ই্সম্লাম বিছ্েষীদের মনোভাব ঈমানের পক্ষে প্রচুর যুক্তি প্রমাণের অভাবই যে তাদেরকে এভাবে ক্ষতিগ্রস্ত করবে তা নয়, বরং তারা হিংসা বিদ্বেষ ও ষড়যন্ত্রকারী, সুতরাং সত্যের পক্ষে তাদের সামনে যতো প্রকার বলিষ্ঠ দলীল প্রমাণই হাযির করা হোক না কেন, তাদের হিংসা বিদ্বেষের মধ্যেই তারা হাবুডুবু খেতে থাকবে এবং তারা হঠকারিতার সাথে নানা প্রকার চক্রান্তের জাল বুনতে থাকবে। একথার মধ্যে তাদের হীন চক্রান্ত ও জঘন্যতম হিংসা বিদ্বেষের এক জীবন্ত ছবি ফুটে উঠেছে। দেখুন নীচের আয়াতটিতে, “ওদের সামনে যদি আমি আকাশের কোনো দরজা খুলে দিতাম এবং সেই দরজার মধ্য দিয়ে তারা এগিয়ে যেতে থাকতো তবুও তারা বলতো, “আমাদেরকে নযরবন্দী করে ফেলা হয়েছে বরং ভীষণ এক যাদু করা হয়েছে আমাদের ওপর, যোর কারণে আমরা এসব অত্যাশ্চর্য জিনিস দেখতে পাচ্ছি)।” অর্থাৎ, এমন জেদী হঠকারী এসব সত্য বিরোধী চক্র যদি তাদের সামনে আকাশের মধ্যে কোনো দরজা খুলে যেতো এবং সেই দরজা দিয়ে তারা স্বশরীরে উর্ধাকাশের আরো ওপরে উঠে যেতো, তাদের সামনে উন্মুক্ত দরজা দেখতে পেতো, তাদেরকে আরোহণ করার অনুভূতি রোমাঞ্চিত করতো এবং এই আরোহণ করার স্বপক্ষে সন্তাব্য সকল প্রকার প্রমাণও হাযির হয়ে যেতো তবুও জেদের কারণে তারা নানা প্রকার অজুহাত খাড়া করতো । বলতো, না, না, এটা সত্য নয়, কেউ আমাদের চোখ ধাধিয়ে দিয়েছে অথবা আমাদের দৃষ্টি বিভ্রম ঘটেছে এজন্যে আসলে আমাদের চোখ সঠিকভাবে কিছু দেখতে পাচ্ছে না, বরং আমরা কল্পনায় এসব দেখছি “বরং আমরা যাদুস্পৃষ্ট এক জাতিতে পরিণত হয়েছি।” অর্থাৎ, কোনো এক মহা যাদুকর আমাদেরকে ভীষণভাবে যাদু করে ফেলেছে, যার কারণে আমরা এসব অলৌকিক জিনিস দেখতে পাচ্ছি এবং এইভাবে অনুভব করছি।, আর আমরা যে নড়াচড়া করছি এটা আর কিছু নয় এটা নিছক যাদুর স্পর্শের কারণে আমাদের মধ্যে এক কাল্পনিক অবস্থার সৃষ্টি হয়েছে! নাউযু বিল্লাহ আসলে ওদের এসব কল্পনার মধ্য দিয়ে ওদের ঘৃণ্য মনোবৃত্তি, নিকৃষ্ট জেদ এবং সত্য বিদ্বেষ পরিস্ফুট হয়ে উঠছিলো, আর এভাবে এটাও পরিষ্কার হয়ে গিয়েছিলো যে, ওদের সাথে যুক্তিতর্কে লিপ্ত হয়ে কোনো লাভ নেই এবং এটাও প্রমাণিত হয়ে গিয়েছিলো যে, তাদের কাছে ঈমানের স্বপক্ষে পেশ করার মতো দলীলের কোনো কমতি ছিলো না। আকাশে আরোহণের উদাহরণ পেশ করাটাকে তাদের হঠকারিতা বুঝানোর জন্যে ফেরেশতা নােলের উদাহরণ থেকে আরো বেশী জোরদার উপমা হিসাবে হাযির করা হয়েছে । কিন্তু হলে কি হবে, ওরা তো সেই চরম জেদী ও হঠকারী জাতি, যারা সত্যকে দেখেও দেখে না এবং নিজেদের স্বার্থ ক্ষুণ্ন হবে বলে কোনো যুক্তিই মানতে চায় না। এভাবে সত্যবিরোধী মনোভাব দেখাতে গিয়ে তারা এতোটুকু লজ্জা অনুভব করে না, কোনো যুক্তি প্রমাণ বা কোনো দলীলের পরোয়াই তারা করে না, আর এজন্যেই দিনের আলোর মতো সুস্পষ্ট সত্যের বিরোধিতা করতে তারা কুষ্ঠিত হয় না। ইসন্লাম বিতববীদেন প্রতি কত্চোক্স হুশিয়ারী | বর্তমান আলোচনার মধ্যে ওদের হঠকারিতা, জেদ এবং নিজেদের স্বার্থের জন্যে নির্লজ্জ বিরোধিতার যে উপমা তুলে ধরা হয়েছে তা অত্যন্ত হৃদয়গ্রাহী । এ উদাহরণগুলো পেশ করার পর ঘে কোনো বিবেকবান মানুষের হৃদয়ে ওদের বিরুদ্ধে অবশ্যই ঘৃণার সঞ্চার হবে । ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।