আর স্মরণ করে দেখো ওই দিনের অবস্থাকে যখন আমি, আল্লাহ তায়ালা চালিয়ে দেবো পর্বতসমূহকে এবং দেখতে পাবে তোমরা পৃথিবীকে পরিণত করা হয়েছে এক উনুক্ত প্রান্তরে....... আর পাবে তারা সে সব কিছু যা তারা করেছে, আর তারা দেখবে, তাদের সামনে সব কিছু হাযির (অবস্থায়) আর তোমার রব কোনো যুলুম করবেন না কারো ওপর । কেয়ামতের জীবভ্ভড চিত্র এখানে এমন একটি দৃশ্যের অবতারণা করা হয়েছে যা মানব প্রকৃতির পক্ষে বুঝতে পারাটা খুবই সহজ । যে ভয়ানক দৃশ্য এ বর্ণনায় ফুটে উঠেছে তাতে মানব হৃদয়ে এক প্রচন্ড প্রকম্পন সৃষ্টি হয়। সেই মহা প্রলয় যখন শুরু হবে তখন পৃথিবীর সব কিছু মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণ হারিয়ে ফেলার কারণে একেবারেই ওযনবিহীন হয়ে পড়বে । সুউচ্চ পর্বতরাশি যা আজকে জমাট পাথর রূপে আমরা পৃথিবীর মধ্যে দৃঢ়বদ্ধভাবে প্রোথিত দেখতে পাচ্ছি সেগুলো সব স্থানচ্যুৎ হয়ে মাটির উপরিভাগে ভাসাভাসাভাবে চলতে থাকবে, সেগুলোর মধ্যে অবস্থিত অনু-পরমাণুগুলো পরস্পর থেকে আলাদা হয়ে ধুলিকণা সম উড়তে থাকবে । চিন্তা করে দেখনু, এ অবস্থার মধ্যে পতিত হয়ে মানব হৃদয়ের কী অবস্থা হতে পারে । গোটা পৃথিবীর সব কিছু ভেংগে চুরমার হয়ে যাবে এবং নযরে পড়বে দিগন্ত ব্যাপী প্রসারিত এক ধুধূ মহা প্রান্তর । সেখানে কাউকে আপনজন হিসাবে পাওয়া যাবে না। আর না থাকবে সেখানে পথ দেখানোর মতো কেউ, না কোনো উচু নীচু ভূমি, পাহাড় পর্বত, না কোনো শস্য শ্যামল ভূমি আর না পানির প্রশ্রবন সম্বলিত কোনো উপত্যকা । এ সময়ে মানুষের মনে লুকায়িত যাবতীয় গোপন রহস্য খু'ল যাবে, সেদিন কেউ কোনো কথা লুকিয়ে রাখতে পারবেনা। আরো চিন্তা করে দেখুন, এই কঠিন দিনে সমান্তরাল এ পৃথিবীর মধ্যে কোনো কিছুই আর গোপন থাকবে না। কোনো মানুষকেও গোপন থাকতে দেখা যাবে না। তাই এরশাদ হচ্ছে, এককব্রিত করবো সবাইকে, ওদের কাউকেই আমি ছাড়ব না।" ওই মহাসমাবেশের দিনে কাউকে ছেড়ে দেয়া হবে না-সবাই হাযির হয়ে যাবে ওই মহা প্রান্তরে তাদের প্রত্যেকের নিজ নিজ আমল কাজ কর্ম ও ব্যবহার সহ সবাইকে হাযির করা হবে। এরশাদ হচ্ছে, “আর তাদেরকে হাযির করা হবে তোমার রব এর সামনে সারিবদ্ধভাবে ।" হাযির করা হবে গোটা মানবমন্ডলীকে যাদের কোনো সীমাসংখ্যা থাকবে না, অর্থাৎ অগণিত হবে তাদের সংখ্যা। পৃথিবীর বুকে মানব জাতির বসতি শুরু হওয়া থেকে পৃথিবীর মহা প্রলয় পর্যন্ত যতো মানুষ দুনিয়ায় পয়দা হয়েছে তারা সবাই ওই হাশরের ময়দানে হাযির হয়ে যাবে, কোনো এক ব্যক্তিও বাকি থাকবে না। পৃথিবীর কোনো অংশও আর গোপন থাকবে না সব অংশই মানবমন্ডলীর সামনে উপস্থিত থাকবে। এই পর্যায়ে এসে বর্ণনাভংগির পরিবর্তন হয়ে সন্বোধনসূচক বাক্য ব্যবহৃত হয়েছে, যেন ওই দিনের সমাবেশের সকল জনতা উপস্থিত রয়েছে এবং তাদেরকে সরাসরি সম্বোধন করে কথা বলা 1 হচ্ছে। এ বর্ণনাভগি পাঠকের সামনে ওই কঠিন দিনের দৃশ্যকে এমন জীবন্ত ছবির মতো তুলে . ধরেছে যেন পাঠক অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে পাচ্ছে হয়রান পেরেশান ওই বিশাল জনসমুদ্রকে । কল্পনায় ওই ভয়াবহ দৃশ্য অবলোকনে দৃষ্টি যেন পাথর হয়ে যেতে চাইছে, আমরাও ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।