এখানে প্রশ্ন জাগে, কেন মানুষেরা তাদের এহেন নিকৃষ্ট দুশমনের ডাকে সাড়া দিতে যায়, অথচ তাদের কাছে না আছে সঠিক কোনো জ্ঞান অথবা কোনো স্থায়ী শক্তি, যার দ্বারা জোর করে কারো দ্বারা কিছু তারা করাতে পারে। আল্লাহ রব্বুল আলামীন তাদেরকে আসমান যমীনের সৃষ্টি কৌশল দেখাননি বা তাদের নিজেদের সৃষ্টি রহস্যের কথাও তাদেরকে জানাননি, যার কারণে তারা আল্লাহর গায়েবী রহস্যাবলী সম্পর্কে ওয়াকেফহাল হতে পারে! আর আল্লাহ তায়ালা তাদেরকে তীর সহকারীও বানাননি, যার কারণে তাদের কিছু শক্তি থাকতে পারে । এরশাদ হচ্ছে, “আমি তাদেরকে আসমান যমীনের সৃষ্টি কৌশল বা তাদের নিজেদের সৃষ্টি রহস্য সম্পর্কেও তো কিছু জানাইনি। আর আমি ওই পথভ্রষ্ট ব্যক্তিদেরকে কোনো সাহায্যকারী হিসাবেও গ্রহণ করিনি । প্রকৃতপক্ষে এটাই তো হচ্ছে বাস্তব সত্য যে ওরা আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে একটি সৃষ্টি মাত্র, যারা কোনো গায়েব বা অদৃশ্য জিনিস সম্পর্কে কিছুই জানেনা বা পবিত্র আল্লাহ তায়ালা তাদের কাছে কোনো সাহায্যও চান না। আয়াতের শেষ অংশটুকুর দিকে আবারও খেয়াল করুন, “আর আমি ওই ভুল পথের পথিকদেরকে কখনও সাহায্যকারী হিসাবে গ্রহণ করতে পারি না।' কেউ প্রশ্ন করতে পারে, তাহলে কি যারা পথভ্রষ্ট নয় তাদেরকে তিনি সাহায্যকারী হিসাবে গ্রহণ করেনঃ এর জওয়াব হচ্ছে, আল্লাহ রব্বুল আলামীনই সকল শক্তি ক্ষমতার মালিক। তার ক্ষমতার মধ্যে এমন কোনো কমতি নেই যে, কারো সাহায্য নেয়ার প্রয়োজন হবে, অর্থাৎ যে সব দুর্বলতার কারণে কারো কাছে সাহায্য চাওয়ার দরকার হতে পারে সে সব কমতি থেকে তিনি বহু বহু উর্ধে । তীর শক্তি ক্ষমতার কোনো শেষ নেই-নেই কোনো স্থায়ীত্বের অভাব মোশরেকদের কাল্পনিক নানা প্রকার মিথ্যা শক্তি নির্ভরতা দূর করার জন্যে বিবেকবান মানুষের কাছে আন্রাহ তায়ালা সব থেকে উপযুক্ত পদ্ধতিতে তার ক্ষমতা উপস্থাপনা করেছেন এবং তার শক্তি প্রদর্শনের মাধ্যমে সকল কিছুর শক্তির দন্ত চূর্ণ করে দিয়েছেন। সুতরাং, যেসব নির্বোধ ও অপরিণামদর্শী লোকেরা শয়তানকে বন্ধু ও পরিচালক মনে করে এবং আল্লাহর শক্তি ক্ষমতায় তাকে অংশীদার মনে করে, নিছক অলীক কল্পনার ওপরেই তারা এটা মনে করে, তারা ভাবে শয়তানের গোপন কিছু বিদ্যাবুদ্ধি আছে এবং সে বেশ কিছু অত্যাশ্চার্য শক্তির অধিকারী, অথচ (এটা সে হিসাব করে না যে) শয়তান নিজে পথত্রষ্ট এবং সর্বশক্তিমান আল্লাহ তায়ালা ভুল পথ ও এই ভুল পথের পথিককে অপছন্দ করেন না এবং তাকে চরমভাবে ঘৃণা করেন। আসলে এই আনুমানিক কথাটা ব্যাখ্যা করতে গিয়ে মানুষের বুঝ শক্তির কাছে শুধু একটা উদাহরণ বা ব্যাখ্যা হিসাবে আয়াতগুলো পেশ করা হয়েছে। €মাশন্েেকদের কব্রম্ণ পক্িণত্ি এরপর কেয়ামতের দৃশ্যাবলীর মধ্য থেকে সেই দৃশ্যটি দেখানো হচ্ছে যার মধ্যে দেখা যাচ্ছে ওইসব শরীকদারকে যাদেরকে আল্লাহর ক্ষমতার অংশীদার মনে করা হয়েছিলো এবং সেখানে ওই সব অপরাধীদের ছবিও ফুটে উঠেছে যারা জেনে বুঝে অন্যায় কাজে লিপ্ত ছিলো । এরশাদ হচ্ছে, ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।