েছেন, দেখাতে চেয়েছেন এমন কিছু সূষ্ম জিনিস, যা আমাদের সাধারণ মানুষের চোখ আয়ত্ত করতে পারে না। আর ওই নেক ব্যক্তির উল্লেখ না করার পেছনেও অবশ্যই রয়েছে অনুরূপ কোনো হেকমত । কেসসাটির শুরু থেকে যা কিছু ঘটেছে তা আমাদের সামনে বিস্ময়ের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। একটু খেয়াল করে দেখুন, আন্নাহর ওয়াদাকৃত এই ব্যক্তির সাথে তিনি চাইছেন মূসা (আ.)-এর সাক্ষাত হোক, এজন্যে মূসা (আ.) নেমে পড়ছেন পথে, কিন্তু তার সংগী যুবকটি. শিলাখন্ডের কাছে এসে তাদের মধ্যাহ্ন ভোজের কথা বেমালুম ভুলে যাচ্ছে এ ভুলটি করানো হচ্ছে যেন তারা আবার ফিরে আসেন এবং ওই কাংখিত ব্যক্তির সাথে সাক্ষাত হয়ে যায়, কিন্তু তার অবস্থানক্ষেত্র এবং আগমন পথ সবই যেন থেকে যায় রহস্যের অন্তরালে ঢাকা । মুসা (আ.) যদি জিজ্ঞাসা না করতেন এবং যুবকটির ভুল যদি ধরা না পড়তো তাহলে তো তারা চলতেই থাকতেন এবং মূসা (আ.)-এর এ সফরের মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেতো । সুতরাং, দেখা যাচ্ছে কোরআনের প্রতিটি পদক্ষেপই অজানা এক রহস্যে ভরা । একইভাবে বুঝা যাচ্ছে কোরআনে কারীমে ওই নেক ব্যক্তির নাম উন্লেখিত না হওয়াও অবশ্যই তাৎপর্যপূর্ণ । এরপর ওই গোপন রহস্যের দ্বার উদঘাটন করা হচ্ছে যার জন্যে মুসা (আ.)-এর মনটা উন্মুখ হয়েছিলো । এরশাদ হচ্ছে, | “ওই যে জাহাজের ব্যাপারটি-এটা কিছু কিছু গরীব লোকের সম্মিলিত প্রচেষ্টায় তৈরী এক নৌযান । ওরা সমুদ্রে কাজ করতো (এর সাহায্যে মাছ ধরতো ও বিভিন্ন স্থানে যাতায়াত করতো) অতএব একে ক্রটিপূর্ণ বানিয়ে দিতে চাইলাম, কারণ ওদের অপর পারে ছিলো এক ফোলেম) বাদশাহ যে প্রত্যেকটি জাহাজ জোর করে কেড়ে নিতো ।' অতপর, দেখুন, ওই নেক লোকটি জাহাজের মধ্যে যে খুঁতটি বানিয়ে দিলেন তাই ওই জাহাজটিকে যুলুমবাজ রাজার আগ্রাসী হাত থেকে রেহাই দিলো, আর এই ছোট্ট ক্ষতিটি জাহাজটির মালিকদেরকে বড় ক্ষতির হাত থেকে বাচালো এটা গায়েবের মালিক আল্লাহ রব্বুল (১) এ পর্যন্ত এসে ১৫ পারা শেষ হয়ে গেলো, কিন্ত আমরা কেসসাটির শেষ অবধি পৌছে এ প্রসংগের বর্ণনা শেষ করার মনস্থ করেছি। ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।