Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

ওদের সত্যবিরোধী জেদী মনোভাব বুঝাতে গিয়ে আকাশের দৃশ্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, গোটা সৃষ্টিজগতকেই ব্যবহার করা হয়েছে এই সব মানুষকে জ্ঞান দানের পুস্তক হিসাবে এবং এ ব্যাপারে শুরু করা হয়েছে আকাশের রহস্যপূর্ণ দৃশ্যাবলীর উল্লেখ দ্বারা, তারপর পৃথিবীর বিভিন্ন বস্তুর নযির তুলে ধরা হয়েছে, যেমন পানি ভর্তি বায়ু, জীবন মৃত্যু, মরণের পর পুনরায় জীবিত হয়ে ওঠা ও আল্লাহর দরবারে সবার হাযির হওয়া ইত্যাদি, কিন্তু এসব উদাহরণ দ্বারাতেও যাদের বিবেকে সাড়া জাগে না, তাদের হঠকারিতা বুঝানোর জন্যে চূড়ান্ত এই উপমা তুলে ধরা হয়েছে যে তারা এতো বেশী সত্যবিরোধী এবং নিজেদের স্বার্থের ব্যাপারে এতো বেশী অন্ধ যে তাদের সামনে যদি আকাশে ওঠে যাওয়ার জন্যে কোনো দরজাও খুলে দেয়া হতো এবং আল্লাহর রহস্য ভান্ডার অবলোকন করতে করতে সম্মুখ পানে এগিয়ে গিয়ে তারা আল্লাহর ক্ষমতাসমূহ প্রত্যক্ষ করতো তবুও তারা নবী (স.)-এর কথা ও কোরআনের বাণীকে সত্য বলে মেনে নিতো না। বরং তারা বললো, আমাদেরকে নযরবন্দী করে ফেলা হয়েছে মন্ত্রমুগ্ধ এতেও তৃপ্ত না হয়ে তারা আরো বলে উঠতো, আমরা গোটা জাতি এই মারাত্মক যাদুর স্পর্শে হয়ে গিয়েছি। সে আমাদেরকে যা দেখাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায়, বাধ্য হয়ে আমরা তাই দেখছি। এ অবস্থাটাকে তুলে “আর অবশ্যই আমি, বানিয়েছি আকাশের মধ্যে সুউচ্চ গন্ুজ বিশিষ্ট কেন্লাসমূহ - তাকে তাড়া করে নিয়ে যায় উজ্জল উক্কা পিন্ড। এটাই হচ্ছে সুপ্রশস্ত ও চিরস্থায়ী সুরক্ষিত ফলকের মধ্যে লিখিত প্রথম অংশ । অবশ্যই এটা মহান আল্লাহর অদৃশ্য হাতের ইশারায় অংকিত রহস্যে ভরা সেই চিরস্থায়ী ফলকের লিখন । আর আল কোরআন এর ভাষাই এমন এক মোজেযা যা ফেরেশতাদের আগমন থেকেও অনেক বেশী আশ্চর্যজনকভাবে আল্লাহ তায়ালা ও তার রসূল সম্পর্কে সাক্ষ্য বহন করছে এবং বিশ্ব সৃষ্টির পরিকল্পনা ও পরিচালনার জটীলতা সম্পর্কেও-আমাদেরকে অবহিত করছে এবং এ মহা সৃষ্টির বিশালত্ব সম্পর্কে জানাচ্ছে। এখানে বুরূজ বা কেন্লাসমূহের যে উল্লেখ হয়েছে তার দ্বারা তারকারাজি ও সুবিশাল ছায়ালোককে বুঝানো হয়েছে। এটাও জানানো হয়েছে যে, এসব গ্রহ-নক্ষত্র এক মুহূর্তের জন্যেও স্থির হয়না, বরং প্রত্যেকটি নিজ নিজ গতিপথে সদা সর্বদা পরিভ্রমণ করছে, কিন্তু গতিহীন বা গতিপূর্ণ যাই হোক না কেন, উভয় অবস্থাতেই এ মহাবিশ্বের মহাবিশ্বয়কর প্রতিটি সৃষ্টি স্রষ্টার অস্তিত্বের পক্ষে সর্বদাই সাক্ষ্য বহন করে চলেছে। আরো সাক্ষ্য দিচ্ছে যে, আল্লাহ তায়ালাই এসব কিছুর মধ্যে অপরূপ সৌন্দর্য বিধান করেছেন, যে সম্পর্কে আল্লাহ তায়ালা নিজেই বলছেন, “আর অবশ্য অবশ্যই আমি এগুলোকে সুন্দর করেছি দর্শকদের জনে”। সৃষ্টির অনুপম সৌন্দর্যের বর্ণনায় এ হচ্ছে একটি চমৎকার ঝলক, বিশেষ করে এর দ্বারা অতি উজ্জ্বল ও চরম সুন্দর উর্ধাকাশের দিকে ইংগিত করা হয়েছে। এই বর্ণনা দ্বারা বুঝা যায় যে, আল্লাহ তায়ালা সৃষ্টি লগ্র থেকেই তার এই প্রিয়তম সৃষ্টিকে সৌন্দর্যমন্ডিত করতে চেয়েছেন এবং সবকিছুকে এক অবিচ্ছেদ্য সম্পর্কের রশিতে আবদ্ধ করেছেন। এসব কিছুর বর্ণনায় দেখা যায় মানুষের দৃষ্টি ও মনমগযে গোটা সৃষ্টি সম্পর্কে বিরাজমান নিয়ম শৃংখলা, এর বিশালতৃ, ব্যাপকতু ও সূক্স্তার ধারণা ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।