অধিকাংশ বিষয়ের ওপর তর্কের এই প্রবণতা কি কখনও শোভা পায়! কোরআনের মধ্যে সব কিছু সম্পর্কে এত বিস্তারিত উদাহরণ দেয়া সত্তেও কি তাদের বুঝা উচিত নয়? সহ্বীন গ্রহণে প্রধান ছুটি বাধা এরপর, যারা কেয়ামত সংঘটিত হওয়ার কথা বিশ্বাস করেনি এবং প্রকৃতপক্ষে সকল নবী রসূলদের যামানায় তাদের সংখ্যাই বেশী, ওই সব অবিশ্বাসীদের কথা পেশ করতে গিয়ে বলা হচ্ছে, হেদায়েত যখন এসে গেলো তখন ওই সকল মানুষকে পেছনের রীতি নীতি অনুসরণের মানসিকতা ছাড়া অন্য কোনো জিনিস বা অন্য কোনো বুঝ ঈমান আনতে এবং তাদের রবের কাছে ক্ষমা চাইতে বাধা দেয়নি অথবা তাদেরকে ঈমান আনতে বাধা দিয়েছিলো এই চিন্তা যে “আযাব আসুক' তারপর দেখা যাবে ঈমান আনা প্রয়োজন কিনা । (আয়াত ৫৫) তাদের কাছে তো হেদায়াতের কথা এমন স্পষ্টভাবে এসেছিলো যে, খেয়াল করলে এবং হেদায়াতের কথাগুলো বুঝার চেষ্টা করলে সঠিক পথ গ্রহণ করা তাদের জন্যে মোটেই কঠিন ছিলো না, কিন্তু আফসোস, এমনই হঠকারী ছিলো তারা যে হেদায়াতের পথের যে বর্ণনা তারা আল্লাহর পয়গন্বরদের কাছে শুনেছে তাতে তারা কান দেয়নি, চিন্তা করেনি । বুঝারও চেষ্টা করেনি এবং অতীত জাতিসমূহের ওপর কোনো কারণে আযাব নাযিল হয়েছিলো তাও বুঝার চেষ্টা করেনি। যার ফলে তাদের ওপর আযাব নাধিল হওয়াকে তারা হালাল বানিয়ে ফেললো । তাদের মনকে তারা ঠাট্টা ম্কারি ও উপহাস বিদ্রাপ দ্বারা হেদায়াতের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে গেলো অথবা তারা চাইলো যে আযাব সামনাসামনি এসে গেলে তখন ঈমান আনাটা সমীচীন হবে এবং বিশ্বাসটা পাকাপোক্তা হবে । কিন্তু রসূলদের কাজের ধারা এটা ছিলো না, যার ফলে সত্যকে প্রত্যাখ্যানকারীদের ওপর, অতীতের মতো ধ্বংস নেমে এল অতীতে যেমন করে রসূলদের কাছে আসা মোজেযা দেখা সত্তেও ঈমান না আনার কারণে আযাব নাধিল হয়েছিলো, তেমনি এদের ওপরও আযাব নাধিল হয়ে গেলো। এসব কিছুর সিদ্ধান্ত তো আল্লাহর পক্ষ থেকে এসেছিলো রসূলরা তো শুধু সুসংবাদ দানকারী অথবা আযাব সম্পর্কে সতর্ককারী মাত্র; এরশাদ হচ্ছে, “আমি রসূলদেরকে একমাত্র সুসংবাদ দানকারী ও সতর্ককারী হিসাবেই পাঠিয়েছি। আর কাফেররা তো তাদের সাথে অন্যায়ভাবে তর্কবিতর্ক করেছে এবং ........... আল্লাহর আয়াতগুলোকে উপহাস বিদ্ধপের বিষয় হিসাবে গ্রহণ করেছে এবং নবীদেরকেও তারা বি্দ্ধিপ করেছে । (আয়াত ৫৬) আর সত্য তো সুস্পষ্ট ও সকল প্রকার সন্দেহমুক্ত, কিস্তু কাফেররা সত্যকে পরাভূত করে এবং সত্যের ওপর জয়ী হওয়ার অসৎ উদ্দেশ্যেই অন্যায়ভাবে এবং খামাখা তর্ক করে, আর এজন্যে তারা অলৌকিক কোনো ক্ষমতা দেখানোর দাবী করে এবং আযাব নিয়ে আসার জন্যে ব্যস্ততা দেখায়। এর অর্থ অবশ্যই এটা নয় যে আযাব এসে গেলে তারা খুব ধৈর্যের সাথে আযাব সহ্য করে যেতে পারবে; বরং এসব ব্যস্ততা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আযাব সম্পর্কিত আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করা ও সেগুলোকে মিথ্যা মনে করে বিদ্রীপ করা। তারা বলে- রাখো তোমার আযাবের ভয় দেখানো, পারলে নিয়ে এসো না দেখি কেমন আযাব আনতে পার। অর্থাৎ তোমার ওসব ভুয়া কথা রেখে দাও! তাই এরশাদ হচ্ছে, 3 সু লাক 5 ল্দদ্দক ল্ল্ষল বিজাত্প ১২তম ৯০ ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।