Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

অকম্মাৎ তাদের মধ্যে স্বাভাবিক জীবন ফিরে আসে । “এভাবে আমি তাদেরকে জাগিয়ে ।' (আয়াত ১৯-২০) ঘটনা বর্ণনায় আকম্মিকতার বিষয়টি আয়াতে উহ্য রেখেই এই দৃশ্যটা তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে যে, যুবকরা একদিন জেগে উঠলো । কিন্তু যখন ঘৃম এসেছিলো তারপর থেকে তারা ওখানে কতোদিন কাটিয়েছে, তা তারা বুঝতেই পারলো না। তারা নিজেদের চোখ কচলিয়ে একে অপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিহে আমরা কতোক্ষণ ঘুমালাম? দীর্ঘ সময় ঘুমিয়ে ওঠার পর এ ধরনের প্রশ্ন যে কেউ জিজ্ঞেস করে থাকে । তা ছাড়া দীর্ঘ ঘুমের কিছু আলামতও তারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে । তারা বললো, একদিন কিংবা একদিনের কিছু অংশ ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি । এরপর তারা ভেবে দেখলো যে, এ প্রশ্নে বেশী মাথা ঘামিয়ে লাভ নেই। তাই এ ব্যাপারটি আল্লাহর ওপর ন্যন্ত.করাই উত্তম । আসলে অজানা বিষয়ে অনর্থক মাথা না ঘামিয়ে আল্লাহর ওপর ন্যস্ত করা প্রত্যেক ঈমানদারেরই কর্তব্য । তারা মনে করলো, এ সব বিষয় বাদ দিয়ে আসল প্রয়োজনীয় বিষয় নিয়েই চিন্তা-ভাবনা করা দরকার । তারা তখন ক্ষুধার্ত। তাদের কাছে রৌপ্য মুদ্রা ছিলো । তা নিয়ে তারা বাজারে চলে গেলো। “তারা বললো, এখানে কতোদিন অবস্থান করা হয়েছে, সেটা তোমাদের প্রতিপালকই ভালো জানেন। অতএব, তোমাদের কোনো একজনকে এই মুদ্রা দিয়ে শহরে পাঠাও । সে গিয়ে দেখুক কোন শহরে ভালো খাবার পাওয়া যায়। তার কিছু নিয়ে আসুক ।" অর্থাৎ শহর থেকে সবচেয়ে উৎকৃষ্টমানের খাবার বাছাই করে নিয়ে আসুক। এ সময় তারা তাদের গোপনীয়তা যাতে প্রকাশ না পায় এবং তাদের অবস্থান স্থল কেউ জেনে না ফেলে, এ ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করছিলো । কেননা তাহলে শহরের ক্ষমতাসীন লোকেরা তাদেরকে পাকড়াও করে মেরে ফেলবে ৷ কারণ তারা তাদেরকে ধর্মত্যাগী বলে আখ্যায়িত করবে । পৌত্তলিক দেশে এক খোদার পুজারীদেরকে তারা স্বভাবতই সহ্য করবে না। হয়তো বা কঠিন শাস্তি দিয়ে তাদেরকে স্বধর্ম পরিত্যাগে বাধ্য করবে । এ কারণেই তারা -সতর্কতা অবলম্বন করছিলো । তাই খাবার কিনতে যাকে পাঠানো হচ্ছিলো তাকে সতর্ক থাকতে তাগিদ দেয়া হলো এভাবে, “সে যেন নম্র আচরণ করে এবং কাউকে তোমাদের পরিচয় জানতে না দেয়। তারা জানতে পারলে তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে, অথবা জোর করে তাদের ধর্মে ফিরিয়ে নেবে। এরূপ ঘটলে তোমরা আর কখনো কল্যাণ পাবে না।' বস্তুত যে মোমেন মুরতাদ হয়ে মোশরেকে পরিণত হয়, সে কখনো কল্যাণ লাভ করতে পারে না। এটা বরং সবচেয়ে বড় ক্ষতি । এভাবে আমরা দেখতে পাই, যুবকরা ভীত সন্্স্ত হয়ে পরস্পরে সলাপরামর্শ করছে। অথবা তারা জানেনা, ইতিমধ্যে বহু বছর অতিক্রান্ত হয়েছে এবং সময় পাল্টে গেছে । ইতিমধ্যে বহুপ্রজন্ম একের পর এক অতিবাহিত হয়ে গেছে। তারা যে শাসকগোষ্ঠী সম্পর্কে শংকিত ছিলো যে, তারা তাদের ধর্মবিশ্বাস পাল্টাতে বাধ্য করতে পারে, তাদের পতন ঘটেছে, যুলুমবাজ রাজার আমলে যে ক'জন মোমেন যুবক নিজেদের ঈমান বাচাতে দেশ ছেড়ে পালিয়েছিলো, তাদের কাহিনী দেশের জনগণের মুখে মুখে । বয়োবৃদ্ধ প্রবীণদের কাছ থেকে শুনে নবীনরা এ কাহিনী পরবর্তী প্রজন্মের কাছে পরম ভক্তি সহকারে প্রচার করে চলেছে । ওই যুবকদের পরিচিতি, আকীদা ও বিশ্বাস এবং ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।