Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আর একইভাবে আমাদের কাছে একথাটিই বেশী গ্রহণযোগ্য বলে মনে হয়েছে যে মাছটি ভাজা অবস্থায় ছিলো; এমতাবস্থায় জীবিত হয়ে সাগরের মধ্যে সুড়ং পথ রচনা করে চলে যাওয়া এ উভয় কাজই ছিলো মূসা (আ.)-কে দেখানোর জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তার ক্ষমতার বিশেষ নিদর্শন। এ দুটি নিদর্শন দ্বারা আল্লাহ রব্বুল আলামীন তার বিশেষ ক্ষমতার প্রকাশ | ঘটালেন এবং মূসা (আ.)-এর সংগী ওই খাদেম যুবকটিও সাগরের মধ্যে মাছটির জীবিত হয়ে চলে যাওয়ার দৃশ্যে চরমভাবে বিন্মিত হলো। যদি এমন হতো যে মাছটি হঠাৎ করে পানির মধ্যে পড়ে গিয়ে গায়েব হয়ে যেতো তাহলে তেমন বিম্বয়ের কিছু থাকতো না, বরং আরো বড় সত্য হচ্ছে যে মূসা (আ.)-এর এ যাত্রাটির সব কিছুই ছিলো নানা প্রকার বিস্ময়ে ভরা, যেগুলোর মধ্যে মাছ জীবিত হয়ে সাগরের বুকে সুড়ং পথ তৈরী করে উধাও হয়ে যাওয়াটা অন্যতম বিষয়। যুবকের কথাটি শুনে মুসা (আ.) বুঝলেন, যে স্থানটিতে উপরে বর্ণিত নেক বান্দাটির সাথে তার সাক্ষাত হবে বলে তাকে জানানো হয়েছিলো সে স্থানটি পেছনে ফেলে আসা হয়েছে এবং সে স্থানটি নিশ্চয়ই ওই ছেড়ে আসা শিলা খন্ডের কাছেই হবে, কাজেই ওখান থেকে আবার তারা পেছন দিকে কিছু দূরে এসে ওই বাঞ্ছিত মানুষটিকে পেয়ে গেলেন। এই তথ্যটিই আল-কোরআন পেশ করতে গিয়ে বলছে, 'সে বললো হাঁ হা, ওই স্থানটিকেই তো আমরা তালাশ করছিলাম, তারপর তারা উভয়ে পেছনের দিকে ফিরে চলতে শুরু করলো ৷ অতপর তারা আমার অনুগত বান্দাদের মধ্য থেকে এমন এক বিশেষ বান্দাকে পেয়ে গেলো, যাকে আমি (আমার নিজের পক্ষ থেকে খাস রহমত দান করেছিলাম এবং দিয়েছিলাম তাকে আমার নিজের পক্ষ থেকে বিশেষ জ্ঞান ।” এ ঘটনায় এ কথা প্রকাশ পাচ্ছে যে এই সাক্ষাতকারের ঘটনাটির কথা শুধুমাত্র মূসা (আ.) ও তার রবের মধ্যেই এক বিশেষ গুপ্ত রহস্য আকারে সীমাবদ্ধ ছিলো, ওই ব্যক্তির সাথে সাক্ষাত না হওয়া পর্যস্ত ওই যুবকটি এ বিষয়ে কিছুই জানতো না। আর তার সাথে সাক্ষাত হয়ে যাওয়ার পর 07857985458 যার পূর্ণাংগ বিবরণী নীচে প্রদত্ত হলো। 'তাকে মূসা বললো, জাপনি যে জ্ঞানের অধিকারী হয়েছেন, তার থেকে আমাকে কিছু শেখাবেন কি এবং এজন্যে কি আমি আপনার অনুসরণ করবো?" দেখুন অনুমতি চাওয়ার এই যে বিশেষ আদবের ভাষা ব্যবহার এবং এমন বিনম্র অনুরোধ-এটা অবশ্যই একজন নবীর যোগ্য শিষ্টাচার ৷ তিনি নম্রতার সাথে অনুরোধ করছেন ঠিকই, কিন্তু একান্ত জরুরী বলে অনুনয় বিনয় করছেন না। তিনি ওই নেক ও পারদর্শী আলেমের কাছ থেকে সঠিক জ্ঞান লাভ করার জন্যে শুধু আবেদন জানাচ্ছেন। কিন্তু এখানে লক্ষ্যযোগ্য, উল্লেখিত এক ব্যক্তির জ্ঞান, আসলে তার নিজস্ব কোনো জ্ঞান নয়, এটা সাধারণ মানবীয় জ্ঞান হলে তার পরিণাম সম্পর্কে এভাবে নিশ্চিত হওয়া সম্ভব হতো না। এ জ্ঞান অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান। একমাত্র তিনি যাকে এ জ্ঞান দিতে চান সেই এ জ্ঞান পেতে পারে, একারণেই নবী ও রসূল হওয়া সত্তেও অস্বাভাবিক ও অসাধারণ যেসব আচরণ মূসা (আ.)-এর সামনে সংঘটিত হলো তার রহস্য আল্লাহ তায়ালা তাঁকে জানাননি বলেই তিনি ধৈর্য্য সহকারে শেষ অবধি ওই অসাধারণ অবস্থাগুলো সহ্য করতে পারলেন না, বিশেষ করে, বাহ্যিকভাবে একাজগুলো ছিলো চরম যুক্তি বিরোধী এবং সাধারণ নিয়ম কানুনের সম্পূর্ণ খেলাফ। অবশ্যই, এসব রহস্য বুঝার জন্যে গায়েবী জ্ঞান প্রয়োজন, তা না হলে কোনো মানুষের পক্ষে ওই অন্তুত ঘটনাবলী প্রত্যক্ষ করার পর অধিকক্ষণ ধৈর্য ধরে থাকা সন্ভব নয়। এজন্যেই বিশেষ জ্ঞানে ভূষিত আল্লাহর ওই নেক বান্দা, আশংকা করছিলেন যে মূসা তার সংগে ধৈর্য ধরে থাকতে পারবেন না। কারণ যে সব সৃষ্টি ছাড়া কাজও ব্যবহার সামনে আসবে তা হবে মানুষের যুক্তি বুদ্ধির বাইরে । তাই যে কথাটা তিনি বললেন আল কোরআন তা উদ্ধৃত করছে, ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।