Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

“আমরা অবশ্যই তাদের জায়গায় একটা মসজিদ নির্মাণ করবো ।' মাসজিদ দ্বারা আসলে উপাসনালয় বুঝানো হয়েছে, যা ইহুদী ও খৃষ্টানদের অনুকরণে নির্মাণ করা হতো। তারা নবী ও মহৎ ব্যক্তিদের কবরে উপাসনালয় বানাতো । আজকের যুগে বহু মুসলমানও তাদের অনুকরণে রসূল (স.)-এর শিক্ষার বিপরীতে এ কাজ করে থাকে । অথচ রসূল (স.) বলেছেন, ইহুদী ও খৃষ্টানদের ওপর আল্লাহর অভিশাপ হোক, যারা তাদের নবী ও মহান ব্যক্তিবর্ণের কবরকে মসজিদে পরিণত করেছে।' (তাফসীরে ইবনে কাসীর) এই দৃশ্যের সমাপ্তি টানা হয়েছে এখানে । এরপর পরবর্তী আয়াতে পুনরায় এ বিষয়ে আলোচনা রা হয়েছে । আসহাবুল কাহাফ বা গুহাবাসী যুবকদের সম্পর্কে যে বিতর্ক রয়েছে, তার উল্লেখ রয়েছে এ আয়াতে । আসলে বহু শতাব্দী আগের ঘটনা নিয়ে এ ধরনের মতভেদ ঘটা স্বাভাবিক । কারণ এ ধরনের ঘটনার বিবরণ একজনের মুখ থেকে আর একজনের মুখে মুখান্তরিত হতে গিয়ে তথ্যাবলীতে পরিবর্তন ও সংখ্যায় কমবেশী হয়ে থাকে । ২২নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, “লোকেরা বলাবলি করবে, গুহাবাসী যুবকরা ছিলো তিনজন, চতুর্থ ছিলো তাদের কুকুর । কেউ বলবে, পাচজন ছিলো, ৬ষ্ঠ ছিলো তাদের কুকুর । এ সবই অনুমানভিত্তিক কথা । আবার কেউ বলবে, ওরা ছিলো সাতজন, ৮ম ওদের কুকুর । তুমি কলো, তাদের সংখ্যা আমার প্রভুই ভালো বস্তৃত যুবকদের সংখ্যা নিয়ে বিতর্ক করা অর্থহীন। তারা তিনজনই হোক। পাঁচজনই হোক, সাতজনই হোক বা বেশী হোক সবই সমান | তাদের যাবতীয় বিষয় এবং সঠিক সংখ্যার জ্ঞান কেবল আল্লাহ তায়ালাই রাখেন। সঠিক তথ্য জানা লোকের সংখ্যাও খুবই কম। কাজেই তাদের সংখ্যা নিয়ে বিতর্কে লিণ্ত হওয়ার প্রয়োজন নেই। তাদের সংখ্যা কম হোক বা বেশী হোক তাদের ঘটনার শিক্ষা একই। তাই কোরআন রসূল (স.)-কে এই বিতর্ক পরিহার করার নির্দেশ দিচ্ছে। আর বিতর্কে লিপ্ত ব্যক্তিদের কাছ থেকে এ বিষয় জানারও কোনো দরকার নেই। নিরর৫থক ও অনুপকারী বিষয়ে বুদ্ধি খরচ না করাই ইসলামের বিধান । সুনিশ্চিত তথ্য না জেনে কোনো ব্যাপারে অনুমান করে কথা বলাও ইসলামে নিষিদ্ধ ও অবাঞ্কিত ৷ বহুকাল আগে ঘটে যাওয়া এ ঘটনা সম্পর্কে সুনিশ্চিত ও বিশুদ্ধ তথ্য একমাত্র আল্লাহ তায়ালাই জানেন । তাই এ বিষয়ে আল্লাহর ওপর ন্যস্ত রাখাই সমীচীন। অতীতের অজানা বিষয় নিয়ে তর্ক করতে নিষেধ করার সূত্র ধরে ভবিষ্যতের বিষয় নিয়ে মতামত বা সিদ্ধান্ত ঘোষণা করতেও নিষেধ করা হয়েছে ২৩ ও ২৪ নং আয়াতে । কেননা ভবিষ্যতে কী ঘটবে । মানুষ তা জানে না। তাই সে সম্পর্কে তার কোনো দৃঢ় মত ব্যক্ত করা সমীচীন নয়। আল্লাহ তায়ালা বলেন, তুমি কখনো কোনো ব্যাপারে বলো না যে, 'আমি আগামীকাল এটা করবো “আল্লাহ তায়ালা ইচ্ছা করলে" এ কথা যুক্ত করা ছাড়া । মনে রাখতে হবে যে, প্রতিটা তৎপরতা, নড়াচড়া, এমনকি জীবিত প্রাণীর প্রতিটা শ্বাস প্রশ্বাস পর্যন্ত আল্লাহর ইচ্ছার নিয়ন্ত্রণাধীন । মানুষ চলতি মুহুর্তটার ওপাশে কী আছে তা জানে না। পর্দার আড়ালে কী আছে, তা চোখ দিয়ে দেখতে পায় না। তার বিবেক বুদ্ধি যতো তথ্যই সংগ্রহ করুক, সে আসলেই খুবই সীমিত জ্ঞানের অধিকারী । কাজেই কোনো মানুষের বলা উচিত নয় যে, বর বছর ভিলা হা বিনা হাা তায়ালাই জানেন। ৬/৬/৬/.105100901-1100

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।