Tafseer Fe Jilalil Quraan 12 PDF
/ ৩৪৩
📝 লেখা 📖 পিডিএফ

“এই হলো আমাদের জাতি। তারা আল্লাহ ছাড়া অন্যদেরকে ইলাহ মেনে নিয়েছে। তারা নিজেদের সম্পর্কে কোনো বলিষ্ঠ ও সুস্পষ্ট প্রমাণ আনেনা কেন? বস্তুত আকীদা বিশ্বীসের ক্ষেত্রে এটাই স্বাভাবিক কর্মপন্থা যে, মানুষের হাতে নির্ভরযোগ্য ও অন্যদের মনমগধে প্রভাব বিস্তারে সক্ষম যুক্তিপ্রমাণ থাকা চাই। নচেত তা হবে নিকৃষ্ট ধরনের মিথ্যাচার ৷ কেননা এটা স্বয়ং আল্লাহ তায়ালা সম্পর্কেই মিথ্যাচার । “যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, তার চেয়ে অত্যাচারী আর কে আছে? এ পর্যন্ত এসে যুবকদের নীতিগত অবস্থান সুস্পষ্ট ও ছ্যর্থহীনভাবে জানা যায় । কোনো সন্দেহ সংশয় ও অস্পষ্টতার অবকাশ থাকে না। তারা ছিলো যুবক। শারীরিকভাবে শক্ত সমর্থ, ঈমানের দিক দিয়ে অটুট ও অবিচল এবং আপন জাতির অনুসৃত নীতির বিরোধিতায় আপোষহীন । এ দুটো পথ ও মতাদর্শ পরস্পর বিরোধী । কাজেই উভয়ের মধ্যে আপোষ ও সমঝোতার অবকাশ নেই । তাই আপন আদর্শ নিয়ে পালানো ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তারা স্বজাতির কাছে প্রেরিত কোনো রসূল নয় যে, নিজেদের নির্ভুল আদর্শ দিয়ে তাদের বাতিল আদর্শের মোকাবেলা করবে, তাদেরকে নিজেদের আদর্শের দিকে আহ্বান জানাবে এবং নবী ও রসূলদের ন্যায় ভাগ্য বরণ করবে । একটা যালেম ও কাফের সমাজে তারা এমন ক'জন যুবক, যাদের সামনে নির্ভুল আদর্শ স্পষ্ট হয়ে গিয়েছিলো । কিন্তু সেই আদর্শের প্রতি তাদের আনুগত্য প্রকাশ্যে ঘোষণা করলে সেখানে তাদের জীবন ধারণ করা সম্ভব নয়, আবার স্বজাতির সাথে আপোষ করাও তাদের পক্ষে অসন্ভব। তারা যে দেবদেবীর পূজা করে, তারা যেভাবে নেতৃস্থানীয় তাদের বানানো আইন কানুন মেনে নেবে এবং গোপনে আল্লাহর এবাদাত করবে-এ ফর্মুলা তাদের কাছে গ্রহণযোগ্য ছিলো না। খুব সম্ভবত তাদের আদর্শিক স্বাতন্ত্র ওই জাতির কাছে ফাঁস হয়ে গিয়েছিলো । তাই নিজেদের দ্বীন ও ঈমানকে বাঁচাতে তাদের পালিয়ে যাওয়া অনিবার্য হয়ে পড়েছিলো । পর্বতের গুহাকে জীবন পথের একটা সোপান হিসাবে গ্রহণ না করে তাদের উপয়ান্তর ছিলো না। তাই পারস্পরিক পরামর্শের ভিত্তিতে তারা পর্বতগুহায় আত্মগোপন করার সিদ্ধান্ত নিলো, “তোমরা যখন আপন জাতিকে ও আল্লাহ ছাড়া তারা যার পূজা করে তাকে পরিত্যাগ করেছো, তখন পর্বতগুহায় আশ্রয় নাও এখানে মোমেনদের হৃদয়ের এক বিস্ময়কর অবস্থা উদঘাটিত হয়েছে । সেটা হলো, আপন জনগণ, ঘরবাড়ী, আত্মীয় স্বজন এবং পার্থিব ভোগবিলাসের যাবতীয় উপকরণ পরিত্যাগকারী এই যুবকরা সংকীর্ণ, অন্ধকারাচ্ছন্ন ও কষ্টকর গুহার মধ্যে আশ্রয় নিয়ে আল্লাহর দয়া ও অনুগ্রহ প্রত্যাশা করে এবং এই অনুগ্ুহকে অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী মনে করে। “তোমাদের প্রভু তোমাদের ওপর অনুগ্রহ বিস্তার করবেন" এই বিস্তার করবেন কথাটার ভেতরে ব্যাপকতা ও প্রশস্ততার ভাব প্রতিফলিত হয়েছে। তাই সংকীর্ণ হওয়া সত্তেও ওই পর্বতগুহাই তাদের জন্যে এক সুপরিসর স্থানে পরিণত হয়, যেখানে আল্লাহর রহমত ও অনুগ্রহ ছড়িয়ে পড়ে, সেই সংকীর্ণ, কষ্টকর ও শ্বাসরুদ্ধকর দেয়াল ঘেরা গুহাটাও তাদের জন্যে সহনীয়, কোমল ও আনন্দময় স্থানে পর্যবসিত হয়। যে উপকরণটি এমন কষ্টকর স্থানকেও সুখময় বানায়, তা হচ্ছে ঈমান। ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।