কিন্তু দেখুন, ওই নেক ব্যক্তি তাকে আবার ও তার প্রতি প্রদত্ত শর্ত ও তার প্রতিজ্ঞার কথা স্মরণ করাচ্ছেন, ম্রণ করাচ্ছেন তার সেই কথাকে যা তিনি প্রথমবারে বলেছিলেন; তার পরবর্তী অভিজ্ঞতা পূর্বের অভিজ্ঞতাকে সত্যায়িত করছে, বলা হচ্ছে, “সে বললো, তোমাকে কি বলিনি, যে তুমি আমার সংগে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবে / এবারে তিনি নির্দিষ্ট করে বলে দিচ্ছেন যে তিনি তাকে পরিষ্কার করেই বলেছিলেন, “তোমাকে কি আমি বলিনি' অর্থাৎ সুনির্দিষ্টভাবেই তো তোমাকে আমি বলেছিলাম যে তুমি কিছুতেই আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না, তা সত্তেও তুমি সকল শর্ত কবুল করেই তো আমার সাথে থাকার জন্যে আবেদন নিবেদন করেছিলে । এবারে দেখা যাচ্ছে মূসা (আ.) তার পূর্বের সকল প্রতিজ্ঞা এবং শর্ত কবুল করার কথা মনে করে চরমভাবে লঙ্জিত হচ্ছেন এবং বুঝতে পারছেন যে তিনি দু দুবার ওয়াদা খেলাফ করে বসেছেন এবং অনেক চিন্তা ভাবনা করে দেখলেন যে সব শর্ত মেনে নিয়ে তিনি চুক্তি করেছিলেন, তা সবই তিনি ভংগ করেছেন, কাজেই তার বলার মতো আর কোনো কথাই নেই। এজন্যে শেষবারের মতো আর একটি সুযোগ দেয়ার জন্যে আবেদন করছেন। “সে বললো, ঠিক আছে, এরপর পুনরায় যদি কোনো প্রশ্ন করি, তাহলে আর কিছুতেই আমাকে সাথে রাখবেন না, অবশ্যই আমার সকল ওযর আপত্তির সুযোগ শেষ হয়ে আছে।' এরপর ঘটনা প্রবাহ এগিয়ে চলেছে এবং তৃতীয় বারের মতো আমরা আর একটি ঘটনার সম্মুখীন হচ্ছি, ৪ পল্লীতে । সেখানে পৌছে তারা গ্রামবাসীর কাছে কিছু খাবার চাইলো কিন্তু তারা কোনো খাবার দিতে বা কোনো মেহমানদারী করতে অস্বীকার করলো । অতপর তারা পড় পড় অবস্থায় একটি দেয়াল পেয়ে সেটাকে (সারারাত ধরে) মেরামত করে মযবুতভাবে দীড় করিয়ে দিলো । দেখুন এই দুই ব্যক্তির দিকে, ভীষণ ভুখা তারা, আর তারা উপনীত এমন এক গাঁয়ে যার অধীবাসীরা বড়ই কৃপণ, কোনো অভুক্তকে তারা খেতে দেয় না, কোনো মেহমানকেও তারা আপ্যায়ন করে না। এরপর তারা দেখতে পাচ্ছেন একটি দেয়াল, যা ভেংগে পড়ে যাচ্ছিলো প্রায় । এখানে এমন ভাষা ব্যবহার করা হয়েছে যা জীবন্ত কারো জন্যে ব্যবহার করা হয়, বলা হচ্ছে, “পড়ে যেতে চাইছে।' এমনই সময় ওই আজব মানুষটি তার সাথীকে বাদ দিয়ে, একাই দেওয়ালটি খাড়া করার কাজে লেগে যাচ্ছেন! এ সময় মূসা (আ.) এ কাজটাকে ভীষণভাবে বেখাপপা ভাবছেন। তার অন্তরের মধ্যে প্রচর্ডভাবে এ প্রশ্নটি মাথা চাড়া দিয়ে উঠছে, কোন্ কারণে এই লোকটি এই পড় পড় দেওয়ালটিকে মেরামত করার জন্যে এমনভাবে আত্মনিয়োগ করলো? অনাহার ক্রিষ্ট এই মানুষটি এমন এক গীয়ের মধ্যে অবস্থিত দেয়াল মেরামত করার কাজে লেগে যাচ্ছে যার অধিবাসীরা এই দু'জন ভুখা মানুষকে এক ওয়াক্ত খানা খাওয়াতেও প্রস্তুত নয়, বরং তাদের মেহমানদারী করতে ওরা পরিষ্কার অস্বীকার করলো? এ সময়ে এ লোকটা কি অন্ততপক্ষে তার কাজের মজুরীটাও চাইতে পারতো না, যার ছারা কিছু খাবারের ব্যবস্থা করা যেতো? তাই প্রতিবাদী কণ্ঠ মুসা (আ.) অস্থির হয়ে গেলেন এবং প্রশ্ন না করে পারলেন না যে, এরশাদ হচ্ছে, “সে বললো, চাইলে তো অবশ্যই আপনি আপনার কাজের মজুরী নিতে পারতেন ।' ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।