“তোমার চোখ দুটো যেন তাদের দিক থেকে ফিরে না যায় ....... অর্থাৎ তুমি এই দরিদ্র নিষ্ঠাবান মোমেনদের প্রতি গুরুত্ব কম দিয়ে ভোগবিলাসী লোকদের ভোগের উপকরণগুলোর দিকে ঝুঁকে পড়ো না। কেননা পার্থিব জীবনের এসব বিলাস ও সাজসজ্জা সেই উচ্চ মার্গে উপনীত হতে পারে না, যেখানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সকালে বিকালে আল্লাহকে ম্মরণকারীদের মনোযোগ কেন্দ্রীভূত । “আনুগত্য করো না তাদের যাদের মনকে আমি আমার ম্মরণ থেকে উদাসীন করে দিয়েছি, যে অর্থাৎ এ ধরনের লোকদের অন্যায় দাবী মেনে নিও না যে, তাদের মাঝে ও দরিদ্রদের মাঝে পার্থক্য ও বৈষম্য সৃষ্টি করা হোক। তারা যদি আল্লাহকে স্মরণ করতো, তাহলে তারা তাদের অহংকারকে সংযত করতো, আল্লাহর বড়ত্বকে উপলব্ধি করতো যার অধীনে সবাই সমান এবং আকীদা বিশ্বাসের গুরুত্ব উপলব্ধি করতো যা গ্রহণ করার পর সবাই ভাই হয়ে যায়। কিন্তু তারা তা করে না। তারা কেবল নিজেদের খেয়াল খুশীর অনুসরণ করে, নিজেদের জাহেলী প্রবৃত্তির আনুগত্য করে এবং আল্লাহর বান্দাদেরকে নিজেদের জাহেলী মানদন্ডে পরিমাপ ও মূল্যায়ন করে। তাই তারা ও তাদের কথাবার্তা এমন নির্বোধসুলভ, যে তা অবজ্ঞারই যোগ্য । আর এটা আল্লাহ তায়ালা স্মরণ থেকে তাদের উদাসীন থাকারই শাস্তি । ইসলাম এসেছে আল্লাহর চোখে তার সকল বান্দাকে সমান করে দিতে । তাই বংশ, পদমর্যাদা ও ধন সম্পদের ভিত্তিতে কাউকে কারো ওপর প্রাধান্য দেয়ার সুযোগ নেই। ধন সম্পদ, পদমর্যাদা, বংশীয় আভিজাত্য ইত্যাদি হচ্ছে ক্ষণস্থায়ী বৈশিষ্ট্য । প্রাধান্য, শ্রেষ্ঠত্ব ও আভিজাত্য কেবলমাত্র আল্লাহর কাছে এই বৈশিষ্ট্যগুলোর অবস্থান কিরূপ, তার ওপর নির্ভরশীল । এই বৈশিষ্ট্যগুলো কতোখানি আন্রাহমুখী ও আল্লাহর সন্তুষ্টি সাধনে নিবেদিত, তা দ্বারাই নির্ণিত হবে আল্লাহর কাছে তার অবস্থান । আন্মাহমুখী আল্লাহর স্তৃষ্টি সাধনে নিবেদিত নাহলে ওগুলো নিছক নির্বদ্ধিতা, বাতিল উপসর্গ ও অর্থহীন ভাবাবেগ ছাড়া আর কিছু নয় । “তার আনুগত্য করো না, যার মনকে আমি উদাসীন করে দিয়েছি.......... পু মানুষ যখন নিজের দিকে, নিজের সম্পত্তির দিকে, নিজের সন্তানাদির দিকে, নিজের ভোগবিলাস, আমোদ প্রমোদ ও আনন্দ উল্লাসের দিকে ঝুকে পড়ে, তখনই আল্লাহ তায়ালা তার মনকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে দেন। কেননা তখন আর তার মনে আল্লাহর জন্যে কোনো স্থান থাকে না । যার মন এসব জিনিসের মধ্যে ডুবে যায়-এবং এগুলোকে জীবনের লক্ষ্যে পরিণত করে, সে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না হয়ে পারে না। তখন আল্লাহ তায়ালা তার যায় এবং তার মতো অপরাধীদের জন্যে আল্লাহ তায়ালা যে পরিণতি নির্ধারণ করে রেখেছেন সেই পরিণতির সম্মুখীন হয় । “আর বলো, আল্লাহর পক্ষ থেকে সত্য উপস্থিত। অতএব যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক ।' সর্বাত্বক তেজস্বীতা, স্পষ্টবাদিতা ও আপোষহীনতা সহকারে এ ঘোষণা দেয়া উচিত । কেননা সত্য কখনো মাথা নোয়ায় না, আপোষ করে না । সে তার সোজা পথে চলে নির্ভিক চিত্তে ও জোর কদমে । কাউকে তোয়াজ ও তোষামোদ করে চলে না। যা বলার তা সুস্পষ্ট ও ছ্যর্থহীন কণ্ঠে বলে। যার ঈমান আনতে ইচ্ছা হয় আনুক, যার কুফরি করতে ইচ্ছা হয় করুক-তার কোনোই পরোয়া ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।