এবার এই কাহিনী নিয়ে মন্তব্য করা হয়েছে। এই কাহিনীর উপসংহারে দ্যর্থহীনভাবে আর একবার আল্লাহর একত্বকে ঘোষণা করা হয়েছে, আল্লাহ তায়ালা ছাড়া তাদের আর কোনো অভিভাবক নেই। তার কর্তৃত্বে আর কাউকে শরীক করা উচিত নয়।” সবার শেষে রসূল (স.)-কে “আল্লাহর ওহীকৃত বাণী পড়ে শোনানোর নির্দেশ দেয়া হয়েছে। কেননা এতে রয়েছে চূড়ান্ত নির্ভুল বক্তব্য। এতে রয়েছে নির্ভেজাল অকাট্য সত্য । এতে রয়েছে একমাত্র আল্লাহমুখী হওয়ার নির্দেশ । কেননা তার নিরাপদ আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় নেই। তার আশ্রয়েই আশ্রয় নিয়েছিলো আসহাবুল কাহাফ গুহাবাসী যুবকেরা । ফলে আল্লাহ তায়ালা তাদেরকে অনুগ্রহ ও হেদায়াত দান করেছেন, “তোমার কাছে তোমার প্রভুর যে কেতাব ওহী করা হয়েছে, তা পড়ে শোনাও (আয়াত ২৭) এ পর্যন্ত এসে কাহিনীর সমাপ্তি টানা হয়েছে । এর ফাকে ফাঁকে কিছু কিছু নির্দেশও দেয়া হয়েছে, যা কোরআনের কেসসা কাহিনীর মূল লক্ষ্য । সাথে সাথে আয়াতের ধর্মীয় বিধি ও শৈল্পিক উপস্থাপনায় সুন্দর সমব্যয়ও সাধন করা হয়েছে। (আয়াত ২৮-৪৬) ৬/৬/৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।