Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তবে এর অর্থ এটা নয় যে, মানুষ ভবিষ্যত নিয়ে কোনো চিন্তা ভাবনা ও পরিকল্পনা না করে অলসভাবে বসে থাকবে এবং তার জীবনের অতীতের সাথে বর্তমানের কোনো সংযোগ থাকবে না। বরং এর অর্থ হলো, অজানা ও অদৃশ্য সংক্রান্ত বিষয়ে সেই অনুসারেই চিন্তা ভাবনা করতে হবে, নিজের সংকল্প ও পরিকল্পনায় আল্লাহর সাহায্য কামনা করতে হবে যার ইচ্ছার আওতায় সব কিছুই সংঘটিত হয়ে থাকে এবং মনে রাখতে হবে যে, আল্লাহর হাত সব সময় মানুষের হাতের ওপর থাকে । তাই এটা বিচিত্র নয় যে, মানুষ যা পরিকল্পনা করে, আল্লাহ তায়ালা তার বিপরীত পরিকল্পনা করে থাকতে পারেন। যদি আল্লাহ তায়ালা তার পরিকল্পনা বাস্তবায়নের সাহায্য করেন, তাহলে তো ভালো কথা! যদি আল্লাহর ইচ্ছা তার পরিকল্পনার বিপরীত হয়, তাহলে দুঃখ ও পরিতাপ করার প্রয়োজন নেই এবং হতাশ হওয়া বাঞ্চনীয় নয়। কেননা যাবতীয় বিষয় আগাগোড়াই আল্লাহর নিয়ন্ত্রণে । সুতরাং মানুষকে চিন্তাভাবনা ও পরিকল্পনা করতেই হবে । তবে তার একথা মনে রাখতে হবে যে, আল্লাহ তায়ালা ক্ষমতা দিলেই সে চিন্তা ও পরিকল্পনা করতে পারে। তাই বলে তার উদাসীন ও অলস হয়ে বসে থাকার কোনো অবকাশ ও যুক্তি নেই। নিজে দুর্বল ও অক্ষম মনে করে নিক্রিয় থাকাও চলবেনা । কেননা আল্লাহ তায়ালা তাকে ক্ষমতা, সংকল্প ও আস্থা দিয়েছেন। কিন্ত যখন মানুষ বুঝতে পারবে যে, আল্লাহর পরিকল্পনা তার পরিকল্পনার বিপরীত, তখন আল্লাহর ফয়সালার কাছে সন্তুষ্টচিত্তে ও স্থির মনে আত্মসমর্পণ করতে হবে কেননা এটাই তার ক্ষমতার মূল উৎস, যা এতদিন অজ্ঞাত ছিলো। এখন যখন তা জানা গেলো, তখন সেটাই মেনে নেয়া কর্তব্য । বস্তুত ইসলাম প্রত্যেক মুসলমানের মনে এই পদ্ধতিই বদ্ধমূল করে । কাজেই সে চিন্তা ও পরিকল্পনা করার সময় একাকীত্ব ও নিসংগতা বোধ করবে না। সাফল্য লাভ করলে সে অহংকারী ও দান্তিক হবে না, আর ব্যর্থ হলে হতাশার শিকার হবে না, সর্বাবস্থায় সে আল্লাহর সাথে ঘনিষ্ট সম্পর্ক বজায় রাখবে, তার ওপর নির্ভরশীল হয়ে নিজেকে শক্তিশালী মনে করবে, পরিকল্পনায় সফল হলে আল্লার শোকর করবে, এবং অহংকার ও হতাশা ছাড়াই আল্লাহর ফয়সালা মেনে নেবে। “যখন তোমার ভুল হয়ে যাবে, তখন তোমার প্রতিপালককে স্মরণ করবে ।' অর্থাৎ এই নির্দেশ যখন ভুলে যাবে, তখন দ্রুত আল্লাহকে ম্মরণ ও তার দিকে প্রত্যাবর্তন করবে। “আর বলো, আশা করি অর্থাৎ প্রতিপালক আমাকে এর চেয়েও নিকটতর সুপথ দেখাবেন ।' অর্থাৎ এই পদ্ধতির চেয়েও যা মনকে সব সময় আল্লাহর সাথে যুক্ত করে । “আছা' আশা করি) এবং “লেআকরাবা' (নিকটতর)-এই দুটো শব্দ দ্বারা এই পদ্ধতির শ্রেষ্ঠতৃ বুঝানো হয়েছে এবং সর্বাবস্থায় এই চেতনা জাগ্রত থাকার প্রয়োজনীয়তা নির্দেশ করা হয়েছে। এ পর্যন্ত আমরা জানতে পারিনি, ওই যুবকরা গুহার মধ্যে কতোদিন থেকেছে। এক্ষণে সেই বিষয়টা সুনিশ্চিতভাবে জানা গেলো । ৃ “তারা তাদের গুহায় তিনশো নয় বছর অবস্থান করেছে। বলো, আল্লাহ্‌ তায়ালাই ভালো জানেন, তারা কতোদিন থেকেছে । তিনিই আকাশ ও পৃথিবীর অদৃশ্য জ্ঞান রাখেন। তিনি কতোই (আয়াত ২৫-২৬) এ হচ্ছে তাদের ব্যাপারে শেষ কথা । আকাশ ও পৃথিবীর যাবতীয় অদৃশ্য জ্ঞানের অধিকারী এই চূড়ান্ত কথা জানলেন। তিনি সর্বশ্রেষ্ঠ দ্রষ্টা ও শ্রোতা। কাজেই এরপর আর বিতর্ক থাকা চাই না। ৬//৬/.105100901-1100

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।