Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তাদের আত্মগোপনের সময়কাল নিয়ে দেশে পরম্পর বিরোধী মতামত প্রচলিত । দেশের এই বিরাট পরিবর্তন সম্পর্কে যুবকদের কিছুই জানা ছিলো না। এই পর্যায়ে গুহার অভ্যন্তরে তাদের দৃশ্যের যবনিকাপাত ঘটে এবং দৃশ্যান্তরে যাওয়ার প্রস্তুতি চলছে। আয়াতের বর্ণনায় উভয় দৃশ্যের মাঝে কিছু শুন্যতা রেখে দেয়া হয়েছে। আমরা বুঝতে পারি যে, খাবার কিনতে যাওয়ার সময়কার শহরবাসী সবাই মুসলমান । খাবার কিনতে যাওয়া ব্যক্তি যে বহু বছর আগে ঈমান নিয়ে পালানো যুবকদেরই একজন, তা টের পাওয়ার পর শহরবাসী তাদের প্রতি ভক্তির আবেগে উদ্বেলিত হয়ে উঠেছিলো । আমরা এও কল্পনা করতে পারি যে, গুহাবাসী যুবকরা কী সাংঘাতিক ধরনের আকস্মিক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলো যখন তাদের সহকর্মী নিশ্চিত হলো যে, এই শহর থেকে তাদের পলায়নের পর বহু যুগ অতিবাহিত হয়ে গেছে, যখন সে জানতে পারলো যে, তাদের চার পাশের পৃথিবীতে আমূল পরিবর্তন ঘটে গেছে। তাই তাদের জানা বা অজানা কোনো কিছুরই অস্তিত্ব সে দেখতে পায়নি। সে বুঝতে পেরেছিলো যে, সে ও তার সাথী গুহাবাসীরা বহু শতাব্দী পূর্বের এক প্রাচীন প্রজন্মের লোক । জনগণের দৃষ্টিতে ও অনুভূতিতে তারা এক মহাবিস্ময়। তাই তাদের সাথে সাধারণ মানুষের মতো আচরণ ও লেন দেন করা তার পক্ষে সম্ভব হলো না। আপন প্রজন্মের সাথে ওই যুবকদের যে সম্পর্ক ছিলো, যে রীতি প্রথা, আত্মীয়তা ও আবেগ অনুভূতির যোগসূত্র ছিলো, তা সবই ছিন্্ হয়ে গেছে। বর্তমান প্রজন্মের সাথে তাদের মেলামেশা ও লেনদেন করার কোনো মাধ্যমই আর অবশিষ্ট নেই। তাই এসব কিছু থেকে আল্লাহ তায়ালা তাদেরকে প্রয়োজন শূন্য করে দেন এবং তাদের মৃত্যু ঘটিয়ে দেন। স্বটলাক তেব দৃশ্য ও আআম্মাদেল শিল্ষা এ সবই আমরা কল্পনা করতে পারি। কিন্তু কোরআন এ সবের মধ্য থেকে কেবল শেষ দৃশ্যটা উপস্থাপন করে। এই দৃশ্যটা হচ্ছে তাদের মৃত্যুর দৃশ্য জনগণ এ সময় গুহার বাইরে দাঁড়িয়ে গুহাবাসী যুবকদের নিয়ে মত বিনিময় করতে থাকে যে, যুবকরা কোন ধর্মাবলম্বী ছিলো, কিভাবে পরবর্তী প্রজন্মের জন্যে তাদের স্মৃতি বাচিয়ে রাখা যায়। অতপর এই বিস্ময়কর ঘটনা থেকে অর্জিত শিক্ষাটা সরাসরি তুলে ধরা হয়। “এভাবে আমি জনগণকে তাদের সন্ধান দিয়েছিলাম, যাতে তারা জানতে পারে যে আল্লাহর প্রতিশ্রাতি সত্য এবং কেয়ামত নিসন্দেহে অবধারিত । (আয়াত ২১) এই যুবকদের জীবনাবসানের শিক্ষা এই যে, এ দ্বারা কেয়ামতের সত্যতা প্রমাণিত হয় এবং একটা বাস্তব ও অনুভবযোগ্য উদাহরণ দ্বারা তা প্রমাণ করা হয়। পরকালে মানুষের পুনরুজ্জীবিত হওয়ার ব্যাপারটা এ দ্বারা সহজবোধ্য হয়ে ওঠে। মানুষ বুঝতে পারে যে, পরকালের পুনরুজ্জীবনের যে প্রতিশ্রুতি আল্লাহ তায়ালা দিয়েছেন, তা সম্পূর্ণ সত্য এবং কেয়ামত অবধারিত আল্লাহর এই পরকালীন পুনরুজ্জীবনের প্রক্রিয়ার আওতায়ই ঘটেছে যুবকদেরকে ঘুম থেকে জাগানো ও জনগণকে তাদের সন্ধান দানের ঘটনা। কিছু লোকে বললো, ওদের ধর্মবিশ্বাস যখন জানা যাচ্ছে না, “তখন তাদের ওপর একটা সৌধ নির্মাণ করো । “আল্লাহ তায়ালাই তাদের সম্পর্কে অধিক অবগত ।' অর্থাৎ তারা কী আকীদা বিশ্বাস পোষণ করতো তাও তিনিই ভালো জানেন । তৎকালীন শাসকরা বললো, ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।