“এ ব্যক্তি থেকে বড় যালেম আর কে হতে পারে যাকে তার রবের পক্ষ থেকে আসা আয়াতসমূহ দ্বারা উপদেশ দেয়া হয়েছে, কিন্তু সেগুলো থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে এবং আর যখন তাদেরকে হেদায়াতের দিকে তুমি ডাক তখন তারা কিছুতেই সে পথ গ্রহণ করে না।' (আয়াত ৫৭) এরা হচ্ছে ওইসব মানুষ যারা আল্লাহর আয়াতগুলোকে উপহাস-বিদ্রপ করে প্রত্যাখ্যান করেছে, আমিও তাদেরকে টিল দিয়ে রেখেছি, আসলে এমনই হতভাগ্য তারা যে তারা এ কোরআনের কথা শুনবে বলে আশা করা যায় না বা এর থেকে কোনো ফায়দাও তারা হাসিল করতে পারবে বলে মনে হয় না। এজন্যেই আল্লাহ তায়ালা তাদের অন্তরের ওপর পর্দা ফেলে দিয়েছেন যার কারণে তাদের বুঝ শক্তি'নষ্ট হয়ে গেছে এবং তাদের কানের ওপর এমন কিছু বোঝা চাপিয়ে দিয়েছেন যার কারণে তারা বধিরের মতো হয়ে গেছে সত্যের আহ্বান তারা কিছুই শুনতে পায় না এবং ঠা্টা-বিদ্রপ করে ও সত্য থেকে মুখ ফিরিয়ে চলে যায়, আর এই কারণে আল্লাহ তায়ালা গোমরাহীকেই তাদের ভাগ্য লিখন বানিয়ে দিয়েছেন। এর ফলে তারা আর কোনোদিন সঠিক পথে ফিরে আসতে পারবে না, কেননা হেদায়াত গ্রহণ করার জন্যে প্রয়োজন এমন খোলা মন যা সত্যকে গ্রহণ করার জন্যে উদশ্রীব হয়ে থাকে । এহেন হৃদয়বানদের জন্যে আল্লাহর আশ্বাস বাণী, “আর তোমার রব বড়ই ক্ষমাশীল, বড়ই করুণাময় তিনি ওদের অপরাধগুলোর জন্যে ওদেরকে পাকড়াও করতে চাইলে তো শীঘ্বই তাদের ওপর আযাব এসে যেতো । (আয়াত ৫৮) কিন্তু না, তিনি সাথে সাথে পাকড়াও করেন না, বরং তিনি বড় মেহেরবানী করে তাদেরকে সময় দিয়ে রাখেন এবং "ধ্বংস নেমে আসুক" বলে তারা যে ব্যস্ততা দেখাচ্ছে তাকে তিনি বিলম্বিত করেন; অবশ্য এর অর্থ মোটেই এমন নয় যে তিনি তাদেরকে একেবারেই ছেড়ে দিচ্ছেন। তাই এরশাদ হচ্ছে, “অবশ্যই তাদের জন্যে রয়েছে ওয়াদা করা একটি নির্দিষ্ট সময়, যার থেকে সরে যাওয়ার কোনো জায়গা তারা খুঁজে পাবে না ।" (আয়াত ৫৮) অর্থাৎ, ওয়াদা করা এসময় দুনিয়াতেই আসবে যখন তাদের ওপর কিছু না কিছু আযাব হালাল হয়ে যাবে। এরপর আখেরাতের ওয়াদাকৃত চিরস্থায়ী আযাব তো আছেই সেখানে হিসাব নিকাশ করে যার যা পাওনা তাদেরকে তা পুরোপুরিই দেয়া হবে। তারা যুলুম করেছিলো, এজন্যে পূর্ববতীদের মতো তারা ধ্বংস হয়ে গিয়েছে অথবা আযাবের হকদার হয়ে গেছে যদি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে টিল দেয়ার জন্যে পূর্বেই সিদ্ধান্ত না হয়ে থাকতো, তাহলে অবশ্যই তাদের জঘন্য আচরণের শাস্তি অচিরেই তাদের ওপর নেমে আসতো । তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত বাচিয়ে রাখার সিদ্ধান্ত এটা আল্লাহর এক হেকমত যার তাৎপর্য একমাত্র তিনিই জানেন। তাই দেখা যায়, তাদের এতো হঠকারিতা, এতো সত্য বিরোধিতা, এতো যুলুম এবং এতো নিষ্ঠুরতা সত্তেও আল্লাহ তায়ালা অতীতের জাতিসমূহের ওপর আগত সর্বাত্মক শাস্তির মতো শাস্তি মোহাম্মদ সে.)-এর কওমের ওপর নাযিল করেননি; বরং, আল্লাহ তায়ালা তাদের জন্যে আর একটি সময়ের ওয়াদা করে রেখেছেন এবং ওয়াদাকৃত সেই দিনটিতে আযাব দানের কথা আর কিছুতেই খেলাফ হবে না। তাই এরশাদ হচ্ছে, “আর এসব এলাকাবাসীদেরকে আমি তখনই ধ্বংস করে দিয়েছি যখন তারা যুলুম করেছে, কিন্তু এদের ধ্বংসের জন্যে আমি, একটি সময় নির্দিষ্ট করে রেখেছি। (আয়াত ৫৭) যিলাল ১২তম ২০খ ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।