“তারা যা কিছু করেছে সবই হাযির পাবে ।” অর্থাৎ যা কিছু করে এসেছে তার সমুচিত শাস্তি অবশ্যই তারা পাবে, “এবং তোমার রব কারো ওপর যুলুম করবেন না।' অর্থাৎ কাউকে তার পাওনা শাস্তি থেকে মোটেই বেশী দেবেন না-কিস্তু পাওনা শাস্তি কম দিলে তীকে ঠেকায় কে? এ প্রশ্ন যখন আসে তখন বুঝতে হবে তার হক কেউ নষ্ট করে থাকলে তা মাফ করে দেয়ায় তাকে কেউ বারণ করতে পারে না বা পারবে না কিন্তু কোনো বান্দার হক নষ্ট করে থাকলে তাকে তার পাওনা ওই অপরাধীদের কাছ থেকে অবশ্যই তিনি বুঝে দেবেন, যেহেতু তাদের পাওনা আদায় করে না দিলে পাওনাদারদের প্রতি যুলুম করা হবে, অবশ্যই তিনি এ যুলুম করবেন না বা কিছুতেই তিনি এ যুলুম হতে দেবেন না। এটাই তীর ইনসাফের দাবী । এমতাবস্থায় বান্দার হক কতো কঠিন তা সহজেই অনুমেয় । স্পক্সতান অয্খন বক্ষ ...-.. এই অবস্থানে পৌছানোর পরই ওই অপরাধীরা বুঝতে পারবে যে মরদৃদ শয়তান তাদের কতো বড় দুশমন । কিন্তু হায়, জীবদ্দশায়, না বুঝে তারা তারই অনুসরণ করেছে, আর সেও তাদেরকে অবলীলাক্রমে চালিয়েছে ভুল পথে তাদের দুনিয়ার লোভে মেতে থাকার কারণে । যার ফলে তাদেরকে এই কঠিন দিনের দিকে এগিয়ে নেয়ার সুযোগ সে পেয়ে গেছে...... এর থেকে আশ্চর্যের বিষয় আর কী হতে পারে, মানুষ জানে যে মরদৃদ এই ইবলিস শয়তানই তো তাদের আদি পিতা আদম (আ.) ও বিবি হাঁওয়াকে বিপথগামী করেছিলো-এতদসন্তেও তাকেই তারা বন্ধুরূপে গ্রহণ করেছে। এখানে প্রশ্ন আসতে পারে ইবলিসকে তো মানুষ দেখতে পারে না সে অবস্থায় তাকে কিভাবে বন্ধু রূপে গ্রহণ করে? জওয়াব হচ্ছে, মানুষকে সঠিক পথে চালানোর জন্যে আল্লাহ্ তায়ালা সর্বযুগেই এবং সকল দেশে তার নবীদের পাঠিয়েছেন, তাদের পথই আল্লাহর পথ। এ পথ বাদ দিয়ে অন্য যে কোনো পথই শয়তানের পথ। এই জ্বিন শয়তান কখনও মানুষ রূপে এসে তাকে আল্লাহর পথের বাইরে অন্য পথে চালায়, আবার কখনও জিন শয়তান নিজে এসে অন্য পথে নিয়ে যায় । এরশাদ হচ্ছে, “আর স্মরণ করে দেখো ওই সময়ের কথা যখন আমি, আল্লাহ তায়ালা বললাম ফেরেশতাদেরকে সেজদা করো আদমকে, তখন সেজদা করলো তারা ইবলিস ছাড়া..... নিকৃষ্ট প্রতিদান রয়েছে সীমালংঘনকারী (যালেমদের) জন্যে ।' এখানে পেছনের ঘটনার দিকে ইশারা করে বনি আদমকে স্মরণ করানো হচ্ছে যে, “বাবা আদম ও মা হাওয়াকে বিপথগামী করার পূর্বে ইবলিস যে প্রতিজ্ঞা করেছিলো যে, আদম ও তার শের পেছনে সে সর্বদা লেগে থাকবে'-একথা সে এক মুহূর্তের জন্যেও ভুলে যায় না। এমতাবস্থায় চির দুশমন যে ইবলিস শয়তানের চির দুশমনির প্রতিজ্ঞার কথা মানুষ কেমন করে ভুলে যায় এবং কেমন করে তাকে ও তার চেলাচামুন্ডাদেরকে মানুষ কল্যাণকামী বা বন্ধু-রূপে গ্রহণ করতে পারে!-একথা বলে আল্লাহ রব্বুল আলামীন ভ্রান্ত বনী আদমের আচরণে বিম্বয় প্রকাশ করছেন। ইবলিস ও তার বংশধরদেরকে বন্ধু বা কল্যাণকামী মনে করার অর্থ হচ্ছে তাদের ডাকে সাড়া দিয়ে অন্যায় ও বিবেক বিরুদ্ধ কাজ করতে প্রস্তুত হয়ে যাওয়া । ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।