Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

অভিজ্ঞতা সব কিছুর সাথে যখন ওই প্রবীণ ও সৎ লোকের আচরণের সংঘর্ষ বেধে গেলো তখন তিনি ভীষণভাবে ওই অন্যায় (?) কাজের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠলেন ।(১) হা, অবশ্যই এটা সত্য, মূসা (আ.)-এর প্রকৃতিই ছিলো অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং প্রতিবাদমুখর, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্ুখে দাড়ানোই ছিলো তার স্কভাব-এমনই এক গরম মেযাজের মানুষের পক্ষে এহেন যুক্তিহীন (?) কাজ বরদাশত করা সম্ভব ছিলো না, তাই তিনি এই সৃষ্টি ছাড়া কাজ সামনে ঘটতে থেকে তীর যাবতীয় সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা শর্তমালা ইত্যাদি সব কথাই ভুলে গিয়ে চীৎকার করে উঠছেন, তার বাস্তব অভিজ্ঞতা ও কাঙ্খিত যৌক্তিকতার দাবীর কারণে তিনি প্রচন্ড আবেগে ফেটে পড়ছেন; “তিনি বলে উঠলেন, “আপনি কি এই যাত্রীদেরকে ডুবিয়ে মারার জন্যে নৌকাটি ছিদ্র করে দিলেন, অবশ্যই আপনি একটি মারাত্মক অন্যায় কাজ করেছেন ।' কিন্তু দেখুন, কী চমৎকার ধৈর্যের সাথে আল্লাহর ওই নেককার বান্দা জবাব দিচ্ছেন। ডগমগে আবেগে ভরপুর ওই যুবক নবীর কথার জবাবে প্রবীণ ওই নেক লোকটি প্রশান্ত বদনে ও ধীরস্থিরভাবে যাত্রার সময় করা ওয়াদা স্মরণ করাতে গিয়ে বলছেন, দেখুন আল্লাহর বাণী, “সে বলছে, বলেছিলাম না, কিছুতেই তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে নাঃ দেখুন, একথা শোনার সাথে সাথে মুসা (আ.)-এর চেতনা ফিরে আসছে, তার ওয়াদার কথা মনে পড়ে যাচ্ছে এবং তিনি তার ওয়াদার কথা ভুলে যাওয়ার কারণে ওযর খাহী করে ও ক্ষমাপ্রার্থী হয়ে অনুনয় বিনয় করে বলছেন যেন তার মিনতি কবুল করা হয় এবং তার তারুণ্যের দিকে খেয়াল করে তাকে অপদস্ত না করা হয় ও তাকে ফিরে যেতে বাধ্য না করা হয়। তাই তিনি, “বললেন, “যে বিষয়টি আমি ভুলে গিয়েছিলাম, দয়া করে আমাকে সে বিষয়ে ধরবেন না এবং মেহেরবানী করে, আমার প্রতি কঠোরতা প্রদর্শন করবেন না।' দেখুন, মহান ওই প্রবীণ ভাল মানুষটি সন্নেহে তার ওযরটি কবুল করছেন এবং আমরা দ্বিতীয় দৃশ্যের দিকে ফিরে যাচ্ছি, দেখছি। “দুজন তারা পুনরায় যাত্রা শুরু করলো । অনতিকাল পরেই তারা পথে পেলো এক বালককে আর অমনি ওই লোকটি আকম্মিকভাবে আঘাত করে তাকে হত্যা করলো । প্রথম তো ঘটলো জাহাজটির ছিদ্র করার ঘটনা । যার কারণে সমদু যাত্রীদের সলিল সমাধির সমূহ আশংকা দেখা দিয়েছিলো । এবারে এই দ্বিতীয় ঘটনাটিতে ঘটলো ইচ্ছাকৃতভাবে এক বালককে হত্যা করার ঘটনা এটা তো কোনো আকম্থিক ঘটনা দুর্ঘট নাজনিত মৃত্যু ছিলো না, এটা ছিলো সম্পূর্ণ সঙ্ঞানে বিনা দোষে ও বিনা উষ্কানিতে এক বালক হত্যা । অবশ্যই এটা ছিলো এক মহা ও জঘন্য অপরাধ, মূসা (আ.)-এর পক্ষে এটা সহ্য করা কিছুতেই সন্ভব ছিলো না তা তিনি যতোই প্রতিজ্ঞা করে থাকেন না কেন তার ধারণায় বিনা বাধায় বিনা প্রতিবাদে এ মহা অন্যায় মেনে নেয়াও হবে এক সাংঘাতিক অপরাধ তাই তিনি বলে উঠলেন, “তিনি বলে উঠলেন, আপনি কি এক নিরপরাধ ব্যক্তিকে সে কাউকে হত্যা না করা সত্তেও তাকে হত্যা করলেন? না, আপনি তো বড়ই মারাত্মক কাজ করে বসলেন ।' নিজের প্রতিজ্ঞার কথা ভুলে গিয়ে ওই বুযর্গ ব্যক্তির কাজের প্রতিবাদ ভুলক্রমে করলেন বা বে-খেয়ালিতে, আপত্তি জানালেন তাও নয়। এমন যুক্তিহীন কাজের প্রতিবাদ করাকে কর্তব্য মনে করেই তিনি সোচ্চার হয়ে উঠলেন । ছেলেটি ত তার নযরে সম্পূর্ণ নির্দোষ, তাকে হত্যা করার কোনোই কারণ থাকতে পারে না, বরং সেতো এমন বয়স্কও হয়নি যার কারণে তার কোনো আচরণের শাস্তি দেয়া যেতে পারে । (১) দেখুন, “আত্তাসবীরুল ফান্নিউ ফিল কোরআন" কেতাবটির মধ্যে “আল কিসসাতু ফিল কোরআন" অধ্যায়ে । ৬//৬/.105100901-1100

— পৃষ্ঠা ৩১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।