এর মোকাবেলায় পার্থিব উপকরণাদির মুল্য কতোটুকু? পার্থিব জীবনে মানুষের কাছে যে সব উপকরণ, সাজসরঞ্জাম-ও মূল্যবোধ পরম আদরের সামথী, তার কী মূল্য আছে এই ঈমানের সামনে? ঈমানের সম্পদে সমৃদ্ধ ও করুণাময় আল্লাহর সাথে পরিচিত হৃদয়ের কাছে স্বতন্ত্র একটা জগত রয়েছে, যা আল্লাহর দয়া, অনুগ্রহ, সন্তোষ ও প্রশান্তিতে পরিপূর্ণ এবং তা মোমেনের কাছে পার্থিব জগতের চেয়ে ঢের বেশী সুখময় । এই দৃশ্যের বিবরণ সংক্ষেপে এই যে, যুবকরা গুহার অভ্যন্তরে অবস্থান নিয়েছে এবং আল্লাহ তায়ালা তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন। এরপর দৃশ্যান্তরে যাওয়ার জন্যে এ দৃশ্যের যবনিকাপতন ঘটলো । “তুমি দেখতে পেতে, তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থানকালে সূর্য তাদের গুহার দক্ষিণ পাশে হেলে যায় এবং অন্তকালে বাম পাশ দিয়ে অতিক্রম করে ....। (আয়াত ১৭-১৮) একটা বিম্ময়োদ্দীপক বিমূর্ত চিত্র শব্দের তুলিতে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। গুহাবাসী যুবকদের অবস্থার এ ছবি ঠিক যেন একটা ভিডিও ক্যাসেটে তোলা ছবির মতোই । পর্বত গুহার ওপর সূর্যের আলো যাতে না পড়ে, সে জন্যে সূর্য যেন ইচ্ছাকৃতভাবেই একদিকে হেলে গিয়েছে। “তাযাওয়ারু' শব্দটার অর্থ (হেলে যায়) ইচ্ছাকৃতভাবে কাজ করার অর্থবোধক । অনুরূপভাবে সূর্য অন্ত যাওয়ার সময় গুহার উত্তর দিক দিয়ে চলে যাওয়াটাও একই ধরনের অর্থবোধক। এই বিস্ময়কর দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাওয়ার আগে কোরআন যুবকদের অবস্থা সম্পর্কে মন্তব্য করেছে । এটা কোরআনের একটা সুপরিচিত মন্তব্য যা দ্বারা বিভিন্ন ঘটনা বর্ণনাকালে মাঝে মাঝে উপযুক্ত স্থানে মনোযোগ আকর্ষণ করা হয় । মন্তব্যটা হলো, 'এ হচ্ছে আল্লাহর একটা নিদর্শন ।” অর্থাৎ যুবকদেরকে পর্বতগুহায় এমনভাবে রাখা, যাতে সূর্য তাদের কাছে গিয়ে আলো দিলেও তার তীব্র কিরণ দ্বারা তাদের ঘুমের ব্যাঘাত ঘটায় না, অথচ তারা যথাস্থানে নিশ্চল কিন্ত জীবিতাবস্থায় অবস্থান করে এটা নিসন্দেহে আল্লাহর একটা নিদর্শন । “যাকে আল্লাহ হেদায়াত করেন, সে হেদায়াত পায় । আর তিনি যাকে বিপথগামী করেন, তার জন্যে তুমি কখনো কোনো পথ প্রদর্শক পাবে না।" হেদায়াত ও গোমরাহীর জন্যে একটা শাশ্বত নিয়ম আছে। যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীর সাহায্যে আল্লাহর পথ চিনে নেয় ও অনুসরণ করে, তাকে আল্লাহ তায়ালা ওই নিয়ম অনুসারে হেদায়াত করেন এবং সে সুনিশ্চিতভাবে হেদায়াতপ্রাপ্ত হয়, আর যে ব্যক্তি হেদায়াতের উপকরণের সদ্যবহার করে না সে বিভ্রান্ত ও বিপথগামী হয়ে যায়। তার এই বিদ্রান্তি ও আল্লাহর সেই শাশ্বত নিয়ম অনুসারেই সংঘটিত হয়। আল্লাহ তায়ালা তাকে বিপথগামী করে দেন। এরপর তার জন্যে কোনো পথপ্রদর্শক পাওয়া যাবে না। এরপর এই বিস্ময়কর দৃশ্য পূর্ণতা লাভ করে ১৮ নং আয়াতে । তারা তাদের দীর্ঘস্থায়ী ঘুমে পাশ ফিরে ঘুমাতেও থাকে । যে তাদেরকে দেখে সে ভাবে, ওরা জাগ্ধত । অথচ তারা ঘুমত্ত। তাদের কুকুরটা গুহার দরজার পাশেই প্রহরী হিসাবে আবা মেলে অবস্থান করতে থাকে কুকুরের স্বভাব অনুসারেই। সে তার অজান্তেই এভাবে দর্শকদের মনে ত্রাসের সঞ্চার করে যাতে কেউ তাদেরকে উত্যক্ত করার সাহস না পায়। তাই তাদেরকে জাগ্রত মানুষের মতো নড়তে চড়তে ও পাশ ফিরতে দেখা গেলেও আসলে তারা জাত নয়। ৬//৬/.105100901-1100
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।