তবে সেখানে সে যথেষ্ট সুযোগ সুবিধা পাবে। সে যখন পৃথিবীর একজন জমীদার, তখন আখেরাতে তার সম্মান ও মর্ধাদার দিকে নিশ্চয়ই লক্ষ্য রাখতে হবে। 'সে নিজের ওপর যুলুম করতে থাকা অবস্থায় নিজের বাগানে ঢুকলো ।....' (আয়াত ৩৫-৩৬) আসলে অহংকারের বশেই সম্পদশালী ও পরাক্রমশালীরা মনে করে যে, তারা নশ্বর দুনিয়ার অধিবাসীদের ওপর যে কর্তৃত্ব ও আধিপত্য চালিয়ে যাচ্ছে, তা পরকালেও তাদের জন্যে সংরক্ষিত থাকবে। পক্ষান্তরে তার দরিদ্র বন্ধু, যার ধনবল, জনবল, ক্ষেতখামার, ফসল ইত্যাদি কিছুই নেই, সে দুনিয়ার যাবতীয় সম্পদের চেয়ে শ্রেষ্ঠতর ও দীর্ঘস্থায়ী সম্পদ ঈমানের অধিকারী বলে গৌরবান্বিত এবং নিজের প্রতিপালক আল্লাহর আনুগত্য করতে পেরে গর্বিত। সে তার বন্ধুর দন্ত ও অহংকারকে অপছন্দ করে এবং তাকে স্মরণ করিয়ে দেয় যে, সে মাটি ও পানির ন্যায় তুচ্ছ ও নগণ্য বস্তু থেকে সৃষ্ট । তাকে মনে করিয়ে দেয় যে, তার সকল সম্পদের দাতা মহান আল্লাহর প্রতি তার অধিকতর সম্মান ও আদব প্রদর্শন করা উচিত। তাকে অহংকারের পরিণাম সম্পর্কে সাবধান করে দেয় এবং নিজের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করে বাগান ও ফসলের চেয়ে উৎকৃষ্ট জিনিস। “তার বন্ধু তার সাথে আলাপ প্রসংগে তাকে বললো, যিনি তোমাকে প্রথমে মাটি থেকে এবং পরে বীর্য থেকে সৃষ্টি করেছেন..... তাকে তুমি অস্বীকার করলে ।.....' (আয়াত ৩৭-৪১) এভাবে ঈমানদার মানুষ নিজের ঈমানকে নিয়ে গৌরব বোধ করে, ধনবল ও জনবলের পরোয়া করে না, বিস্তবৈভব ও অহংকারকে প্রশ্রয় দেয় না, সত্যের ব্যাপারে আপনজনদের সাথেও আপোষ করে না। সম্পদশালী পদমর্যাদার অধিকারী ব্যক্তির চেয়ে নিজেকে ক্ষমতাশালী ও প্রতাপশালী মনে করে, আল্লাহর কাছে তার জন্যে যে প্রতিদান রক্ষিত আছে, তাকে সে দুনিয়ার যাবতীয় সম্পত্তির চেয়ে শ্রেষ্ঠ মনে করে, আল্লাহর অনুগ্রহকে সে সর্বোত্তম জিনিস মনে করে এবং সে আল্লাহর অনুগ্রহই কামনা করে। সে জানে যে, আল্লাহর প্রতিশোধ অত্যন্ত ভয়ংকর এবং অহংকারীদের কাছ থেকে তার এই প্রতিশোধ গ্রহণে বেশী দেরী নেই। এরপরই সহসা আমরা সমৃদ্ধি ও উৎপাদনের দৃশ্য থেকে ধ্বংসের দৃশ্যে উপনীত হই। উপনীত হই অহংকারের অবস্থা থেকে তাওবা ও ক্ষমা প্রার্থনার অবস্থায় ৷ বাস্তবিকই মোমেন ব্যক্তিটি যা আশংকা করেছিলো, সেটাই কার্যকরী হলো, “তার ফসল বিপদে ঘেরাও হয়ে গেলো এখানে একটা পূর্ণাংগ দৃশ্য তুলে ধরা হয়েছে। সমগ্র উৎপন্ন ফসল ধ্বংস হয়ে গেছে। সর্বদিক থেকে তা দুর্যোগে আক্রান্ত হয়ে বিনষ্ট হয়েছে এবং কিছুই অক্ষত থাকেনি । গোটা বাগান বিধ্বস্ত হয়ে গেছে। আর তার মালিক অনুশোচনায় হাত কচলাচ্ছে যে তার সমস্ত চেষ্টা নস্যাত ও সমস্ত ফসল বরবাদ হয়ে গেলো। সে আল্লাহর সাথে শরীক করার জন্যে অনুতপ্ত । এখন সে স্বীকার করছে যে, তিনিই একমাত্র প্রতিপালক | সে যদিও স্পষ্ট ভাষায় শেরেকের কথা উচ্চারণ করেনি, কিন্তু ঈমানের চেয়ে পার্থিব সম্পদকে বেশী মূল্যবান মনে করা ও তার জন্যে অহংকারে মত্ত হওয়াই শেরকের পর্যায়ভুক্ত ছিলো, যাকে সে এখন অস্বীকার করছে, যার জন্যে অনুতাপ করছে এবং যা থেকে আশ্রয় চাইছে-যদিও সময় গড়িয়ে যাওয়ার পর। এই পর্যায়ে সে আল্লাহর একক প্রভুত্ব ও একক ক্ষমতা মেনে নেয়। সে স্বীকার করে যে, আল্লাহর শক্তি ও সাহায্যের কোনো বিকল্প নেই, তার প্রতিদানই উৎকৃষ্টতম প্রতিদান এবং আল্লাহর কাছে মানুষের যা সংরক্ষিত থাকে, তাই শ্রেষ্ঠতম সম্পদ । (আয়াত ৪৩-৪৪) এখানেই যবনিকাপাত ঘটে বিধ্বস্ত বাগানের দৃশ্যের, বাগানের মালিকের অনুশোচনা এবং আল্লাহর প্রতাপ ও পরাক্রমের সামনে মানুষের চরম অক্ষমতার বর্ণনার । ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।