Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

যেন দেখছি ওই কঠিন অবস্থা আমাদের চোখের সামনে ভাসছে, শুনছি জনতার ওই বিভীষিকাময় কোলাহলকে, দেখছি ওই সব নাফরমান লোকদেরকে ভীত সন্ত্রস্ত লজ্জিত অবস্থায়, যারা এ দিনের আগমনকে অস্বীকার করেছিলো । এমনই এক অবস্থাকে সামনে নিয়ে আল্লাহ রব্বুল আলামীন বলছেন, “হা, অবশ্যই আজ তোমরা সেই অবস্থায় আমার কাছে ফিরে এসেছো যেমন করে প্রথম ভেবেছিলে এই ওয়াদাকৃত দিবস কখনই আসবে না ।” এই সমন্বোধনসূচক বাক্যটি ওই অবস্থাকে জীবন্ত রূপ দিয়েছে এবং কেয়ামতের ওই ভয়াবহ দৃশ্যকে এমন ছবির মতো ফুটিয়ে তুলেছে যেন এখনই আমাদের সামনে ওই ছবিটা ভাসছে, মনে হচ্ছে এটা ভবিষ্যতের অনুষ্ঠিতব্য এবং অজানা অচেনা কোনো কেয়ামত নয় । আর অবশ্যই আমরা ওই ভয়ানক দৃশ্যের মধ্যে অপরাধী, পাপিষ্ঠ ও আল্লাহর হুকুম অমান্যকারীদেরকে নানা প্রকার অপমান সইতে দেখছি, বর্ণনা প্রসংগে বাহ্যিক যে দৃশ্য আমাদের নযরে পড়ছে তাতে আমরা দেখতে পাচ্ছি ওই নাফরমানদের লাঞ্কনার গ্লানি অত্যন্ত পরিস্ষুট হয়ে সুর ফুটে উঠেছে। এরশাদ হচ্ছে, 'অবশাই তোমরা সেই (অসহায় অবস্থায়) আমার কাছে এসেছো যেমন অতি (দুর্বল অবস্থায়) আমি তোমাদেরকে প্রথম বারে সৃষ্টি করেছিলাম ।' অথচ তোমরা মনে করছো ওই সময়কার দৃশ্যের জীবন্ত ছবি আমাদের সামনে হাযির করার পর, পরবর্তী অবস্থা কি হবে সে বিষয়ে আমাদেরকে জানানো হচ্ছে, “হাযির করা হবে (মানুষের সামনে) তাদের জীবনের কার্যতালিকা রেকর্ড বুক তখন অপরাধী ব্যক্তিরা ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখতে পাবে ওই কেতাবের মধ্যে লিপিবদ্ধ তাদের জীবনের সকল বিষয়গুলো ।” অর্থাৎ, তারা দেখতে পাবে তাদের সামনে রেখে দেয়া হয়েছে তাদের জীবনের সকল কাজ কর্মের পূর্ণাংগ তালিকা । এ সময় তারা চিন্তা করতে থাকবে এবং পেছনের কাজগুলো স্মরণ করে দেখতে পাবে, যা কিছু লিপিবদ্ধ রয়েছে তার প্রতিটি কথাই সত্য । তখন, তাদের জীবনের সকল দুঙ্র্মের অবশ্যন্তাবী শান্তির কথা চিন্তা করে তারা তাদের বুক সংকুচিত হয়ে যাবে, কেননা তারা দেখবে এ রেকর্ড বই তো ছোটো বড়ো কোনোটাই বাদ দেয়নি । ইচ্ছায় অনিচ্ছায় যা কিছু তারা করেছে তার প্রতিটি কথা গুণে গুণে এ কর্ম তালিকার মধ্যে লিখে রাখা হয়েছে। সুতরাং তাদের মন বলে উঠবে কি করে তারা রেহাই পাবে এর অনিবার্ধ শাস্তি থেকে। “তখন তারা বলে উঠবে, হায় আফসোস! কী আশ্চর্য কেতাব এটা, ছোট বড় কোনো অপরাধের কথাই এ কেতাব লিখতে ছাড়েনি, সবই গুণে গুণে এর মধ্যে ভরে রেখে দিয়েছে? নিজের ওপর রাগ ও লজ্জা তাদেরকে এমনভাবে ঘিরে ফেলবে যে, ওই কঠিন শাস্তির ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় স্বগতোক্তি করতে করতে নিজেদের অজান্তেই উপরোক্ত কথাগুলো তারা উচ্চারণ করতে থাকবে চাইবে তারা পালিয়ে যেতে কিন্তু কোথায় যাবে তারা? আল্লাহর রাজ্য ছাড়া কোথাও তো কোনো আশ্রয় থাকবে না! তারা কাউকে তাদের সম্পর্কে ভুলিয়ে দিতে পারবে না বা কারো চোখে ধুলো দিয়ে সরেও যেতে পারবে না যেমনটি আজ ওই চতুর লোকেরা মনে করে, তাই এরশাদ হচ্ছে, ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।