Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

'| দেয়ার মাধ্যমে তাদের কাছে এর রূপ মাধূর্য্য ও সৌন্দর্যের দৃশ্যাবলীই তুলে ধরা হয়েছে। আহ্‌, বিদগ্ধ চিত্তে এই মহা সৃষ্টির রাশি-রাশি সৌন্দর্য যখন দোলা দিতে থাকে তখন খুশীতে সে আত্মহারা হয়ে যায় এবং উদাত্ত কণ্ঠে সে গেয়ে ওঠে পরম করুণাময় আল্লাহর জয়গান। তাই তো দেখা যায় অন্ধকার রাত্রির পর্দাকে ছিন্ন করে আল্লাহর প্রেমিক যখন আরামের বিছানা পরিত্যাগ করে পরম প্রেমময়ের দরবারে হাযির হয়, যখন তার নযর নিবদ্ধ হয় ঘনান্ধকারে ছাওয়া বিশ্ব প্রকৃতির মধ্যে কোটি কোটি প্রদীপ-সাজানো উর্ধাকাশের দিকে, তখন রাশি রাশি ফুল সম ওই গ্রহ-নক্ষত্র তারকারাজি যেন হাতছানি দিয়ে তাকে কাছে থেকে আরো কাছে টেনে নিতে চায়। তখন এসব কিছুর মধ্যে আল্লাহর নূরের জ্যোতি তাকে মনমুগ্ধ করে ফেলে, আর তখন তার অন্তরা তার পরম প্রেমময় প্রভুর সান্নিধ্য লাভ করার জন্যে পাগলপারা হয়ে ওঠে এবং তখন সে যেন আল্লাহর মহব্বত ভরা আহ্বান তার হৃদয়ের গভীরে অনুভব করে । আবার, চাদনী রাতের রূপালী-রূপ এমনইভাবে তার হৃদয়কে উদ্বেলিত করে, বিশেষ করে পূর্ণিমা রাতের স্বর্ণালী সন্ধ্যার আগমনে তার হৃদয় যেন মযুরের মতো নেচে ওঠে, তারপর রাত যতো গভীর হয়, ধীরে ধীরে জাগ্তত ধরা ঢলে পড়ে নিদ্বার প্রশান্ত কোলের মাঝে তখন আন্রাহপ্রেমিক ব্যক্তিরা যেন পদার্পন করে এক স্বর্নালী রাজ্যে আর তখনই তারা এক অনির্বচনীয় সুখ স্বপ্নে মেতে ওঠে । এমনই এক মোহময় মুহূর্তে আল্লাহপ্রেমিক হৃদয় গভীরভাবে অনুভব করে মহিমাময় মালিকের প্রাণম্পর্শী ও মধুময় বাণীর তাৎপর্য, আর অবশ্যই আমি বড়ো সুন্দর করে মনোমুগ্ধকর এ সৌন্দর্যের সাথে মিশে আছে সুরক্ষিত এক মহা পবিত্রতা পরিচ্ছন্নতা, তাই এরশাদ হচ্ছে, “আমি আল্লাহ তায়ালা হেফাযত করেছি এ বিশাল ছায়ালোককে বিতাড়িত ও অভিশপ্ত সকল শয়তান থেকে ।' অর্থাৎ, শয়তান এগুলোর ধারে কাছে ঘেঁসতে পারে না এবং এগুলোকে অপবিত্রও করতে পারে না, পারে না এগুলোর মধ্যে প্রবেশ করে তার বিষাক্ত নিশ্বাস ফেলতে এবং তার কুপ্ররোচণা দ্বারা এসবের নিয়ম শৃংখলার মধ্যে কোনো ব্যঘাত ঘটাতে । অর্থাৎ, মরদৃদ শয়তানকে শুধুমাত্র এ পৃথিবীর বুকে যত্রতত্র পরিভ্রমণের ও ত্রান্ত মানুষকে কুমন্ত্রণা দানের ক্ষমতা দেয়া হয়েছে। মরদৃদ অপরদিকে রয়েছে এমহাআকাশ । (সামাউন) এ শব্দটি উচ্চতা, দূরত্‌ ও মাহাত্মা বুঝানোর জন্যে ব্যবহৃত হয়ে থাকে । এই মহাকাশে অবস্থিত যে সব আলোকসজ্জা রয়েছে সেগুলো থেকে এমনভাবে ওদেরকে তাড়িয়ে দেয়া হয় যে, এগুলোর ধারে কাছেও সে ঘেঁসতে পারে না যদিও মাঝে মাঝে সে চেষ্টা করতে কসুর করে না এবং তার না-ফরমানী ও অহংকারপূর্ণ আনুগত্যহীনতার বিষ সে পৃথিবীর নিজ জাতি ও মানুষ ছাড়া অন্য কোনো জিনিসের মধ্যে প্রবেশ করাতে সক্ষম হয় না। সে নিজে যেমন মালিকের সামনে নিজের বড়ত্ব প্রদর্শন করে এবং তার হুকুম অমান্য করে চিরতরে বিতাড়িত ও অভিশপ্ত হয়ে গেছে তেমনি করে নিরন্তর উর্ধাকাশের আনুগত্যশীল ও বিশাল বিশ্বের অন্য কারো মধ্যে ওই কদর্য স্বভাবের বিষ প্রবিষ্ট করানোর ক্ষমতা তাকে দেয়া হয়নি । তবে সে চেষ্টা করে এবং যতোবারই সে চেষ্টা করে, ততোবারই তাকে অগ্নি ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।