Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

নেই। সত্য যার মনকে মুগ্ধ করে না, সে যেখানে ইচ্ছা চলে থাকো । যে ব্যক্তি নিজের প্রবৃত্তি ও ইচ্ছা আকাংখাকে আল্লাহর দেয়া বিধানের অনুগত করে না। তার সাথে আকীদা বিশ্বাস ও আদর্শের প্রশ্নে কোনো আপোষ নেই। আল্লাহর প্রতাপ ও পরাক্রমের সামনে যে নিজের অহংকারকে দমন করে না। তার কোনো আকীদা বিশ্বাসের প্রয়োজন নেই। আকীদা বিশ্বাস কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যে, তার ব্যাপারে কারো সাথে আপোষ করা যাবে । এটা আল্লাহর সম্পত্তি। তিনি জগতের কোথাও কারো মুখাপেক্ষী নন। যারা ইসলামী আদর্শকে আন্তরিকভাবে চায় না এবং তা অবিকৃতভাবে গ্রহণ করে না, তাদের ইসলাম গ্রহণে ইসলাম সম্মানিত ও গৌরবাৰ্িত হয় না। যারা খোদাভীরু একনিষ্ঠ মোমেনদের চেয়ে নিজেদেরকে উচ্চতর, শ্রেষ্ঠত্র ও অভিজাত মনে করে, তাদের দ্বারা ইসলাম ও মুসলমানদের কোনো কল্যাণ আশা করা যায় না। জআানলাত জাহ্ান্বামেন্ চিত্র এরপর আল্লাহ তায়ালা কাফেরদের জন্যে দোজখে কী শাস্তি এবং মোমেনদের জন্যে কী পুরস্কার নির্ধারণ করে রেখেছেন তা জানিয়ে দেয়া হচ্ছে। “আমি অপরাধীদের জন্যে আগুন তৈরী করে রেখেছি.......।" অর্থাৎ তৈরী করে উপস্থিত করে রেখেছি আগুনকে । আগুনকে জ্বালাতে কোনো কষ্ট হয় না এবং খুব বেশী সময়ও লাগেনা ৷ যদিও কোনো কিছু সৃষ্টি করতে আল্লাহর শুধু “কুন' হও) শব্দটা বলার প্রয়োজন হয়, তথাপি 'প্রস্তুত করে রেখেছি' বাক্যটা দ্রুততার অর্থ বুঝায় । অর্থাৎ তাদেরকে গ্রহণ করার জন্যে জাহান্নামকে উদশ্বীব করে রাখা হয়েছে এবং সেখানে তাদেরকে ত্বরিত গতিতে সরাসরি পাঠিয়ে দেয়া হবে। জাহান্নাম হচ্ছে চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। অপরাধীদেরকে তা দিয়ে ঘিরে রাখা হবে । তাই তারা সেখান থেকে পালাতে ও অব্যাহতি লাভ করতে পারবে না। জাহান্নামের প্রচন্ড দহন ও পিপাসায় কাতর হয়ে তারা যদি সাহায্য চায়, তাহলে তাদেরকে সাহায্য করা হবে ফুটন্ত তেলের মতো বা উত্তপ্ত পুজের মতো নোংরা পানি খেতে দিয়ে । সে পানির ধারের কাছে গেলেই মুখমন্ডল ঝলসে যাবে । এরপরও যারা তা মুখে নেবে ও গিলবে, তাদের কী অবস্থা হবে, তা বলার অপেক্ষা রাখে না। “কী জঘন্য পানীয় ।' যা দিয়ে দোযখে দগ্ধীভূত লোকদেরকে আপ্যায়ন করা হবে! আর জাহান্নাম ও তার প্রাচীরই বা আশ্রয়ের স্থল হিসাবে কতো নিকৃষ্ট! জাহান্নামের প্রাচীরকে আশ্রয় হিসাবে উল্লেখ করা তিক্ত শ্লেষাত্মক। কেননা জাহান্নামবাসী সেখানে বসবাস করতে নয়, বরং ভুনা হতে যাবে । তবে এটা সৎকর্মশীল মোমেনদের জান্নাতে বসবাসের বিপরীতে উল্লেখ করা হয়েছে। এই দুই বসবাসে যে আকাশ পাতালের ব্যবধান, তা বলার অপেক্ষা রাখে না। তারা যখন জাহান্নামে ভুনা হতে থাকবে, এখন সৎকর্মশীল মোমেনরা চিরস্থায়ী সুখের নিবাস জান্নাতে অবস্থান করবে । আর জান্নাতের আবাসভূমিকে পানি সিঞ্চনের মাধ্যমে চির শ্যামল রাখা, 1 .নখানকার দৃশ্যকে মনোরম করে রাখা এবং বাতাসকে আরামদায়ক রাখার জন্যে তাদের নীচ | য়ে নদনদী বইতে থাকবে। জান্নাতবাসী সেখানে যথার্থই বসবাসের জন্যে থাকবে। বালিশে এহলান দেয়া অবস্থায় থাকবে ৷ রকমারি রেশমের পোশাক পরে তারা গর্বে বুক ফুলিয়ে চলবে। কখনো হালকা মোলায়েম সুনদুস এবং কখনো ঘন মোটা মখমল জাতীয় পোশাক পরবে । সেই সাথে যুক্ত হবে অধিকতর সৌন্দর্যমন্ডিত ও অধিকতর বিলাসময় স্বর্ণালংকার । উনি কফে55_ বা ন্দ্দস্ক লন ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।