Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

“কতোই না সুন্দর প্রতিদান এবং চমৎকার বাসস্থান ।' যার ইচ্ছা গ্রহণ করুক । যার মনে চায় ঈমান আনুক, যার মনে চায় কুফরি করুক । যার ইচ্ছা দরিদ্র মোমেনদের সাথে ওঠাবসা করুক, যার ইচ্ছা দরিদ্র মোমেনদের জামা থেকে ঘামের গন্ধ বেরুূনোর কারণে তাদের কাছ থেকে দূরে থাকুক । আল্লাহর স্মরণে পবিত্র হয়ে যাওয়া ওই সৎলোকদের জামার ঘামের গন্ধ যাদের সহ্য হয় না, তারা জাহান্নামের ওই প্রাচীর বেষ্টনীতে আশ্রয় নিক এবং সেখানকার তেলের বা পৃঁজের নোত্রা গন্ধ পেয়ে ধন্য হোক। আন্বো একটি চমকপ্রদ টিলা এরপর দুই ব্যক্তি ও দুটি বাগানের কাহিনী বর্ণনা করা হয়েছে। এ কাহিনীর মধ্য দিয়ে ক্ষণস্থায়ী জীবন ও চিরস্থায়ী জীবনের দৃষ্টান্ত দেয়া হয়েছে, তুলে ধরা হয়েছে পার্থিব জীবনের এষ্বর্য ধন্য এক ব্যক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সাধনায় গৌরব বোধকারী অপর এক ব্যক্তির সুস্পষ্ট দুটো নমুনা । তারা উভয়ে দুটো মানব শ্রেণীর চরিত্রের প্রতিনিধি । যে ব্যক্তি দুটো বাগানের মালিক, সে এমন এক ধনাট্য ব্যক্তির দৃষ্টান্ত, যাকে সম্পদ ও প্রাচূর্যের আধিক্য দিশেহারা করে দিয়েছে এবং মানুষের জীবন ও ভাগ্যের নিয়স্তা সর্বোচ্চ শক্তিমান সত্ত্বার কথা ভুলিয়ে দিয়েছে। সে পৃথিবীর এই সম্পদকে চিরস্থায়ী ও অবিনশ্বর মনে করে। সে ভাবে, পৃথিবীর কোনো শক্তি বা প্রতাপশালী ব্যক্তিই যেন তার কোনো ক্ষতি করতে পারবে না। আর তার বন্ধু এমন এক ধরনের মানুষের নমুনা, যে নিজের ঈমান নিয়েই যথেষ্ট গৌরব বোধ করে, যে সব সময় আল্লাহকে স্মরণ করে, সকল নেয়ামত নেয়ামতদাতার প্রশংসা ও স্মরণকে অপরিহার্য করে তোলে বলে বিশ্বাস করে এবং তার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ ও তাকে অস্বীকার করার কোনো অবকাশ রাখে না। বিপুল সমৃদ্ধি ও সমারোহে পরিপূর্ণ দুটো বাগানের দৃশ্য বর্ণনার মাধ্যমে এ কাহিনী শুরু হয়েছে, “তাদের কাছে তুমি সেই দুই ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরো, যাদের একজনকে আমি আংগুরের দুটো বাগান দিয়েছিলাম এবং সেই দুটোকে আমি খেজুরের বাগান দিয়ে ঘিরে দিয়েছিলাম । আর এ দুটোর মধ্যে শস্যখামারও তৈরী করে রেখেছিলাম ৷ (আয়াত ৩২-৩৩) খেজুরের বাগানে ঘেরা দুটো ফলবান আংগুরের বাগান, তার মাঝে ফসলের ক্ষেত এবং এগুলোর মধ্যদিয়ে বয়ে গেছে নদী-এ এক মনোরম দৃশ্য, এক চমৎকার প্রণোচ্ছল পরিবেশ, মনোমুগ্ধকর সম্পদের বিবরণ, “উভয় বাগানই নিজ নিজ ফল পূর্ণরূপে দিতো এবং ফলদানে মোটেই যুলুম করতো না।' যুলুম করতো না' কথাটার অর্থ হলো, ফল কম দিতো না। “যুলুম' শব্দটা ব্যবহার করার উদ্দেশ্য হলো বাগান দুটো ও তাদের মালিকের চরিত্র যে সম্পূর্ণ পরস্পর বিরোধী তা দেখানো । কেননা বাগানের মালিক অহংকার করে ও অকৃতজ্ঞ হয়ে নিজের ওপর যুলুম করেছিলো । বাগানের মালিক বাগান দেখে উৎফুল্প হয়ে ওঠে। সে মোরগের মতো লক্ষ ঝম্প করে, ময়ূরের মতো দন্তে মেতে ওঠে এবং তার দরিদ্র বন্ধুর ওপর আভিজাত্য ফলায়, *সে তার বন্ধুকে বললো, আমি তোমার চেয়ে ধন সম্পদেও বড়, জনশক্তিতেও পরাক্রমশালী ।' এরপর সে তার বন্ধুকে সাথে নিয়ে একটা বাগানে প্রবেশ করে, অহংকারে মত্ত হয়ে আল্লাহকে এবং আল্লাহর নেয়ামতের শোকর আদায় করতে ভুলে যায়। সে ভাবে যে, এই সব ফলবান বাগান কখনো ধ্বংস হবে না এবং কেয়ামত কখনো হবে না। তবে যদি তা হয়েই বসে, ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।