স্ক্তশিকেল জীনবল এ দৃশ্যের মোকাবেলায় বর্ণনা করা হচ্ছে সমগ্র ইহকালীন জীবনের জন্যে আরেকটা উদাহরণ । এখানেও দেখানো হয়েছে যে, দুনিয়ার জীবন ওই বাগানের মতোই নিতাত্ত ক্ষুদ্র, নগণ্য ও স্থীতিশীল। “তাদের কাছে দুনিয়ার জীবনের একটা উদাহরণ দাও......' ।(আয়াত ৪৫) এ দৃশ্যটা অত্যন্ত সংক্ষেপে তুলে ধরা হয়েছে, যাতে শ্রোতার মনে ধ্বংসের ছাপ বসে যায়। পানি বর্ষিত হয় আকাশ থেকে তা কোথাও প্রবাহিত হয় না। তবে তা পৃথিবীর উদ্ভিদের সাথে মিশ্রিত হয়। এ দ্বারা উত্তিদ বাড়েও না, পরিপক্কও হয় না। বরং তা শুকনো খড়ে পরিণত হয়, যাকে বাতাসে উড়িয়ে নিয়ে যায় । এই তিনটে ক্ষুদ্র বাক্যের মধ্যেই জীবনের টেপ শেষ হয়ে যায়। দৃশ্যগুলো অতি সংক্ষেপে উপস্থাপনের জন্যে “ফা' অর্থাৎ অতপর অব্যয়টি কয়েকবার ব্যবহৃত হয়েছে। বলা হয়েছে, “আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতপর তার সাথে পৃথিবীর উদ্ভিদ মিশ্রিত হয়, অতপর তা খড়কুটোয় পরিণত হয়ে যায় যা বাতাসে উড়িয়ে নেয় ।” এভাবে বুঝানো হয়েছে যে, পৃথিবীর জীবনটা কতো ক্ষুদ্র এবং কতো নগণ্য। ক্ষণস্থায়ী জীবনের দৃশ্য তুলে ধরার পর আয়াতে ইসলামী আদর্শের মানদন্ডে দুনিয়ার জীবনের মূল্য ও আখেরাতের চিরস্থায়ী জীবনের মূল্যায়ন করা হয়েছে এভাবে, “ধনসম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা । আর চিরস্থায়ী সৎ কর্মগুলো তোমার প্রভুর কাছে প্রতিদানের দিক দিয়ে উত্তম ও আশার দিক দিয়ে উৎকৃষ্টতর ।' (আয়াত ৪৬) বস্তুত সম্পদ ও সন্তান জীবনের শোভা বটে । আর ইসলাম মানুষকে পবিত্র জিনিসের সীমার মধ্যে শোভা উপভোগ করতে নিষেধ করে না। তবে দুনিয়ার এসব শোভা স্থায়ীত্ের মাপকাঠিতে যতোটুকু মূল্য পাওয়ার যোগ্য, ঠিক ততোটুকু মূল্যই দেয় তার চেয়ে বেশী নয়। সন্তান ও সম্পদ শোভা ঠিকই, কিন্তু মানদন্ড নয় যে, তা দিয়ে মানুষের মর্যাদা নির্ণয় করা যাবে কিংবা মানুষ তার ভিত্তিতে দুনিয়ার জীবনের সব কিছুকে মূল্যায়ন করবে। প্রকৃত মূল্য হলো শাশ্বত সৎ কাজের, সৎ কথার ও এবাদাতের। যেহেতু সম্পদ ও সন্তানকে ঘিরেই মানুষ দুনিয়ায় আশার জাল বুনে থাকে, তাই তাকে জানিয়ে দেয়া হলো যে, শাশ্বত সৎ কাজগুলো যদি সে আন্তরিকতার সাথে, উচ্চ আশা ও পরকালের উত্তম প্রতিদান লাভের আশায় করে, তবে ওগুলোই সওয়াব ও আশার দিক দিয়ে উত্তম। বান্দাদের সাথে ধৈর্যধারণ করে অবস্থান করা ও তাদেরকে কোরায়শ নেতাদের পরামর্শে দূর করে না দেয়ার যে আদেশ দেয়া হয়েছে । সেই আদেশকে এভাবে দুই বাগানের কাহিনীর সাথে, দুনিয়ার জীবন সংক্রান্ত উদাহরণের সাথে এবং সর্বশেষে ইহকালীন ও পরকালীন মানদন্ডের সাথে সমন্বিত করা হয়েছে। এ সবগুলোর মূল বক্তব্য একটাই, আকীদা ও আদর্শের দীড়িপাল্লায় মেপে যাবতীয় মূল্যবোধ ও মানদন্ডকে সংশোধন করতে হবে । কোরআনের শৈল্পিক সময়ের মূলনীতি অনুযায়ী সূরার সমগ্র আলোচনাকেই সুসমবিত করা হয়েছে। ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।