ধনসম্পদ ও সন্তান সন্তৃতি পার্থিব জীবনের অলংকার বিশেষ । কিন্তু চিরস্থায়ী সৎ কাজগুলো তোমার প্রতিপালকের কাছে উৎকৃষ্টতম ফলপ্রসূ এবং উৎকৃষ্টতম আশা ব্যঞ্জক।' আয়াত ৪৬) “যারা সকাল বিকাল তাদের প্রভুকে ডাকে ও তীর সন্তুষ্টি কামনা করে, তাদের সাথে তুমি ধৈর্য ধারণ করো ......... । (আয়াত ২৮ ও ২৯) বর্ণিত আছে, কোরায়শ সরদাররা যখন রসূল (সে.)-কে অনুরোধ জানালো যে, তিনি যদি চান খাববাব ও ইবনে মাসউদের ন্যায় দরিদ্র মুসলমানদেরকে তাড়িয়ে দেন কিংবা সরদারদের জন্যে পৃথক বৈঠকের ব্যবস্থা করেন। কেননা ওই সব গরীব মুসলমানদের পোশাক পরিচ্ছদ থেকে ঘামের গন্ধ আসে, যা কোরায়শ সরদারদের জন্যে বিরক্তিকর । আরো বর্ণিত আছে যে, রসূল (স.) ওই সরদারদের ঈমান আনার প্রতি খুবই আগ্রহী হয়ে ওঠেন এবং তাদের দাবী মেনে নেয়ার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন। এই অবস্থায় আল্লাহ তায়ালা এ দুটো আয়াত নাযিল করেন। এ আয়াতদ্বয় নাযিল হয়ে প্রকৃত সম্পদ ও প্রকৃত মূল্যবোধ কী, তা চিহ্িত করে এবং জীবনের নির্ভুল মানদন্ড প্রতিষ্ঠা করে। 'এরপর যার ইচ্ছা হয়, সে ঈমান আনুক, আর যার ইচ্ছা হয় কুফুরি করুক ।' বস্তুত ইসলাম কাউকে তোষামোদ বা সাধাসাধি করে না, মানুষকে সে আদিম জাহেলিয়াতের মানদন্ডেও বিচার করে না, কিংবা ইসলামের বিপরীত মানদন্ডধারী অন্য কোনো জাহেলিয়াতের মানদন্ডেও সে মানুষকে পরিমাপ করে না। “তুমি ধৈর্যধারণ করো"... অর্থাৎ ব্রান্ত, বিরক্ত ও অস্থির হয়ো না এবং তাড়াহুড়ো করো না। “তাদের সাথে, যারা সকালে বিকালে তাদের প্রতিপালককে ডাকে, তারা তার সন্তোষ কামনা করে।' কেননা আল্লাহই তাদের চূড়ান্ত লক্ষ্য । এজন্যে সকালে ও বিকালে তার দিকে মনোনিবেশ করে, তার দিক থেকে কখনো ফিরে দীড়ায় না এবং তীর সন্তুষ্টি ছাড়া তারা আর কিছুই কামনা করে না। আর তারা যা কামনা করে, তা দুনিয়া পূজারীরা যা কামনা করে তার চেয়ে উত্তম ও শ্রে্ঠতর। তাদের সাথে ধৈর্যধারণ করতে বলার অর্থ হলো তাদের সাথে অবস্থান করতে থাকো ও তাদেরকে শিক্ষা দিতে থাকো । কেননা তাদের মধ্যেই রয়েছে কল্যাণ ও সততা এবং তাদের মতো লোকদের দ্বারাই দাওয়াত সফল হয়। যারা দাওয়াত বিজয়ী হবে মনে করে তা গ্রহণ করে, যারা নেতৃত্ ও কর্তৃত পাবে মনে করে তা গ্রহণ করে, যারা নিজেদের পার্থিব লোভ ও কামনা বাসনা চরিতার্থ হবে মনে করে তা গ্রহণ করে এবং যারা এ দ্বারা ব্যবসা করে লাভবান হবে মনে তা গ্রহণ করে, তাদের দ্বারা দাওয়াত সফল হয় না। দাওয়াত সফল ও বিজয়ী হয় কেবল এই সব নিষ্ঠাবান লোকদের দ্বারা, যারা খালেছ মনে আল্লাহর দিকে রুজু হয়, যারা সম্মান চায় না, পদ চায় না কিংবা পার্থিব লাভ চায় না তারা চায় শুধু আল্লাহর সত্তৃষ্টি। ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।