স্মরণ করে দেখো ওই সব শরীকদারদেরকে যাদেরকে তোমরা আমার ............. ওই অপরাধীরা দোযখের আগুন দেখবে এবং ভাবতে থাকবে যে তাদেরকে তো ওখানেই নিক্ষেপ করা হবে এবং ওই বিপদ দূর করার কোনো উপায় তারা খুঁজে পাবে না।” ৫২-৫৩) তারা এমন এক অবস্থানে থাকবে যেখানে কোনো দলীল প্রমাণ ছাড়া কোনো কথা গ্রহণ করা হবে না এবং তাদেরকে ডাক দিয়ে তাদের কাল্পনিক শরীকদারদেরকে হাযির করতে বলা কিন্তু এমন পেরেশানীর মধ্যে তারা থাকবে যে তাদের মনেই হবে না যে তারা আখেরাতের যিন্দেগীতে উপনীত হয়েছে, এজন্যে তারা দিশেহারাভাবে তাদের ওই সব মুরুববী বা দেব-দেবীদেরকে সাহায্যের জন্যে ডাকতে থাকবে যাদের কথামতো তারা চলতো বা যাদের পূজা অর্চনা করতো । কিন্তু আল্লাহর ক্ষমতায় যাদেরকে তারা অংশীদার মনে করতো তারা কেউ সে দিন তাদেরকে সামান্যতম সাহায্য করার জন্যেও এগিয়ে আসবে না। এরা ওই কঠিন দিনে অপরকে কি সাহায্য করবে, নিজেদেরকেই তারা কোনো সাহায্য করতে পারবে না। সেদিন ওই উপাস্য ও উপাসকদের মধ্যে আল্লাহ তায়ালা এমনই ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করবেন যা অতিক্রম করা ওদের কারো পক্ষেই সম্ভব হবে না ডগডগে আগুন। তারই কথা বলতে গিয়ে বলা হয়েছে, “আমি তাদের মধ্যে এক ধ্বংসাত্মক ব্যবধান-, আগুনের উপত্যকা বানাবো ।' অপরাধীরাই এই কঠিন অবস্থা প্রত্যক্ষ করবে এবং তাদের অন্তর প্রচন্ড ভয়-ভীতিতে ভরে যাবে, প্রতি মুহূর্তে তাদের মনে হতে থাকবে যে এখনই বোধ হয় তাদেরকে ওখানে নিক্ষেপ করা হবে । আসলে যে আযাবের দৃশ্য তাদের সামনে তারা দেখতে পাবে, তার মধ্যে পতিত হওয়ার এই সার্বক্ষণিক আশংকা মোটেই কম বেদনাদায়ক নয় এবং তারা পুরোপুরিভাবে নিশ্চিত থাকবে যে ওই কঠিন দোযখ থেকে তাদের বাচার কোনো উপায় নেই, বা কেউ নাই তাদেরকে উদ্ধারকারী ৷ একথাটাই ফুটে উঠেছে নীচের আয়াতাংশে, “আর, দেখবে অপরাধীরা দোযখের ওই ভয়ানক আগুনকে এবং ভাবতে থাকবে যে ওখানে অবশ্যই তাদেরকে নিক্ষেপ করা হবে-আর ওই কঠিন আযাব থেকে বাঁচানেওয়ালা কাউকে তারা খুঁজে পাবে না।' (৫৩) ওরা সবাই ভালো করেই জানে যে এ জীবন চিরস্থায়ী নয় এবং যে কোনো অন্যায় কাজের প্রতিক্রিয়া তাদেরকে অবশ্যই ভোগ করতে হবে । এই জীবদ্দশাতেই যদি তারা বিবেকের ডাকে সাড়া দেয় এবং নিজ নিজ কর্তব্য পালন করে তাহলেই তারা আসন্ন ওই কঠিন পরিণতি থেকে বাচতে পারে- আযাব থেকে বাচার এক উপায় তাদের অবশ্যই ছিলো; যদি তারা | আল-কোরআনের দিকে মুখ ফেরাতো এবং তাদের কাছে আগত সত্যের বিরুদ্ধাচার না করতো-তাহলেই তারা ওই দিনের আযাব থেকে বাচতে পারতো । ওই দিনের আযাব সম্পর্কে তাদেরকে অবহিত করার জন্যে আল্লাহ তায়ালা বহু প্রকার উদাহরণ দিয়ে তাদেরকে বুঝিয়েছেন; এরশাদ হচ্ছে, অবশ্যই আমি, মহান আল্লাহ, এই কোরআনের মধ্যে বিভিন্ন উদাহরণ দিয়ে মানুষকে বিস্তারিতভাবে বুঝিয়েছি, কিন্তু মানুষ অধিকাংশ বিষয়ে শুধু তর্কই করেছে। (আয়াত ৫৪) এই বুঝানোর উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ নিজের অহংকারকে দমন করে এবং আত্মন্তরিতাকে প্রশমিত রাখে, আর চিন্তা করে যে তারা অন্যান্য সৃষ্টির মতোই এক নশ্বর সৃষ্টি মাত্র-তবুও তাদের ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।