Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

'সে বললো, কিছুতেই তুমি আমার সাথে সবর করে থাকতে পারবে না, আর পারবেই বা কেমন করে, বিষয়টি তো তোমার জ্ঞানের সীমার বাইরে? কিন্তু মূসা আ.) তো মনকে পুরোপুরিভাবেই বেঁধে এসেছিলেন তার সাথে থাকার জন্যে, এজন্যে দেখুন তিনি সবর করবেন আনুগত্য করবেন বলে দৃঢ়ুসংকল্প হচ্ছেন এবং আল্লাহর কাছে সবর করার যোগ্যতা লাভ করার জন্যে সাহায্য প্রার্থনা করছেন তার দৃঢ় ইচ্ছাকে ব্যক্ত করতে গিয়ে বলছেন, “সে বলল ইনশাআল্লাহ শীঘ্বই আপনি আমাকে সবরকারী (ধৈর্যশীল) হিসাবে দেখতে পাবেন, আর (কথা দিচ্ছি), কোনো ব্যাপারে আপনার বিরোধিতা করবো না।' অতপর, দেখুন, ওই ব্যক্তি জোর দিয়ে বলছেন এবং মূসা (আ.)-এর সবর করাটা কেন কঠিন তা খুলে বলছেন, তারপর সফর শুরু করার পূর্বেই, সংগে থাকলে কি কি শর্ত মেনে চলতে হবে, তা পরিষ্কার করে বলে দিচ্ছেন, জানাচ্ছেন- যে কোনো ঘটনা সামনে আসুক না কেন কোনো কথা জিজ্ঞাসা করা যাবে না এবং কোনো ব্যাপারেই, তিনি নিজে না বলা পর্যস্ত কোনো কিছু জানতে চাওয়া যাবে না, এ কথাটার উদ্ধৃতি দিয়ে আল কোরআন বলছে, “সে বললো, যদি তুমি আমার সাথে থাকতেই চাও তাহলে, আমি না বলা পর্যন্ত খবরদার কিছু জিজ্ঞাসা করবে না ।' এ কথায় মূসা (আ.) রাযি হয়ে গেলেন এবং এরপর যাত্রা হলো শুরু আমরা মুখোমুখি হচ্ছি যাত্রাকালের প্রথম দৃশ্যটির, “দু'জনে এগিয়ে চলল এবং কিছুক্ষণের মধ্যেই দু'জন এক নৌকায় আরোহণ করলো, আর যে নৌকাটিতে তারা চড়েছিলেন আমরা দেখতে পাচ্ছি, তাতে আরো কিছু যাত্রীও রয়েছে। নৌকাটি ঘখন গতীর সমুদ্ব দিয়ে অতিক্রম করছে ঠিক সেই সময়েই আমরা দেখতে পাচ্ছি আল্লাহর ওই নেক বান্দাটি নিজ আসন থেকে উঠে আসছে এবং শুঁতো মেরে নৌকাটি ছিদ্র করে দিচ্ছে। আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি ওই ভালো মানুষটি এমন এক কাজ করছে যাতে নৌকাটি বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে এবং গোটা নৌকার সকল যাত্রীর জীবন বিপন্ন হয়ে পড়ছে, প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি নৌকাটি ডুবে যাবে, আর এ অবস্থা সৃষ্টির জন্যে লোকটির ওই অপকর্মই (?) দায়ী। স্বভাবতই প্রশ্ন জাগে, কেন লোকটি এমন জঘন্য ও কাজ করক্তত উদ্যত হলো? এমনই এক নাজুক মুহূর্তে মূসা (আ.) ভুলে গেলেন সেই কথাটি যা তিনি সফরের শুরণতে বলেছিলেন। ভুলে গেলেন যা বলেছিলেন তার সংগী ওই নেক ব্যক্তিটি । আসলে আমরা দেখতে পাচ্ছি এমন এক অদ্ভূত ব্যাপার সামনে ঘটতে দেখে তার যুক্তি বুদ্ধি মাথাচাড়া দিয়ে উঠছে! স্বভাবতই মানুষ সকল কিছুর অর্থ বুঝতে চায় এবং তাৎক্ষণিকভাবে ওই ভালো মানুষটির এমন অদ্ভুত আচরণের কোনো যৌক্তিকতা তার বুঝে আসছে না! বাস্তবে তিনি যা ঘটতে দেখছেন তার কোনো বুদ্ধিগ্রাহ্য যুক্তিই তিনি খুঁজে পাচ্ছেন না। তার সামনে এক দিকে রয়েছে এ বিষয়টির কাল্পনিক তাৎপর্য আর অন্যদিকে রয়েছে বাস্তব কাজ ও তার ফলাফলের অভিজ্ঞতা-এ দুইয়ের মধ্যে সমন্বয় করতে গিয়ে তার মানবীয় বুদ্ধি খেই হারিয়ে ফেলছে-এইটিই সেই কঠিন অবস্থা যা সামনে আসবে বলে তাকে আগে ভাগেই বলে দেয়া হয়েছিলো এবং বলা হয়েছিলো, যে বিষয়ে প্রকৃতপক্ষে তার কিছু জানা নে, সেই বিষয়ে তিনি কি করে সবর করবেন? তিনি সবর করবেন বলে দৃঢ় সংকল্প নিয়েছিলেন সত্য, ইচ্ছাতে দৃঢ় থাকবেন বলে আল্লাহর সাহায্যও কামনা করেছিলেন, ওয়াদা করেছিলেন কোনো প্রশ্ন করবেন না বলে এবং তার কাছে দাবীকৃত সব শর্তই তিনি মেনে নিয়েছিলেন, এসবই সত্য কিন্তু তীর যুক্তি বুদ্ধি ও বাস্তব কাজের এতো দিনকার ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।